তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁদা না পেয়ে ‘হামলা নাটক’ উদ্ধারকারীকে প্রধান আসামি করে মামলা! ভিড়ের সুযোগে অসদাচরণ ও ভুল বোঝাবুঝি সিন্দুকছড়ি জোনের তত্ত্বাবধানে স্কুল ছাত্রীদের প্রীতি ফুটবল ম্যাচে অনু্ষ্ঠিত উত্তাল উত্তরণ ও নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ বিচারের আগে আওয়ামী লীগকে ক্ষমা করলে ইতিহাস ক্ষমা করবে না পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকল প্রশ্নফাঁস আর ফিরে আসবে না সাউথ লন্ডন ফাউন্ডেশনের উদ্যোগে উপহার বিতরণ রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম চড়া প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু রাজনৈতিক প্রভাবের ছায়ায় গ্রাম পুলিশ নিয়োগ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবঞ্জে কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব তেঁতুলিয়াতে গড়ে উঠেছে টিউলিপ গ্রাম সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ শেরপুরে জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নায়িকাদের চেয়ে নায়কদের সঙ্গেই স্বচ্ছন্দ জন আব্রাহাম জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ রোজায় যেসব বিষয় মেনে চলবেন হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু কবে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন? শেরপুরের ঝিনাইগাতী দুধনই তালতলা নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত!  শহীদ দিবস উপলক্ষে ঝিনাইগাতীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত এমপি হামিদুর রহমান দীঘিনালা জোনে ‘দি বেবী টাইগার্স’-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন খুনের অভিযোগ পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে বিজিবির অভিযানে অবৈধ সিরাপসহ আটক ১ মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা ৩৭ দেশে যেতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশিরা সিন্দুকছড়ি জোনের উদ্যোগে রামগড়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজনে রমজান উপলক্ষে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা অবৈধ বালু উত্তোলন ও পরিবহন: ৫ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড মন্ত্রিসভায় ডাক পেলেন যারা নতুন মন্ত্রিসভার শপথ : ২৫ পূর্ণ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ নেতা ও প্রধানমন্ত্রী মনোনীত হলেন তারেক রহমান স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন মৌমিতা তন্বী ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করলো নতুন সরকার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান শপথ অনুষ্ঠানে ডা. জুবাইদা ও জাইমা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট পিরোজপুরে বিএনপির আহ্বায়কের ওপর হামলা বরগুনার সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে আসমা আজিজ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাহাঙ্গীর শিকদার

সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীমের স্বেচ্ছাচারীতা

পাঠক সংখ্যা
638

আজিজুর রহমান বাবু। শরীয়তপুর প্রতিনিধি :

২০১৪ থেকে ২০২৪ এর ৫ ই আগষ্টের পূর্ব মূহুর্ত পর্যন্ত ক্ষমতাধর স্বৈরাচারী আওয়ামী রাজনীতির অন্যতম ধারক এবং বাহক বাংলাদেশের ছাত্র রাজনীতির তুখোড় বক্তা,সুযোগ সন্ধানী নেতা শরীয়তপুর – ২ আসনের এমপি সাবেক উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

বিশিষ্ট এই রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যর্থতার চিত্র গুলোর রয়েছে অসংখ্য তথ্য উপাত্ত ছড়িয়ে রয়েছে এই জনপদে।

এনামুল হক শামীম বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করলেও মাঠ পর্যায়ে নড়িয়া- সখিপুরে আসনের সকল ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে ” শামীম লীগ ” এর উত্থান ঘটে।

মাঠ পর্যায়ে সত্যিকার সাংগঠনিক পরিচর্যা গড়ে উঠেনি। যার কারণে অজস্র নির্যাতিত সগোত্রীয় কর্মী এবং বিরোধী পক্ষের কাছে আতংকের বিষয়বস্তু হ’য়ে দাঁড়িয়ে ছিলো কথিত এই শামীম লীগ । বাদ যায়নি – আওয়ামী লীগের নিবেদিত কর্মীরাও। কারণ পুলিশ প্রশাসন ও কথিত চামচাদের চোখ রাঙ্গানিতে অনেকে মুখ খুলতে ভয় পেতো।

প্রতিটি ইউনিয়নে মুষ্টিমেয় তেলবাজ, চাঁদাবাজ অশিক্ষিত কর্মীদের নিয়ে গড়ে উঠেছিল ” সিন্ডিকেট “। এসব সিন্ডিকেটের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদদাতা হিসেবে অভিযোগের তীর তাঁর দিকেই প্রতিফলিত হয়েছে। প্রমাণিত সত্য হিসেবে জনগনের কাছে প্রতিফলিত হয়েছে। কেননা তিনি এইসব তথ্য সন্ত্রাসীদেরকে তিনি কঠোর হস্তে দমন করতে ব্যর্থ হয়েছেন। নিদেনপক্ষে চেষ্টা থেকেও বিরত থেকেছেন।

এনামুল হক শামীম মঞ্চে অথবা কোন সামাজিক অনুষ্ঠানের বক্তৃতায় যতই নীতি আদর্শের কথা বলেছেন ঠিকই কার্যতঃ কথায় কাজে বাস্তবায়নে তেমন উদ্যোগ দেখা যায়নি। ক্ষমতাকালিন সময়ে যুগান্তকারী কোন দৃষ্টান্ত স্হাপন করতে এলাকার জনগণ দেখেনি।

বিধায় ২০১৪ সালে যে আমজনতা বিশ্বাসী হয়ে তাকে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা বানিয়েছিলো আজ ২০২৪ সালে এসে মনে প্রাণে প্রত্যাখ্যান করেছে। এলাকায় স্বৈরাচারী কার্যক্রম এত বেশী প্রসার লাভ হয় যে অবকাঠামো উন্নয়নকে হার মানিয়ে ফেলে।

তাঁর জল-জলন্ত প্রমাণ ২০২৪ এর উপজেলা নির্বাচনে বিজয়ী ইন্জিনিয়ার ওয়াসেল কবির গুলফামের নিরংকুশ বিজয়ে। উপমন্ত্রীর বিশ্বস্ত সেনাপতি হিসেবে খ্যাত দু’বারের উপজেলা চেয়ারম্যান হুমায়ুন মোল্লার চরম পরাজয়ে। এই পরাজয় শুধু হুমায়ুন কবির মোল্লার একার ছিলো না । একেএম এনামুল হক শামীমের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের পরাজয় ছিলো। অত্র এলাকায় ” শামীম লীগ ” এর ঘৃণিত কার্যক্রমের প্রতি জনগনের নির্মম প্রতিবাদ ছিলো। বিগত নির্বাচনে এমন স্বতঃস্ফূর্ত মনোভাব জনগনের মধ্যে বিরাজ করছিলো জীবদ্দশায় এমন নির্বাচন এলাকার জনগণ কখনো অনুধাবন করেননি।

২০০৯ এর পরবর্তী সময়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের মধ্যে পরস্পরের যে সৌহার্দ্য পূর্ণ পরিবেশ বিদ্যমান ছিল। ” শামীম লীগ ” হওয়ার কারণে তাতে ফাটল ধরে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। নিবেদিত কর্মীদের মধ্যে প্রতিহিংসার বীজ রোপিত হয়েছে। তাতে কোন সন্দেহ নেই।

ছোট মানুষের ছোট ছোট ভুল হবে। আর বিশাল ব্যক্তিত্বপূর্ণ মানুষের বিশাল বিশাল ভুল হবে এটাই তো স্বাভাবিক। তারপরও রাজনৈতিক নেতাদের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কুফল ভুক্তভোগী কর্মীরা কখনো ক্ষমা করবে না।

উপমন্ত্রী এনামুল হক শামীম শুধুমাত্র তাত্ক্ষণিক মেধার জোরে যতখানি জনগণের কাছাকাছি এসেছেন। তাঁর উগ্র আচরণ এবং বিশ্বস্ত অনুসারীদের দাম্ভিকতাপূর্ণ অশ্লীল ভাষা প্রয়োগের কারণে দূরে সরে গেছেন। তিনি যে প্রক্রিয়ায় উপমন্ত্রী এমপি হউন না কেন তাঁর ভারিক্কি বদ মেজাজের কারণে কর্মীরা দূরে সরে গিয়েছে। এরা কী কখনো ফিরে আসবে ?

নিজের দল ভারী করার জন্য ত্যাগী কর্মীদের সাইডলাইনে বসিয়ে হাইব্রিডদের স্হান পাকাপোক্ত করে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন। বাস্তবতায় কি লাভ হলো ? যাঁদের নিয়ে দলের চাকচিক্য বাড়াতে চেয়েছেন, আজ তাঁরা কই ? যে যার নিজ গৃহে প্রত্যাবর্তন করেছে। হাইব্রিড এসব কর্মীরা সংগঠনে এসে কেবল ব্যক্তিগত ভাবে লাভবান হয়েছে …. সংগঠনের দুই পয়সা লাভ হয়নি…. ব্যস এটুকুই !

নিশ্চয়ই মনে আছে – চরভাগা আওয়ামী লীগের পার্টি অফিস উদ্বোধন উপলক্ষে এনামুল হক শামীম বেশ জোরেশোরে বলেছিলেন – ” একটা অভিযোগ বাক্স থাকবে। অভিযোগ বাক্সের চাবি তাঁর নিয়ন্ত্রণে থাকবে। এলাকার মানুষ দূর্নীতি, অনিয়ম জানাবে। অভিযোগের বিষয় বস্তু কাগজে লিপিবদ্ধ করে বাক্সে প্রদান করবে। কিছুদিন পর পর সে বিষয়ে সমস্যার সমাধান করা হবে “… তাত্ক্ষণিক ভাবে উপস্হিত অনেক পাতি নেতার মুখ কালো হয়ে গিয়েছিল। তারপর অদৃশ্য চামচাদের নির্দেশনায় পন্ড হয়ে গেলো। সিন্ডিকেট সদস্যদের আমলনামা প্রকাশ হয়ে যাওয়ার আশংকায় এমন মহত্ উদ্যোগটি বাস্তবায়ন আর হলো না। এই উদ্যোগটি চালু থাকলে রাজনৈতিক ভাবে এনামুল হক শামীমের এলাকায় গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতো।

ইউপি নির্বাচনে এমপি এনামুল হক শামীমের সরাসরি হস্তক্ষেপ ছিল অগণতান্ত্রিক আচরণ যা স্হানীয় জনগনের মাঝে জনরোষের ক্ষেত্র তৈরিতে সহায়ক শক্তি হিসেবে চিন্হিত হয়। তিনি নির্বাচনী সভায় প্রায়শ বলতেন ” হাফপ্যান্ট পরা থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত ” জনগণ বিশ্বাস করেছে কিন্তু এটা তিনি জানেন না শহুরে ছাত্র রাজনীতি আর ভিলেজ পলিটিক্স এক নয়।

কাঁচিকাটা ইউপি নির্বাচনে তাঁর মনোনীত প্রার্থী এবং যে তাঁর সম্মতি নিয়ে নির্বাচন করেছেন, তাঁকেও তা সমর্থন করে দ্বৈতনীতি প্রয়োগে যে নির্লজ্জের দৃষ্টান্ত স্হাপন করেছেন স্হানীয় জনগন বহুদিন মনে রাখবে। কী এমন প্রয়োজন ছিলো? যে সত্যিকার ভাবে বিজয় হওয়ার কথা ছিল তাঁকে ভোট ম্যাকানিজম করে হারিয়ে পছন্দের প্রার্থীকে বিজয়ী করলেন। এসব কী সত্যিকার নেতাসুলভ আচরণ ছিল নাকি স্বৈরাচারী শোষণ ছিল ?

নিজের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে ভুলে গিয়েছিলেন, যে আপনি শরীয়তপুরের- ২ আসনের অভিভাবক। লক্ষ জনতা আপনার ন্যায়পরায়ণতার স্বাক্ষর দেখতে চেয়েছিল…. আফসোস ! তা বাস্তবায়ন হয়নি ! রাজনীতির মাঠে একবার পেনাল্টি শট্ খেয়ে ফেললে সেখান থেকে ঘুরে দাঁড়ানো বড্ড জটিল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক॥ চেক প্রতারণার অভিযোগের মামলায় অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মুস্তাফা রেজা নূর এ পরোয়ানা জারি করেন। একইসঙ্গে আগামী ২৭ মার্চ গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। মামলার বাদী পক্ষের আইনজীবী মিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তোফাজ্জল হোসেন নামক একজন বেসরকারি চাকরিজীবী আলেশা মার্ট থেকে একটি মোটরসাইকেল কেনেন। কিন্তু সেটি যথাসময়ে না দেওয়ায় এক লাখ ৬৩ হাজার টাকার একটি চেক দেওয়া হয়। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, চেক প্রতারণার অভিযোগে গত ৭ সেপ্টেম্বর আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলমের বিরুদ্ধে আবদুল্লাহ আল আমুন নামের একজন গ্রাহক আদালতে মামলা করেন। মামলায় দাবি করা হয়, আলেশা মার্ট থেকে মোটরসাইকেল কেনার জন্য গত

আরও পড়ুন
language Change