তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আগামীকাল প্রধান বিচারপতির বিদায়ি অভিভাষণ ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনসিপি নেতাকে বাঁচাতে গিয়ে পুলিশ আহত অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু শাহীন শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের স্মৃতিমিলন জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃসহ বেদনার দিন ১৪ ই ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বই সৌদিতে আলিয়াকে বিশেষ সম্মাননা ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা মেসিকে না দেখতে পেয়ে ভারতীয়দের ক্ষোভ বাংলাদেশি জাহাজ জব্দ করল ইরান মনোনয়ন দাখিলে প্রার্থীদের যা যা করনীয় : ইসি হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ প্রধান উপদেষ্টার জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মিয়ানমারের গুলির শব্দে কাঁপছে টেকনাফ ইরানের নোবেলজয়ী নার্গিস গ্রেফতার রেকর্ড উচ্চতায় রুপার দাম অন্তর্বর্তী সরকারের কাছে ফখরুলের আহ্বান মহান বিজয় দিবস উপলক্ষে নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি কেরানীগঞ্জে আগুন, উদ্ধার ৪৫ জাল সনদ নিয়ে বহাল সোনালী লাইফের রফিকুল, হতে চান পূর্ণাঙ্গ সিইও মানিকছড়িতে ভুমি দখলের অভিযোগে মামলা চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে বিজিবি শেরপুরে ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের নিন্দা ওসমান হাদির অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি দেড় যুগ পর ২০২৪ এর বিজয় দিবস ছিল ‘শৃঙ্খলমুক্ত’ তরুণদের ভাবনায় বিজয়ের মাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্বামীসহ গৃহকর্মীর রিমান্ড মঞ্জুর ৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের খাসজমি দখল করে চলাচলের পথ বন্ধের অভিযোগ জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজি ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব: মির্জা ফখরুল এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেটে সড়ক অবরোধ হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড-২০২৫ পদক পেয়েছেন ইব্রাহিম হোসেন ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাইমাল জব্দ ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ ও আসিফ

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বিএনপির কিছু করার নেই: রুমিন ফারহানা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

বিএনপিসহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিস্কার বলেছেন- অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণমানুষের সরকার, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। তবে সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে, তাহলে বিএনপির কিছু করার নেই।

এসময় তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশ সবচেয়ে বেশি নিরাপদ থাকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে। সেকারণে বিএনপি বারবার সরকারকে অনুরোধ করেছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যেই পরিবেশ ও সংস্কার দরকার- সেটি করার জন্য।

শনিবার (০৯ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানার এমপ্লয়িজ ক্লাবে আয়োজিত এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, মানুষ যদি ভোট দিতে পারে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ যদি এই সরকার তৈরি করতে পারে তাহলে বিএনপি ২৫০টির বেশি আসন নিয়ে সরকার গঠন করবে। নতুন তরুণ নেতৃত্ব দিয়ে আমরা আমাদের সংসদ সাজাবো নতুন করে। কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, কোনো অর্থপাচারকারী- কেউ এবার সংসদে যাবে না। এবারের সংসদ হবে গণমানুষের। এই সংসদে সাধারণ মানুষের কথা উচ্চারিত হবে।

রুমিন ফারহানা আরও বলেন, শেখ হাসিনার অত্যাচার মানুষ ১৪ বছর সহ্য করেছে। এরপর যখন ফুঁসে উঠেছে মানুষ, তখন দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন পাশের দেশে বসে বসে বাংলাদেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে। কিন্তু যতই ষড়যন্ত্র করেন- আর কিছুই করতে পারবেন না। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। তারা নেতা নির্বাচনে ভুল করে না।

আশুগঞ্জ সারকারখানা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাউসার ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

সবা:স:জু-৭৪ /২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

টংগী’তে অবস্থিত ‘জাবান হোটেল’ যেনো অশ্লীল নৃত্য প্রদর্শনী ও মদ সেবনের নিরাপদ আড্ডাখানা

মোঃ ইব্রাহিম হোসেন: গাজীপুর জেলার গুরুত্বপূর্ণ একটি থানা এবং সারাবিশ্বের মুসলিম সমাজের পবিত্র একটি মহা সম্মেলন কেন্দ্র হলো টংগী, আর খোদ এখানেই কিছু অসাধু হোটেল ব্যবসায়ি কোনো প্রকার নিয়মের তোয়াক্কা না করেই প্রতিদিন চালিয়ে যাচ্ছে মদ সেবন ও নারী’দের অশ্লীল নৃত্য প্রদর্শনী। সেই সাথে সন্ধ্যা হলেই শুরু হয় মদ সেবন ও অশ্লীল নৃত্য, চলতে থাকে ভোর পর্যন্ত। ‘হোটেল জাবান’ এর ব্যবস্থাপনা পরিচালক শেখ বাদল আহমেদ যিনি জার্মান বাদল নামে পরিচিত। যানাযায় তিনি জার্মান আওয়ামিলীগের সি.সহ-সভাপতি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে নিজ দলের মনোনয়ন প্রত্যাশি ছিলেন। কিন্তু বাছাই পর্বে তিনি বাদ পড়েন। এই জার্মান বাদল নিজেকে আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতা মনে করে চালিয়ে যাচ্ছেন এই অবৈধ হোটেল ব্যবসা। দশতলা বিশিষ্ট সৌন্দর্যমন্ডিত এই হোটেলের বাহিরের দৃশ্য দেখে বুঝার উপায় নেই ভিতরের

আরও পড়ুন
language Change