তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কালীগঞ্জে দুই হোটেল মালিককে জরিমানা ঝিনাইগাতীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে আলোচনা সভা সুন্দরবনে গুলি করে শিকারিকে হত্যার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ খাগড়াছড়ি প্রথমবারের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলী খেলা চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট গলাচিপায়ার প্রধানমন্ত্রীর বরাবরের স্মরক লিপি সংবাদ সম্মেলন রাজস্ব না বাড়লে বাণিজ্য চুক্তিই হবে অর্থনীতির বোঝা টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব যুক্তরাষ্ট্রের পতাকায় মধ্যপ্রাচ্যের মানচিত্র ঢেকে দিলেন ট্রাম্প নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা, চলছে ব্লকেড কর্মসূচি ৯৫ বারের মতো পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন রামগড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু সন্ধ্যার মধ্যে যে সকল জেলায় ঝড়ের আভাস ২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির সিলেট টেস্টে ২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি ‎সুন্দরবনের সুমন বাহিনীর প্রধান অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন ‎রামগড়ের কৃতি সন্তান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ মুকাররমকে বাসায় ডেকে সাত টুকরা করলেন প্রেমিকা রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী‎ রাজশাহীতে সব রুটের বাস চলাচল বন্ধ আমির হামজাকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ চট্টগ্রাম নগরের প্রধান সড়কে আন্দোলনে নিষেধাজ্ঞা চাঁদ দেখার পর মিলবে ঈদের বিশেষ ট্রেনের টিকিট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে এনইসি’র সভা  সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, পলাতক স্বামী বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ৩৯৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ সুনামগঞ্জের নদীর তীর কাটার প্রতিবাদে মানববন্ধন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত নতুন করের প্রস্তাব এনবিআরের সামনে বাইকারদের বিক্ষোভ হাদি হত্যা: সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন মেঘনার ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরিফ বাহিনীর ২ সদস্য অস্ত্র সহ আটক লডাঙ্গায় জমি নিয়ে বিরোধ- চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ১ জন নিহত বিলভাতিয়া বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কেশবপুরে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাকমার বসতঘর পুড়ে ছাই ময়মনসিংহে সরকারি কর্মচারীদের ‘বেগম পাড়া’ শরণখোলায় আওয়ামিলীগ বাড়িতে চুরির চেষ্টা রামগড়ের বিসিবির সাধারন পরিষদের কাউন্সিলর মনোনীত মন্দিরের দেয়াল ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক নাটোরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক ঘরে বসেই নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ

সরকারি চাকরি দেওয়ার নামে অভিনব পন্থায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

সরকারি কর্মকর্তা সেজে চাকরি দেওয়ার কথা বলে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন ছানোয়ার হোসেন ওরফে খান ছানা। কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবার কখনো দুর্নীতি দমন কমিশনের পরিচালক পরিচয় দিয়ে তিনি চাকরি প্রত্যাশীদের সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। চাকরি প্রত্যাশীদের কাছ থেকে প্রথম দফা টাকা নিয়ে জাল নিয়োগপত্র দিয়ে বাকি টাকা নিয়ে ভুয়া পরিচয়পত্রও সরবরাহ করে অভিনব কায়দায় ছানোয়ার হোসেনের প্রতারণার খবর মিলেছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতারক চক্রের প্রধান ছানোয়ার হোসেন মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ঘোনাপাড়া গ্রামের ওয়াজউদ্দিন খান এর ছেলে। তিনি নিজের নাম ঠিকানা ও বাবা-মা’র নাম পরিবর্তন করে একাধিক পরিচয়ে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি করে দীর্ঘবছর যাবত প্রতারণার মাধ্যমে সহজ-সরল মানুষদের সর্বস্ব হাতিয়ে নিচ্ছেন।

সর্বশেষ সাবেক স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কম্পিউটার অপারেটর পদে ৭ জন, অফিস সহায়ক পদে ১০ জন ও পিয়ন পদে ১৫ জনসহ মোট ৩৯ জনকে সরকারী চাকরির ভুয়া নিয়োগপত্র ও আইডি কার্ড দিয়ে প্রতারণার মাধ্যমে ৩ কোটি টাকার উপরে হাতিয়ে নেন তিনি।

বাংলাদেশ সচিবালয়ের সামনে প্রধান ফটকে দাড়িয়ে এসব চাকরি প্রত্যাশীদেরকে ভুয়া নিয়োগপত্র এবং পরিচয়পত্র সরবরাহ করা হয়। প্রতিটি নিয়োগ প্রত্যাশীদের কাছ থেকে কৌশলে পদভেদে ২০ লাখ, ১৮ লাখ, ১৫ লাখ টাকা করে নিয়েছেন ছানোয়ার হোসেন ওরফে খান ছানা।

ছানার প্রতারণার শিকার কয়েকজন নাম না প্রকাশের শর্তে জানান, তারা গ্রাম-মফস্বলের বাসিন্দা। সোনার হরিণ সরকারি চাকরিতে নিয়োগ পেয়েছেন ভেবে তারা ধার-দেনা করে, জমিজমা, গরু-বাছুর, কেউ কেউ স্বর্ণালংকার বিক্রি ও বন্ধক রেখে সুদের উপর টাকা জোগাড় করে ছানোয়ার হোসেন ওরফে খান ছানার হাতে তুলে দেন।পরে তারা জানতে পারেন এসব নিয়োগপত্র ও আইডি কার্ড জাল, সেগুলো জালিয়াতি করে তৈরি করে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। সর্বস্বান্ত হয়ে তারা এখন পথে পথে ঘুরছেন।

ভুক্তভোগীরা আরো জানান, ‘খান ছানার সাথে যোগাযোগ করতে মুঠোফোনে দিনের পর দিন-রাত কল করলে প্রথমে রিসিভ টাকা ফেরত দেবে বলে। এরপর নানা তাল-বাহানা করে ফোন রেখে দেয়। পরবর্তীতে ফোন করলে নানা হুমকি দেয় ও বিভিন্ন রকম গালমন্দ করে। এরপর থেকে দীর্ঘদিন যাবৎ ফোন রিসিভ না করায় আমরা সকলে এখন চরম হতাশাগ্রস্ত।’

খবর সংগ্রহ করতে গিয়ে বেরিয়ে পড়ে আরো প্রতারণার তথ্য। চাকরির প্রতারণার পাশাপাশি ছানোয়ার হোসেন ওরফে খান ছানা বিভিন্ন ব্যবসায়ী ও ঠিকাদারদের সরকারি-বেসরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়েও প্রতারণা করেছেন বলে জানা যায়।

ভুক্তভোগী একজন জানান,
‘ছানোয়ার হোসেন ওরফে খান ছানা প্রতারক হলেও তার বেশভূষা দেখে মনে হয়েছে, সে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। সে সচিবালয়ের ভেতর থেকে এসে গেটে আমার সাথে সাক্ষাত করায় আমরা তাকে বিশ্বাস করি, যখন বুঝতে পারি সে প্রতারক তখন অনেক দেরি হয়ে গেছে। অনেক কষ্টে যোগাড় করা টাকা ও সহায়-সম্বল হারিয়ে আমরা অনেক গরিব ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বেকার যুবক এখন তার সন্ধানে, টাকা আর বিচারের আশায় পথে পথে ঘুরে বেড়াচ্ছি। প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে আটক করে প্রতারক ছানোয়ার হোসেন ওরফে খান ছানার দৃষ্টান্তমূলক শাস্তি ও আমাদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানাই।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

মো: মাসুদ রানাঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার আর্ত মানবতার সেবায় মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। এরই ধারাবাহিকতায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, অসচ্ছল পরিবারের ঘর নির্মাণ, ছেলেমেয়েদের লেখাপড়া ও প্রাইভেট শিক্ষার খরচ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান, প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ এবং বড়দিন উপলক্ষে সহায়তাসহ বিভিন্ন খাতে মোট ৪০ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সম্প্রতি খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে রিজিয়ন কমান্ডারের পক্ষে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিন। এ সময় তিনি বলেন, খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে আর্ত মানবতার সেবায় নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের চাহিদা বিবেচনায় শিক্ষা, চিকিৎসা, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা, গৃহহীন ব্যক্তির বসতঘর নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে আর্থিক সহায়তা প্রদান করা

আরও পড়ুন
language Change