তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল

এবার বসুন্ধরার শাহ আলম-আনভীরের বিরুদ্ধে মানহানির দুই মামলা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ছেলে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ১০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। 

রবিবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল ১ হাজার কোটি টাকার মানহানির অভিযোগ এনে মামলাটি করেন। ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে অপর মামলাটি করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন।
দিলীপ কুমার আগরওয়ালের মামলায় আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। এনামুল হকের মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অপর আসামিরা হলেন- বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার হায়দার আলী, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সিইও, ম্যানেজার আবু তৈয়ব, বাংলাদেশ প্রতিদিনের বিজনেস রিপোর্টার রুহুল আমিন রাসেল, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি রিপনুল হাসান (রিপন)।
মামলার অভিযোগে বলা হয়, আহমেদ আকবর সোবহান ও সায়েম সোবহান আনভীরের নির্দেশে অন্য আসামিরা দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ২৭ আগস্ট ‘সোনা চোরাচালানে অপ্রতিরোধ্য, আছে খুনের অভিযোগ, ধরাছোঁয়ার বাইরে দুই মাফিয়া’ শিরোনামে তাদের ছবিসহ সংবাদ প্রকাশ করে। তিনি আসামিদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কোনো ধরনের সাড়া না দিয়ে বরং হুমকি দেয়। তাদের এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানান। ২৮ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে ‘শেখ সেলিমের স্বর্ণ পাচারে সহযোগী দোলন, ২০ হাজার কোটি টাকা পাচারে দিলীপ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। ২৯ আগস্ট ‘দিলীপের ১৭ কোটি টাকার স্বর্ণ আটক’ মর্মে প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে তারা সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তারা আসামিদের সঙ্গে হোটেল শেরাটনে বসেন। এ ধরনের মিথ্যা, বানোয়াট খবর প্রকাশ না করার অনুরোধ করেন। আসামিরা তাদের কথায় কর্ণপাত না করে সংবাদ প্রকাশ করবে মর্মে হুমকি দেয়। ৩০ আগস্ট বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘ডায়মন্ড ওয়ার্ল্ডের ভ্যাট ফাঁকি ২৫ হাজার ২০০ কোটি টাকা’ নামক শিরোনামে খবর প্রকাশ করে। তারা এর প্রতিবাদ পাঠান। তবে পত্রিকায় তা ছাপা হয়নি। এতে তারা মানসিক, আর্থিকভাবে ক্ষতি হয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। এ সময় তারা যান-চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে; লীগ ধর, জেলে ভরসহ বিভিন্ন স্লোগান দেন। অবরোধ চলাকালীন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ থাকবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপনের কথাও জানিয়েছেন তিনি। গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান

আরও পড়ুন
language Change