তারিখ লোড হচ্ছে...

জেলা পরিষদের সার্ভেয়ার নাছির নামে বেনামে গড়েছে সম্পদের পাহাড় সিরাজগঞ্জ পৌর নির্বাচনে আলোচনায় বিএনপির চার হেভিওয়েট প্রার্থী, ক্ষোভের ‘কাঁটা’ আব্দুস সাত্তার! প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি গণঅভূত্থানের দুই বছর: এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক! বিআইডব্লিউটিএতে ‘সুলতান সাম্রাজ্য’ এখনো সক্রিয়! হত্যা মামলা থেকে বাঁচতে ৫ কোটি টাকার মিশন বিপিসির আহম্মদুল্লাহর সম্পদের পাহাড় জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু প্রৌঢ়ার

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

গভীর রাতে ঘরে ঘুমোচ্ছিলেন প্রৌঢ়া। সেই অবস্থায় বাড়িতে আগুন লাগায় পুড়ে মৃত্যু হল তাঁর। রবিবার ঘটনাটি ঘটেছে গরফা থানার কালীতলা মেন রোডে। মৃতার নাম বেবি মণ্ডল (৬৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলে, বৌমা এবং নাতির সঙ্গে থাকতেন বেবি। রবিবার রাতে তেতলা বাড়ির দোতলার একটি ঘরে ঘুমোচ্ছিলেন তিনি। বেবির ছেলে দীপ মণ্ডল বাড়িতে ছিলেন না। তিনি কর্মসূত্রে দুর্গাপুরে গিয়েছিলেন। দীপের স্ত্রী এবং ছেলে শুয়ে ছিলেন দোতলায় অন্য ঘরে। রাত পৌনে ১টা নাগাদ বাড়িতে আগুন লাগে। দীপের স্ত্রী এবং ছেলে কোনও মতে বেরিয়ে আসতে পারলেও বেবি বেরোতে পারেননি।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দা দেবাশিস দাস বলেন, ‘‘বাড়ির দোতলায় আগুন লেগেছিল। দীপের স্ত্রী এবং ছেলে ছুটে বেরিয়ে এসে ‘বাঁচান, বাঁচান’ বলে চিৎকার করতে থাকেন। প্রতিবেশীরা পাশের বাড়ির ছাদ থেকে বালতি দিয়ে জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বেবিকে উদ্ধার করার জন্য বাড়ির দোতলায় যাওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রবল ধোঁয়ায় দম আটকে আসায় তা সম্ভব হয়নি।’’

এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, বেবির পায়ে সমস্যা থাকায় তাঁর হাঁটাচলা করতে অসুবিধা হত। ওই রাতে প্রৌঢ়ার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। আগুন লাগার পরে বেবির বৌমা ও নাতি দরজায় বার বার ধাক্কা দিলেও বেবি উঠে এসে দরজা খুলতে পারেননি। শেষে ধোঁয়ায় আর থাকতে না পেরে মা-ছেলে ছুটে বেরিয়ে আসেন। এর পরেই সব জানাজানি হয়। দমকল এবং স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নেভার পরে বেবিকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পাওয়ার পরেই সোমবার সকালে বাড়িতে এসে পৌঁছন দীপ। পুলিশ জানিয়েছে, ফরেন্সিক পরীক্ষার পরেই আগুন লাগার কারণ জানা যাবে। তবে বাড়ির লোকের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, বেবির ঘরে রাতে হ্যারিকেন জ্বলত। ঘর থেকে ভাঙা হ্যারিকেন মিলেছে। তা থেকেই আগুন লেগেছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তবে, দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এক বাসিন্দা সুমিত দাস বলেন, ‘‘দমকল দেরিতে আসার পাশাপাশি জলও ছিল না।’’ যদিও অভিযোগ অস্বীকার করে দমকলের এক আধিকারিক জানান, রাত ১টা ২০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরে পাটুলি থেকে প্রথমে একটি ইঞ্জিন ১টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু বাড়িটি গলির মধ্যে হওয়ায় প্রস্তুতি নিতে দমকলের একটু সময় লেগেছে।

এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে পুলিশি প্রহরা। স্থানীয় পুরপ্রতিনিধি অরিজিৎ দাসঠাকুর জানান, দীপ এবং তাঁর পরিবারকে কাছাকাছি জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দীপ বলেন, ‘‘আমি এখন কথা বলার মতো অবস্থায় নেই।’’

 

সবা:স:জু- ৬৭৩/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নলডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্বোধন

নলডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্বোধন

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা, নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র আওতায় ‘শুভ উদ্বোধন’ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন (মঙ্গলবার) নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁনের সভাপত্তিতে এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান,জাতীয় সংসদের মাননীয় হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল,নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, সাবেক পৌর মেয়র আব্বাস আলী নান্নুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। উপজেলা প্রশাসন নলডাঙ্গা এবং রাজশাহী

আরও পড়ুন
language Change