তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি দেড় যুগ পর ২০২৪ এর বিজয় দিবস ছিল ‘শৃঙ্খলমুক্ত’ তরুণদের ভাবনায় বিজয়ের মাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্বামীসহ গৃহকর্মীর রিমান্ড মঞ্জুর ৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের খাসজমি দখল করে চলাচলের পথ বন্ধের অভিযোগ জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজি ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব: মির্জা ফখরুল এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেটে সড়ক অবরোধ হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড-২০২৫ পদক পেয়েছেন ইব্রাহিম হোসেন ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাইমাল জব্দ ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ ও আসিফ শহীদ নগরে ছুরিকাঘাতে যুবক নিহত বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ২০২৬ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ আবারো ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ আজ বেগম রোকেয়া দিবস হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে গুমের মামলায় শুনানি আজ আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

নোবিপ্রবির এসিসিই বিভাগের শিক্ষার্থীদের সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদানের দাবি

পাঠক সংখ্যা
638

মো. আরিফুল ইসলাম নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীদের সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বিভাগের অ্যালামনাইদের সংগঠন নোবিপ্রবি এসিসিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সংগঠনের সভাপতি তানজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আমির হামজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসিসিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন দৃঢ়তার সঙ্গে জানাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা তাদের জন্য সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদানের জন্য তাদের পক্ষ থেকে দাখিলকৃত স্মারকলিপি বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক। এ লক্ষ্যে এসিসিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক গত ২৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে মাননীয় উপাচার্য মহোদয়ের নিকট যথাযথ দালিলিক প্রমাণাদিসহ শিক্ষার্থীদের এই দাবি তুলে ধরা হয়েছে।এসিসিই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী এই সংগঠনটির দাবি, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করতে এই দাবি ন্যায়সঙ্গত ও অত্যন্ত প্রয়োজনীয়।

গত ২৬ অক্টোবর রাতে একটি ওয়েবিনারের মাধ্যমে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা (১ম থেকে ১৮তম ব্যাচ) একত্রিত হয়ে তাদের মতামত প্রকাশ করেন। আলোচনায় তারা সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের প্রয়োজনীয়তা এবং এই দাবি আদায়ে যৌথভাবে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। এ আলোচনা সকল অংশগ্রহণকারীর একাত্মতার প্রকাশ এবং এই যৌক্তিক দাবির প্রতি একাগ্রতার প্রতিফলন ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসিসিই বিভাগের শিক্ষার্থীরা কর্মদক্ষতায় অন্যান্যদের তুলনায় এগিয়ে থাকা সত্ত্বেও শুধুমাত্র ডিগ্রির পার্থক্যের কারণে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরি, প্রারম্ভিক বেতন, পদোন্নতি, পদমর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বৈষম্যের শিকার হচ্ছেন। এই বৈষম্যের কারণে তারা প্রতিযোগিতামূলক বাজারে পিছিয়ে পড়ছেন। এসিসিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে, ইঞ্জিনিয়ারিং ও অনার্স সমমান ডিগ্রি প্রদানই এই বৈষম্য দূর করার একমাত্র উপায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের প্রতি এই বৈষম্যের অবসানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা আশা করি, ইঞ্জিনিয়ারিং ও অনার্স সমমান ডিগ্রি প্রদানের মাধ্যমে এসিসিই শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে আরও প্রতিযোগিতামূলকভাবে নিজেদের স্থান করে নিতে সক্ষম হবেন এবং এই অমূলক বৈষম্যের অবসান ঘটবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গাজীপুরে ২১৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ০৪

  নাঈম গাজীপুর জেলা প্রতিনিধি। রংপুর হতে ০৩ টি মোটরসাইকেলে ফেন্সিডিল এর একটি বড় চালান নিয়ে গাজীপুর এর দিকে আসবে ।এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর আভিযানিক একটি দল আজ আনুমানিক রাত ০৩:৩০ টার সময় জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানাধীন কোনাবাড়ী বাসস্ট্যান্ড একতা সুপার মার্কেট মামা ভাগিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। মাদক ব্যবসায়ী ১) মোঃ বুলু মিয়া (৩২), ২) মোঃ শরিফুল ইসলাম (৩৪),৩) মোঃ শাহাবুল ইসলাম কবীর (২৪) এবং ৪) মোঃ বকুল মিয়া (২৮)দের ’কে গ্রেফতার করেছে র‍্যাব- এসময় আসামীদের কাছ থেকে ২১৬ বোতল ফেন্সিডিল, মাদক বহনের কাজে ব্যবহৃত ০৩ টি মোটর সাইকেল, ০৬ টি মোবাইল ফোন ও নগদ ৭,৭৫০/- টাকা জব্দ করা হয়। আসামীদের কে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর

আরও পড়ুন
language Change