তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ পেয়াজের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি আরও বাড়ালো ডলারসহ বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার এশিয়ার জন্য ট্রাম্পের নতুন নীতি  ঢাকায় পৌঁছেছে হাদিকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রামগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বিসিবির আচরণে তামিমের ক্ষোভ নিরাপদ মা ও সুস্থ শিশুর জন্য গর্ভকালীন পরিচর্যা আবহাওয়া অফিসের শীত নিয়ে নতুন বার্তা তারেক রহমানকে যেভাবে সংবর্ধনা জানাবে বিএনপি হাদিকে হামলায় আরো ২ জন গ্রেফতার ইসলাম ধর্মে বুদ্ধিজীবীদের যে সম্মান দিয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ এআইইউবির ২৩ তম সমাবর্তন অনুষ্ঠিত সংস্কৃতি মানুষের অন্তরকে আলোকিত করে: কাদের গনি চৌধুরী শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ কম্বোডিয়ায় নতুন করে হামলা থাইল্যান্ডের বিদ্যা সিনহা মিম নতুন সিনেমায় ১৪ ডিসেম্বর: স্বর্ণের ভরি কত? শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শাহজাদপুরে হাজী রফিকুলের MMH ও MNH অবৈধ ইট ভাটা চলছে ২০ বছর সিরাজগঞ্জ শাহজাদপুরে নলুয়াতে তাঁবুর ঘরে মাদক ও জুয়ার আঁধারী আসর মেসির সাথে কারিনার সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা রোনালদোকে দেখা যেতে পারে হলিউডের সিনেমায় জাতিসংঘ মহাসচিবের কড়া বার্তা ট্রাইব্যুনালে হাজির ১৫ সেনা কর্মকর্তা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা পোস্টাল ব্যালটে ভোট শান্তিরক্ষীদের নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ট্রাকের ধাক্কায় হোটেল কর্মচারী নিহত দেশকে নেতৃত্বহীন করতে হাদির ওপর হামলা সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে হাদির ওপর হামলায় মোটরসাইকেল মালিক গ্রেফতার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৪ ডিসেম্বর: বুদ্ধিজীবী হত্যার শোকাবহ দিবস আগামীকাল প্রধান বিচারপতির বিদায়ি অভিভাষণ ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনসিপি নেতাকে বাঁচাতে গিয়ে পুলিশ আহত অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু শাহীন শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের স্মৃতিমিলন জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃসহ বেদনার দিন ১৪ ই ডিসেম্বর

ছাত্র আন্দোলনে বিরোধীতা করে বরখাস্ত জবি শিক্ষক

পাঠক সংখ্যা
638

উম্মে রাহনুমা,জবি প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় এবং সাধারণ শিক্ষার্থী ও বিভাগীয় একাডেমিক কমিটির আনীত অসদাচরণ ও নৈতিক স্খলণের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আবু সালেহ সেকেন্দারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, জনাব আবু সালেহ সেকান্দর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় এবং সাধারণ শিক্ষার্থী ও বিভাগীয় একাডেমিক কমিটির আনীত অসদাচরণ ও নৈতিক স্খলণের অভিযোগের প্রেক্ষিতে সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২ ধারার আলোকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ধারা ১১(১০) মোতাবেক সিন্ডিকেটে রিপোর্ট সাপেক্ষে অত্র বিশ্ববিদ্যালয়ের চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এই আদেশ ৬ নভেম্বর হতে কার্যকর হবে।
জানা যায়, ছাত্র আন্দোলনের বিরোধিতার পরেও আওয়ামী লীগের পতনের পর ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে বুদ্ধিবৃত্তিক ভুল’ আখ্যায়িত করে কলাম লেখা ও ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। সে প্রেক্ষিতে গত সোমবার তাকে অবাঞ্চিত ঘোষণা করে শিক্ষার্থীরা এবং তার বহিষ্কার দাবিতে গতকাল (মঙ্গলবার) মানববন্ধন ও বিভাগে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে বিভাগের শিক্ষার্থীরা। ছাত্রলীগের নিষিদ্ধ হওয়া মেনে না নিতে পেরে গত ২৬ অক্টোবর একটা অনলাইনে পোর্টালের কলামে তিনি উল্লেখ করেছিলেন, ‘ যে আইনের ধারায় ছাত্রলীগ নিষিদ্ধ করেছে তা বেশ হাস্যকর ও অদূরদর্শী সিদ্ধান্ত বলে মনে হয়েছে। আল-কায়েদা বা আইএস নিষিদ্ধ করা আর ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা এক বিষয় নয়। দলীয়ভাবে ছাত্রলীগ আল-কায়েদা বা আইএসয়ের মতো ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদী কার্যক্রমকে উৎসাহীত করেনি। তাহলে আল-কায়েদা ও আইএসের মতো একই আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ করলে জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না এটাই স্বাভাবিক।’ এর পরেই ফুঁসে উঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এরুপ অবস্থান দেখে ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে তার কলামটি। তবে আরেকটি ওয়েবসাইটে তার একই কলাম পাওয়া যাচ্ছে। এছাড়াও নারী কেলেঙ্কারি, থিসিস পেপার জালিয়াতি ও শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে ২০১৯ সালে বিভাগের ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয় আবু সালেহ সেকেন্দারকে। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে একটি তদন্ত কমিটি চলমান ছিল। তবে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এতোদিন পর্যন্ত বেতন ভাতা নিয়ে আসছিলেন তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পরিসংখ্যানে পড়ে শাহজাহান হয়েছেন কৃষিবিজ্ঞানী!

স্টাফ রিপোর্টার॥ পরিসংখ্যানে পড়ে শাহজাহান হয়েছেন কৃষিবিজ্ঞানী,  কৃষি বিষয়ে কখনো পড়াশোনা করেননি তিনি। অথচ পরিচয় দিচ্ছেন ‘দেশের বিশিষ্ট কৃষিবিজ্ঞানী’। ধান নিয়ে গবেষণায় প্রত্যক্ষ ভূমিকা না থাকলেও তিনি ‘ধানবিজ্ঞানী’। পরিসংখ্যানবিদ হয়েও অলংকৃত করছেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদ। দায়িত্ব পাওয়ার পর থেকেই যেমন খুশি তেমনভাবে চালাচ্ছেন প্রতিষ্ঠান। তার দাপটে প্রকৃত কৃষিবিদ আর বিজ্ঞানীরা হয়ে পড়েছেন অসহায়। তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। ‘বাদশাহ শাহজাহান’-এর মতো তার একক শাসনে চলছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ প্রতিষ্ঠান। তার বিরুদ্ধে আছে নিয়োগে কারসাজি, বদলি-পদোন্নতিতে স্বেচ্ছাচারিতা, অতিরিক্ত কাজের নামে আর্থিক সুবিধা গ্রহণ, বিজ্ঞানীদের সঙ্গে দুর্ব্যবহারসহ অনিয়মের অসংখ্য অভিযোগ। কৃষি মন্ত্রণালয়ের তদন্তে একাধিকবার নানা অনিয়মের প্রমাণ মিললেও রহস্যজনক কারণে কোনো শাস্তির মুখে পড়তে হয়নি তাকে। উল্টো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন শাহজাহান

আরও পড়ুন
language Change