তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ২০২৬ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ আবারো ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ আজ বেগম রোকেয়া দিবস হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে গুমের মামলায় শুনানি আজ আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত বরুড়ায় হানাদার মুক্ত দিবস পালিত ভারতীয় চোরাই মোবাইলসহ আটক - ১ প্রতারনার ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই রাজনৈতিক চাহিদা থাকলে অবৈধ আয় বন্ধ হবে না এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা ‘বিগ বস ১৯’শেষ হলো,কত টাকা পেলেন বিজয়ী? আজকের স্বর্ণের দাম চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত নির্বাচনে বাড়ল ভোট গ্রহনের সময় এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে-কখন? ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল জামায়াত বিএনপির সাথে সমঝোতা দেখছে এনসিপি প্রকাশ্যে শুভ ঐশীর প্রেমময় চুমুকাণ্ড পেঁয়াজ আমদানিতে অনুমোদন দিল সরকার গণঅভ্যুত্থানে শহীদদের লাশ উত্তোলন শুরু ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে যমুনা অয়েলে এমডি নিয়োগে দিতে দুই সিবিএ নেতার সাত কোটি টাকার মিশন নারীদের বিশেষ বাত: লুপাস বা SLE সম্পর্কে বিস্তারিত জানুন শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বিএনপির কিছু করার নেই: রুমিন ফারহানা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

বিএনপিসহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিস্কার বলেছেন- অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণমানুষের সরকার, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। তবে সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে, তাহলে বিএনপির কিছু করার নেই।

এসময় তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশ সবচেয়ে বেশি নিরাপদ থাকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে। সেকারণে বিএনপি বারবার সরকারকে অনুরোধ করেছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যেই পরিবেশ ও সংস্কার দরকার- সেটি করার জন্য।

শনিবার (০৯ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানার এমপ্লয়িজ ক্লাবে আয়োজিত এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, মানুষ যদি ভোট দিতে পারে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ যদি এই সরকার তৈরি করতে পারে তাহলে বিএনপি ২৫০টির বেশি আসন নিয়ে সরকার গঠন করবে। নতুন তরুণ নেতৃত্ব দিয়ে আমরা আমাদের সংসদ সাজাবো নতুন করে। কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, কোনো অর্থপাচারকারী- কেউ এবার সংসদে যাবে না। এবারের সংসদ হবে গণমানুষের। এই সংসদে সাধারণ মানুষের কথা উচ্চারিত হবে।

রুমিন ফারহানা আরও বলেন, শেখ হাসিনার অত্যাচার মানুষ ১৪ বছর সহ্য করেছে। এরপর যখন ফুঁসে উঠেছে মানুষ, তখন দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন পাশের দেশে বসে বসে বাংলাদেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে। কিন্তু যতই ষড়যন্ত্র করেন- আর কিছুই করতে পারবেন না। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। তারা নেতা নির্বাচনে ভুল করে না।

আশুগঞ্জ সারকারখানা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাউসার ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

সবা:স:জু-৭৪ /২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আগামী বাজেটে করের চাপ থেকে সুরক্ষা পাবে গরিব মানুষ

স্টাফ রিপোর্টার:  আগামী অর্থবছরের বাজেটে গরিব মানুষকে করের চাপ থেকে সুরক্ষা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গরিব মানুষকে করের চাপ থেকে সুরক্ষা দেওয়া হবে। তিনি বলেন, ব্যবসায়ীরা শুধু ফাঁকফোকর খোঁজে। ঠিকমতো কর দেয় না। ৫০ কোটি টাকা ব্যবসা করে ৪ কোটি টাকা ট্যাক্স দিতে চায় না। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বেক্সিমকো গ্রুপকে টাকা দেওয়া হয়েছে মানবিক কারণে। না হলে শ্রমিকদের বেতন দিতে পারত না। যে চুরি করেছে তাকে শাস্তি দিতে হবে। শ্রমিকদের কষ্ট দেওয়া যাবে না।   সবা:স:জু- ৪১৮/২৪

আরও পড়ুন
language Change