তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ২০২৬ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ আবারো ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ আজ বেগম রোকেয়া দিবস হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে গুমের মামলায় শুনানি আজ আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত বরুড়ায় হানাদার মুক্ত দিবস পালিত ভারতীয় চোরাই মোবাইলসহ আটক - ১ প্রতারনার ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই রাজনৈতিক চাহিদা থাকলে অবৈধ আয় বন্ধ হবে না এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা ‘বিগ বস ১৯’শেষ হলো,কত টাকা পেলেন বিজয়ী? আজকের স্বর্ণের দাম চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত নির্বাচনে বাড়ল ভোট গ্রহনের সময় এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে-কখন? ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল জামায়াত বিএনপির সাথে সমঝোতা দেখছে এনসিপি প্রকাশ্যে শুভ ঐশীর প্রেমময় চুমুকাণ্ড পেঁয়াজ আমদানিতে অনুমোদন দিল সরকার গণঅভ্যুত্থানে শহীদদের লাশ উত্তোলন শুরু ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে যমুনা অয়েলে এমডি নিয়োগে দিতে দুই সিবিএ নেতার সাত কোটি টাকার মিশন নারীদের বিশেষ বাত: লুপাস বা SLE সম্পর্কে বিস্তারিত জানুন শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি

প্রয়াত আওয়ামীলীগ নেতা ‍আব্দুর রাজ্জাকের বাসার কাজের ছেলে আজ শত শত কোটি টাকার মালিক

পাঠক সংখ্যা
638

মো: হুমায়ূন কবির:
আব্দুর রশিদ গোলন্দাজ। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর গ্রামের পবন আলী গোলন্দাজের ছেলে।পবন আলী ছিলো কাঠুরিয়া, ডামুড্যার কনেশ্বর বাজারে লকরি বিক্রি করতো। রিশিদ অভাব অনটনের কারনে পড়ালেখা বাদ দিয়ে ঢাকায় চলে আসে। সে ঢাকায় সেগুন বাগিচায় একটি বাসায় দাড়োয়ানের চাকরি নেয় বেশ কিছুদিন চাকরী করার পর চুরির অপরাধে তার চাকরি চলে যায় এর পর এক স্খানীয় নেতার সাথে আওয়ামীলীগের প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের অফিসে য়ায়। সেখানেই বেশ কিছু দিন আসা যাওয়ার পর আব্দুল রাজ্জাক তাকে বাসায় লোক হিসেবে নিয়োগ দেন। ছিলেন প্রয়াত পানিসম্পদমন্ত্রী আব্দুর রাজ্জাকের বাড়ির কেয়ারটেকার। এরপর প্রয়াত মন্ত্রীর ছেলে নাহিম রাজ্জাকের এপিএস হিসাবে কাজ করতেন। পরে তিনি ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন নির্বাচিত হন। এরপর চলতি বছর ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে শুরু করেন টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্য। এভাবেই কোটিপতি বনে গেছেন। ব্যবহার করেন বিলাসবহুল গাড়ি। নামে-বেনামে রয়েছে তার অঢেল সম্পদ। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এলাকা থেকে পলাতক রয়েছেন। জানা যায়, আব্দুর রশিদ গোলন্দাজের বাবা ছিলেন একজন কৃষক। ডামুড্যা উপজেলা পরিষদের নির্বাচনে দাখিল করা হলফনামা অনুযায়ী নিজেকে এসএসসি পাশ দাবি করলেও এলাকার লোকজন বলছেন আব্দুর রশিদ অষ্টম শ্রেণি পাশ। তিনি ১৯৯৫ সালে প্রয়াত পানিসম্পদমন্ত্রী আব্দুর রাজ্জাকের বাড়ির কেয়ারটেকার হিসাবে কাজ শুরু করেন। ১৯৯৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আশার পর শরীয়তপুর-৩ আসনের সংসদ-সদস্য আব্দুর রাজ্জাক পানিসম্পদমন্ত্রী হন। তিনি আব্দুর রশিদকে ব্যক্তিগত এপিএস হিসাবে নিয়োগ করেন। সেই থেকে আর আব্দুর রশিদ গোলন্দাজকে পেছনে ফিরে তাকাতে হয়নি। পেয়ে যান আলাদিনের চেরাগ। ২০১১ সালে আব্দুর রাজ্জাক মারা যাওয়ায় ২০১২ সালে ছেলে নাহিম রাজ্জাক ওই আসনে উপনির্বাচনে সংসদ-সদস্য নির্বাচিত হন। তিনি বাবার নিয়োগ করা আব্দুর রশিদ গোলন্দাজকে ব্যক্তিগত সহকারী (এপিএস) হিসাবে রেখে দেন। নাহিম রাজ্জাকের এপিএস হওয়ার পর থেকে তিনি আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে শুরু করেন টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য এবং কোণঠাসা করতে শুরু করেন আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদেরও। ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ডামুড্যা উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালে এমপি নাহিম রাজ্জাকের প্রভাবে দলীয়ভাবে মনোনয়ন নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয়দের অভিযোগ, তার ইশারায় মনোনয়ন দেওয়া হতো বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের। এভাবে কামিয়েছেন শতকোটি টাকা। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে থেকেই নাহিম রাজ্জাকের বদলৌতে বেপরোয়া জীবনযাপন শুরু করেন তিনি। ৪ আগস্ট পর্যন্ত ডামুড্যায় প্রচণ্ড দাপটের সঙ্গে চলতেন আব্দুর রশিদ গোলান্দাজ। সুলতান হোসেন নামে কনেশ্বর ইউনিয়নের এক মুরব্বি জানান, রশিদ গোলান্দাজের বাড়িতে কোনো রকম একটি দোচালা টিনের ঘর ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেই বাড়িতে এখন দোতলা আলিশান বিল্ডিং রয়েছে। এ ব্যাপারে রশিদ গোলন্দাজের মুঠোফোনে কয়েকবার ফোন করে তাকে পাওয়া যায়নি। গোপন সূত্রে খবর পাওয়া যায় তাকে ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা গেছে। রশিদের নামে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা রয়েছে। শরীয়তপুর ৩ গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জের জনগণ রশিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে। রশিদ এলাকায় না থাকায় ইউনো অফিস, এ্যাসিল্যান্ড অফিস, পিআইও অফিস সহ বসাই স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে মসজিদে হামলায় নিহত বেড়ে ৩২

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পেশাওয়ারে পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। সোমবার স্থানীয় কর্মকর্তারা জিও নিউজকে এই তথ্য জানিয়েছে। তারা বলেছেন, বিস্ফোরণে আহতের সংখ্যা ১৪৭ জন। এটি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরটিতে পুলিশকে লক্ষ্য করে চালানোর সর্বশেষ হামলার ঘটনা। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, মসজিদে জোহরের নামাজের সামনের সারিতে ছিল আত্মঘাতী হামলাকারী। হামলাকারী নিজেকে বিস্ফোরিত করলে জোহরের নামাজে উপস্থিত হওয়া শতাধিক মুসল্লি আহত হন। পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১৪৭ জন আহত। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই বিস্ফোরণকে আত্মঘাতী হামলা হিসেবে উল্লেখ করেছেন। পুলিশ কর্মকর্তা সিকান্দার খান বলেছেন, বিস্ফোরণের সময় মসজিদে ২৬০ মুসল্লি ছিলেন। পুলিশ জানিয়েছে, মসজিদটির ইমাম সাহিবজাদা নুর উল আমিনও বিস্ফোরণে নিহত

আরও পড়ুন
language Change