প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩, ২০২৬, ৫:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ১:৩৪ পি.এম
এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আজ প্রকাশিত হবে। যেসব শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন, তারা বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ফল জানতে পারবেন।
ফল জানার পদ্ধতি:
দুইটি পদ্ধতিতে পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে:
১. এসএমএসের মাধ্যমে: ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দেয়া হয়েছিল, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেয়া হবে।
২. ওয়েবসাইটের মাধ্যমে: শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।
গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেয়া হয়। বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে খাতা পুনর্মূল্যায়ন করা হয় না। কেবল পরীক্ষকদের দেয়া নম্বরগুলো সঠিকভাবে যোগ হয়েছে কি না, তা যাচাই করা হয়।প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়। এ বছর সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীদের সুবিধার্থে ফলাফল এসএমএসের পাশাপাশি ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বোর্ড। বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১
সবা:স:জু-১০২/২৪
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত