মোঃ ইব্রাহিম হোসেন:
গাজীপুর টঙ্গীর পাগাড়ে এলাকায়,জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ওই কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কারখানার ভিতরে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করার অনুমতি দিচ্ছে না কতৃপক্ষ।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
সবা:স:জু-১১৫/২৪
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত