তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

স্মার্টফোন এর হোয়াটসঅ্যাপ স্টোরেজ ডিলেট করে ফোন ভাল রাখি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। সোশ্যাল মিডিয়ার যুগে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুষ্কর। অনেক সময় দেখা যায় যে অনেক ডাটা লেনদেন করার জন্য হোয়াটসঅ্যাপে প্রচুর জায়গা দখল নেয়। ফলে হোয়াটস্যাপসহ অন্যান্য অ্যাপস বা মেইল ব্যববহার করতে সমস্যার সম্মুখীন হতে হয়। সাধারণত হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠালে তা ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সেভ হয়। ফলে ফোনের স্টোরেজ কমে যায় এবং গ্যালারিতে বিশৃঙ্খলা হয়। হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ফোনের স্টোরেজ মিডিয়া ফাইল দিয়ে ভরে রাখে। মেসেজে আসা সকল ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোনে ডাউনলোড করে রাখে। অ্যানড্রয়েড ফোনে স্টোরেজ ম্যানেজমেন্ট টুল ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মিডিয়া ফাইল ডিলিট করা যায়। চলুন জেনে নেই কিভাবে হোয়াটসঅ্যাপের অপ্রয়োজনীয় ডাটাগুলো ডিলিট করে ফেলবেন।

অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ স্টোরেজ ডিলিট করার উপায়:

স্টেপ ১। হোয়াটসঅ্যাপ ওপেন করুন। এবার ডান দিকে উপরে থ্রি ডট মেনুতে ট্যাপ করুন। এখানে আপনি ‘সেটিংস’ অপশন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ সিলেক্ট করুন।
স্টেপ ২। এখানে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশন দেখতে পাবেন। সেখানে হোয়াটসঅ্যাপ স্টোরেজের বিস্তারিত বিবরণ দেখতে পাবেন। এখানে বার বার ফরওয়ার্ড করা মেসেজ খোঁজার জন্য থাকবে একটি অপশন। এইভাবে আপনি একই মেসেজ বারবার এসে থাকলে সহজেই খুঁজে পাবেন।
স্টেপ ৩। এবার মিডিয়া ফাইল সিলেক্ট করে ডিলিট করতে প্রেস করে হোল্ড করুন। একসঙ্গে সব ডিলিট করতে ‘সিলেক্ট অল’ করে ‘ডিলিট’ করে দিন
স্টেপ ৪। এবার ‘লার্জার দ্যান ৫এমবি’ সিলেক্ট করুন। এই ভাবে ৫এমবির বেশি সাইজের মিডিয়া ফাইল খুঁজে ডিলিট করতে পারবেন।
স্টেপ ৫। এছাড়াও চাইলে আপনি নির্দিষ্ট কোন চ্যাটে ঢুকে সেই চ্যাটের মিডিয়া ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট করতে পারবেন।

ডিফল্ট মিডিয়া ভিসিবিলিটি সেটিংস:

ফোনের গ্যালারিতে হোয়াটসঅ্যাপের মিডিয়া ফাইল ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে সেভ করা বন্ধ করতে মিডিয়া ভিসিবিলিটি অপশনটি বন্ধ করতে নিচের ধাপগুলো দেখি:

১. হোয়াটসঅ্যাপের তিনটি ডটে ট্যাপ করুন।
২. এরপর সেটিংস থেকে চ্যাট অপশনে ট্যাপ করুন।
৩. মিডিয়া ভিসিবিলিটি অপশনটি বন্ধ করুন।
এই অপশন বন্ধ করলে তা ফোনে নতুন মিডিয়া ডাউনলোড হওয়া বন্ধ করবে। তবে আগের ডাউনলোড হওয়া ভিডিওগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না।

নির্দিষ্ট চ্যাট বা গ্রুপ চ্যাটের মিডিয়া ডাউনলোড বন্ধ করতে:

১. হোয়াটসঅ্যাপের যেকোনো চ্যাট বা গ্রুপ চ্যাটে প্রবেশ করুন।
২. তিনটি ডটে ট্যাপ করুন ও ভিউ কন্টাক্ট বা গ্রুপ ইনফো অপশনে ক্লিক করুন।
৩. এরপর স্ক্রল করে মিডিয়া ভিসিবিলিটিতে ট্যাপ করুন এবং ‘নো’ অপশন নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে নির্বাচন করুন।
এর ফলে প্রতিটি চ্যাটের মিডিয়া ভিসিবিলিটি সেটিংস আলাদা আলাভাবে পরিবর্তন করা যাবে।

সবা:স:সু-১৪/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জুলাই ঘোষণাপত্র ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় মানিক মিয়া অ্যাভিনিউ

জুলাই ঘোষণাপত্র ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় মানিক মিয়া অ্যাভিনিউ

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানে আগতদের তল্লাশির পরে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানস্থলের চারপাশে মোতায়েন রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। মঞ্চ এলাকায় প্রবেশের আগেই থাকছে একাধিক স্তরের তল্লাশি। সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। আয়োজকরা জানিয়েছেন এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো এবং ঘোষণাপত্র পাঠের ব্যবস্থা রয়েছে। বেলা ১১টা থেকে শুরু হবে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, যা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। সন্ধ্যা সাড়ে ৭টায় থাকছে বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় থাকবে ব্যান্ডদলের পরিবেশনা।

আরও পড়ুন
language Change