তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা

যেদিন কোনো আর্তনাদ কাজে আসবে না

পাঠক সংখ্যা
638

দৈনিক সবুজ বাংলাদেশ ডেস্ক:

কিয়ামত দিবসের সব আনুষ্ঠানিকতা শেষে মুমিনগণ যখন জান্নাত লাভ করবে এবং অপরাধীরা জাহান্নামে পৌঁছাবে তখন সব জাহান্নামি একত্র হয়ে শয়তানকে অভিশাপ দিতে থাকবে। অভিশপ্ত শয়তান তখন আগুনের মধ্যে দাঁড়িয়ে বলবে, আমার প্রতি অভিসম্পাতকারী হে দুর্ভাগারা! আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করেছিলেন যে, কিয়ামত, মৃত্যুর পর পুনরুত্থান, হিসাব ও কর্মফল প্রদান সত্য, আর যে এগুলো অস্বীকার করবে সে ধ্বংস হবে এবং যে বিশ্বাস করে সৎকর্ম করবে সে সফল হবে, আল্লাহর এ সত্য প্রতিশ্রুতি তোমরা সচক্ষে প্রত্যক্ষ করেছ।

আর আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, এই জীবনের পর আর কোনো জীবন নেই এবং এ জীবনের কোনো হিসাব-কিতাব হবে না। আমার প্রতিশ্রুতি আজ পুরোপুরি মিথ্যা প্রমাণিত হলো। তোমরা আমাকে আজ ভর্ৎসনা করছ কেন? তোমাদের উপর তো আমার কোনো আধিপত্য ছিল না এবং তোমাদেরকে আমি জবরদস্তিমূলক আমার আনুগত্যে বাধ্য করিনি। তোমরা আমার নির্দেশনা অমান্য করলে আমি তোমাদের কী করতে পারতাম? তোমরা ভোগের বশবর্তী হয়ে আমার হুকুম মান্য করেছ।

এখন তার শান্তি আস্বাদন করো। সে আরো বলবে, তোমাদেরকে আমার হুকুম পালনে বাধ্য করার উপযোগী কোনো শক্তি-সামর্থ্য আমার ছিল না, কোনো দলিল-প্রমাণও ছিল না। আমি নিছক কুমন্ত্রণার মাধ্যমে জাগতিক ক্ষণস্থায়ী আরাম-আয়েশ ও ভোগ বিলাসিতার উপকরণ তোমাদের দৃষ্টিপথে আহৃত করেছি। তোমরা অপদার্র্থরা সঙ্গে সঙ্গে আমার প্রলোভনে সাড়া দিয়েছ। অথচ নবী-রাসূলগণ বিভিন্ন প্রকার দলিল-প্রমাণ ও সুস্পষ্ট নিদর্শন তোমাদের সম্মুখে উপস্থাপিত করেছেন। তোমরা তাদের কথায় কর্ণপাত করনি।

এখন তোমাদের এই নিকৃষ্ট পরিণাম হয়েছে। সুতরাং তোমরা আমাকে তিরস্কার না করে নিজেদেরকে করো। আমার পক্ষ থেকে তো শুধু প্রলোভন ছিল, শাস্তির মূল কারণ অপরাধ-তো তোমরা স্বেচ্ছায়, সজ্ঞানে সংঘটিত করেছ। অতএব আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারব না, তোমরাও আমার কোনোরূপ উপকার করতে পারবে না। (মাআরিফুল কুরআন-৪/২৫২)

অভিশপ্ত শয়তানের এরূপ নৈরাশ্যপূর্ণ উত্তর শ্রবণ করে অপরাধীদের প্রচ- মর্মজ্বালা উৎপাদিত হবে। তারা অতিশয় হয়রান-পেরেশান হয়ে জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো, তিনি যেন আমাদের থেকে এক দিনের শাস্তি লাঘব করেন। উত্তরে প্রহরীগণ বলবেন, তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শনসহ আল্লাহর রাসূলগণ আগমন করেননি? এবং জাহান্নাম থেকে আত্মরক্ষার পথ বাতলে দেননি? অপরাধীরা বলবে, অবশ্যই এসেছিলেন। তবে আমরা তাদের কথা মান্য করিনি। প্রহরী ফেরেশতাগণ তখন বলবেন, তাহলে আমরা তোমাদের জন্য প্রার্থনা করতে পারব না। তোমরাই করো, আর তাদের তখনকার প্রার্থনা কোনো কাজে আসবে না; বরং শুধু ব্যর্থতায় পর্যবসিত হবে। (সূরা মুমিন-৫০)

অপরাধীরা দুঃখে, বেদনায় ও অনুশোচনায় ক্রোধোন্মত্ত হয়ে নিজেদের অঙুলি দংশন করতে থাকবে। এ সময় তাদেরকে উচ্চ কণ্ঠে বলা হবে, এখন নিজেদের প্রতি তোমাদের যে ক্ষোভ, তদপেক্ষা পৃথিবীতে তোমাদের প্রতি আল্লাহর অপ্রসন্নতা ছিল অধিক-যখন তোমাদেরকে ঈমানের প্রতি আহ্বান করা হয়েছিল আর তোমরা তা প্রত্যাখ্যান করেছিলে। তখন তাদের দুঃখ, যাতনা ও মনোস্তাপ আরো বহুগুণ বৃদ্ধি পাবে। তারা নিরতিশয় বেদনাক্লিষ্ট হয়ে বলবে, ‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে প্রাণহীন অবস্থায় দুইবার রেখেছ এবং দুবার আমাদেরকে জীবন দান করেছ। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, এখন নিষ্ক্রমণের কোনো পথ মিলবে কি?’ (সূরা মুমিন-১১)

অপরাধীরা শাস্তির প্রচারতায় অতিষ্ঠ হয়ে জাহান্নামের অধিকর্তা মালিক ফেরেশতাকে চিৎকার করে বলবে, ‘হে মালিক! তুমিই প্রার্থনা করো, তোমার প্রতিপালক আমাদের মৃত্যু দিয়ে যেন আমাদের নিঃশেষ করে দেন।’ (সূরা জুখরুফ-৭৭) উত্তরে তিনি বলবেন, তোমরা স্থায়ীভাবে এ অবস্থাতেই থাকবে। তোমাদের মৃত্যুও হবে না; তোমরা বেরও হতে পারবে না। (সূরা জুুখরুফ-৭৭)। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, অপরাধী জাহান্নামিদের এ আবেদনের পর সহস্র বৎসর অতিবাহিত হবে অতঃপর ফেরেশতা হজরত মালিক তাদেরকে এ জবাব দেবেন। (তাফসিরে ইবনে কাসির-৭/২৪১)

এরপর হজরত মালিক আলাইহিস সালাম তাদেরকে বলবেন, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সরাসরি আবেদন করো এবং তাঁর নিকটই প্রার্থনা করো। কেননা তিনিই সর্বনিয়ন্তা, তাঁর উপর আর কেউ নেই। তারা তখন আল্লাহ পাকের নিকট আবারো প্রার্থনা করে বলবে, ‘হে আমাদের প্রতিপালক! দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসে এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায়। হে আমাদের প্রতিপালক! এই অগ্নি থেকে আমাদেরকে উদ্ধার করো, অতঃপর আমরা যদি পুনরায় কুফরি করি তবে তো আমরা অবশ্যই সীমালঙ্ঘনকারী হবো।’ জাহান্নামিদের এ স্বীকারোক্তির এক হাজার বছর পর (তাফসিরে কুরতুবি-১২/১০২) আল্লাহ তাআলা বলবেন, ‘তোমরা হীন অবস্থায় এই খানেই থাকো এবং আমার সঙ্গে কোনো কথা বলো না।’ (সূরা মুমিনুন- ১০৮)

সবা:স:জু-৫৮/২৪

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আজ নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

আজ নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

ডেস্ক রিপোর্টঃ পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগসহ তিন ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) সামনে আজ ফের ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন করা হবে। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এর আগে, নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। পাঁচ সদস্যের প্রতিনিধিদলে ছাত্রদলের সভাপতি ছাড়াও ছিলেন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। আলোচনা শেষে নেতাকর্মীদের উদ্দেশে রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচন কমিশনের কাছে তিনটি ইস্যু নিয়ে আমাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। কমিশন সেই বক্তব্য শুনেছে। বিষয়গুলো তারা যৌক্তিকভাবে বিবেচনা করবে বলে আশ্বস্ত করেছে। এরই

আরও পড়ুন
language Change