তারিখ লোড হচ্ছে...

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বরিশাল বিআরটিসিতে জুলফিকারকে ঘিরে অভিযোগের ঝড় জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে: যুবদল ভালো কাজের স্বীকৃতি: কেএমপিতে ট্রাফিক পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, কোবাখালীতে ত্রাণ বিতরণ সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয়ের পর অতিরিক্ত উল্লাসে জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ঢাকায় নামছে ৪০০ ইলেকট্রিক বাস মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা এল নিনোর নতুন চক্রে কৃষিতে বড় ঝুঁকি, সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় যেসব অঞ্চল জলবায়ু পরিবর্তনে নাতিশীতোষ্ণ অঞ্চলের জীববৈচিত্র্য বেশি ঝুঁকিতে: গবেষণা চার দিনের টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ২০৪ আশ্রয়কেন্দ্র ঝিনাইগাতীর গারো পাহাড় ধ্বংসের পথে: প্রশাসনের অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের রাজনীতিতে ব্যক্তি-বন্দনার অসুস্থ সংস্কৃতি হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেফতার জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক ভোলাহাটে ১৪'শ জন ও ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা, সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের  উদ্বোধন  ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু ১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা শিশু ধর্ষণ ও হত্যার বিচারে কঠোর অবস্থানে সরকার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে চাপে কৃষি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার বরগুনায় টানা বৃষ্টিতে গৃহবন্দী শ্রমজীবী মানুষ সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু শিশু মাহফুজ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক জোন ৬/১- এর ইমারত পরিদর্শক সুমন আহমেদ নৌ পরিবহন অধিদপ্তরকে দুর্নীতির স্বর্গরাজ্যে করেছে মহাপরিচালক ও গিয়াস সিন্ডিকেট দীর্ঘদিনের পলাতক, ৯ ওয়ারেন্টের বোঝা কাঁধে-শেষ রক্ষা হলো না ফখরুলের ৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা

সরবরাহ বৃদ্ধিতে খুলনায় কমেছে সবজির দাম

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

খুলনার বাজারে কমেছে সবজির দাম। কয়েক সপ্তাহ আগে শাক-সবজির লাগামহীন দাম থাকলেও সরবরাহ বৃদ্ধি পাওয়ায় তা কিছুটা কমেছে। বুধবার (২৫ ডিসেম্বর) খুলনা মহানগরীর নতুন বাজার, মিস্ত্রিপাড়া বাজার, গল্লামারি বাজার, খালিশপুর বাজার, বয়রা বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

এছাড়া পাইকারি বাজার এবং খুচরা বাজারের মধ্যে দামের পার্থক্য সামান্য। তবে এ নিয়ে রয়েছে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।

সবজির খুচরা বাজারে, পাতাকপি ৩০-৪০ টাকা, ফুলকপি ৩০-৩৫ টাকা, পেঁয়াজের কলি ৫০ টাকা কেজি, বেগুন প্রকারভেদে ৫০ থেকে ৬০ টাকা, শালগম ৩০ টাকা, মুলা ৩০, করলা ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঝিঙা ৬০ টাকা, লাল শাক ৩০ টাকা কেজি, লাউ ৪০ টাকা প্রতি পিস, শসা ৫০ টাকা, টমেটো ৬০-৭০ টাকা, গাজর ৫০-৮০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও নতুন আলু ৮০ টাকা, পুরোনো আলু ৭০ টাকা ও পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নগরীর নতুন বাজারে আসা চাকরিজীবী সালমান ফারসি জানান, সবজির দাম অনেকটা কমেছে। কয়েকদিন আগেও ১০০ টাকায় দু’পদের বেশি তরকারি কেনা যেতো না। আজ দাম কিছুটা কম দেখতে পাচ্ছি।

নগরীর মিস্ত্রিপাড়া বাজারে আসা ফরহাদ হোসেন বলেন, আমরা চার বন্ধু ব্যাচেলর থাকি। হালকা সবজি কিনতে এসেছি। ফুলকপি, পাতাকপির দাম কিছুটা কমেছে। তবে টমেটো, আলুর দাম এখনো নাগালের মধ্যে আসেনি।

নগরীর গল্লামারি বাজারের সবজির খুচরা ব্যবসায়ী কামাল মিয়া বলেন, আমাদের এই বাজারটা মেইন পয়েন্টে হলেও সবজির দাম অনেকটা কম। আগে সরবরাহ কম ছিল। শীতের শাক-সবজি এখন আসছে বলেই দাম কমেছে।

তিনি আরও বলেন, টমেটোর সরবরাহ মোটামুটি। তবে টমেটো বেশি ঢাকায় চলে যায় বলে দাম এখনও একটু বেশি।

খুলনা মহানগরীর কাঁচাবাজারের আড়ত ঘুরে জানা যায়, খুলনার বিভিন্ন অঞ্চল থেকে শাক সবজি আসছে। এজন্য দাম কমতে শুরু করেছে। মাঝে শাকসবজির সরবরাহ কম থাকায় কিছু শাকসবজির দাম বেড়েছে।

আড়তদার শফিকুল বলেন, খুলনার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন সকালে এবং রাতে এ বাজারে সবজি আসে। খুচরা বাজারের ব্যবসায়ীরা এ বাজার থেকেই শাক সবজি কিনে নিয়ে যান। গত কয়েক সপ্তাহের তুলনায় সব কাঁচা শাক সবজির দাম কমেছে। ব্যবসাও এখন একটু ভালো। দাম বাড়লে খুচরা ব্যবসায়ীরাও অনেক সবজি কিনতে চান না। তবে দাম আরও কমতে পারে বলে তিনি জানান।

সবা:স:জু- ৪৯৬/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সিলেট ওসমানী হাসপাতালে হামলা

সিলেট ওসমানী হাসপাতালে হামলা

সিলেট ব্যুরোঃ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু এবং পরে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে হাসপাতালে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬জানুয়ারি) মধ্যরাতে হাসপাতালের চতুর্থ তলার ৬নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন শুরু করেছেন। কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, ওসমানী হাসপাতাল থেকে আমাদের জানানো হয়েছে নারী চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তারা দুজন ব্যক্তিকে আটক করে রেখেছে। পুলিশ যেন তাদের আটক করে থানায় নিয়ে আসে। তারা পরবর্তীতে অভিযোগ দেবেন। সেই প্রেক্ষাপটে ওখানকার পুলিশ তাদের উদ্ধার করে হালকা

আরও পড়ুন
language Change