তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

অবশেষে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙলেন তাইজুল ইসলাম

পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম প্রতিনিধি ॥

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙতে ব্যর্থ হচ্ছিল বাংলাদেশের বোলাররা। অবশেষে প্রোটিয়ারদের ওপেনিং জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিলেন তাইজুল ইসলাম।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দ্বিতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে আজ ওপেনিংয়ে নামেন এইডেন মার্করাম ও টনি ডি জর্জি। শুরু থেকেই দেখেশুনেই খেলতে থাকেন তারা। তবে দলীয় ২৫ রানে এই জুটি ভাঙার সুযোগ পায় বাংলাদেশ।

হাসানের বলে দে জর্জি ব্যাটের বাইরের কানায় লেগে বল গিয়েছিল অভিষিক্ত উইকেটকিপার মাহিদুল ইসলামের পাশ দিয়ে। ডানদিকে ঝাঁপিয়ে পড়লেও ক্যাচটি নিতে পারেননি মাহিদুল। যার ফলে জীবন পান টনি ডি জর্জি। জীবন পেয়ে এইডেন মার্করামকে নিয়ে দেখেশুনেই খেলতে থাকেন টনি ডি জর্জি।

ক্রমেই ভয়ংকর হয়ে ওঠছিল এই জুটি। অবশেষে এই জুটিকে থামালেন স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলের বলে মুমিনুলের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান এইডেন মার্করাম। আউট হওয়ার আগে করেন ৫৫ বলে ৩৩ রান। তার বিদায়ে ৬৯ রানে ওপেনিং জুটি ভাঙল প্রোটিয়াদের।

বাঁচা-মরার এই ম্যাচে বাংলাদেশ দলে আছে পরিবর্তন। বাদ পড়েছেন নিয়মিত উইকেটরক্ষক লিটন দাস। জ্বরের কারণেই অবশ্য চট্টগ্রাম টেস্টে মাঠে নামা হচ্ছে না তার। সে জায়গায় অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। এই টেস্টে দুই পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। হাসান মাহমুদের সঙ্গে যুক্ত হয়েছেন নাহিদ রানা।

সবমিলিয়ে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে আছে তিন পরিবর্তন। জাকের আলী অনিক, লিটন কুমার দাস এবং নাইম হাসান বাদ পড়েছেন। তাদের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান এবং নাহিদ রানা। আর দক্ষিণ আফ্রিকা দলে এসেছে দুই পরিবর্তন। সেনুরান মাথুসামি এবং ডেইন পিটারসন জায়গা করে নিয়েছেন একাদশে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, সেনুরান মাথুসামি, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, ডেইন পিটারসন, কাগিজো রাবাদা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মোবাইল ব্যবসায়ীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

মোবাইল ব্যবসায়ীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর কারওয়ান বাজারে ব্লকেড কর্মসূচি পালন করছেন মোবাইল ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে ও অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে এই আন্দোলন করছেন মোবাইল ব্যবসায়ীরা। রোববার ৪ জানুয়ারি সকাল ৯টার পর থেকে কারওয়ান বাজার মোড়ে এই কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টার পর জায়গাটি প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। আন্দোলনের সঙ্গে জড়িত এক ব্যক্তি জাগো নিউজকে বলেন, সকাল ৯টার পর থেকে কারওয়ানবাজারে মোবাইল ব্যবসায়ীরা জড়ো হতে থাকেন। পরে লোকজন বাড়তে থাকে। দুপুর ১২টার পর পুলিশ মোবাইল ব্যবসায়ীদেরদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সাড়ে ১২টার দিকে মোবাইল ব্যবসায়ীরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। এর আগে, সম্প্রতি বিটিআরসি ভবনে হামলা চালান মোবাইল ব্যবসায়ীরা। এ ঘটনায় মামলা হয়েছে। আটক করা হয়েছে প্রায় অর্ধশত।

আরও পড়ুন
language Change