তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

চাঁদাবাজিতে জিম্মি জনগন

পাঠক সংখ্যা
638

জাহিদ হাসান পিন্টু॥
করিম মৌসুমি সবজির খুচরা কারবার করেন তিনি। এতে যা আয় হয় তা দিয়ে চলে তার চার সদস্যের পরিবার। কিন্তু পথে-ঘাটে বেপরোয়া চাঁদাবাজি তার ব্যবসা কঠিন করে তুলেছে। একই সঙ্গে চাঁদাবাজির কারণে বাড়ছে সবজির দাম। যার সরাসরি প্রভাব পড়ছে ক্রেতার ওপর। এতে মানুষের জীবনযাত্রার ব্যয়ও অস্বাভাবিক মাত্রায় ঊর্ধ্বমুখী। মোসলেম জানালেন, কাওরান বাজার পাইকারি মার্কেট থেকে সবজি কিনে আগারগাঁও সঙ্গীত কলেজের সামনের অস্থায়ী ‘ভোরের বাজারে’ তুলতে পথেই তিন স্পটে গুনতে হয় চাঁদার টাকা। এরপর বাজারে বিক্রি শেষে লাইনম্যানদের দিতে হয় চাঁদা। চাঁদাবাজদের এমন দৌরাত্ম্য রাজধানীর সর্বত্র।

পেশাদার চক্রের বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ঠ অটোরিকশা, ভ্যানগাড়ি, ফুটপাতের হকার থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা। পুলিশ ও স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাববলয়ে থাকা কতিপয় ব্যক্তিই এই চাঁদাবাজিতে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় পুলিশ ও পেশাদার চাঁদাবাজচক্রের সদস্যরা এখন অতিমাত্রায় সক্রিয়। এরা এলাকাভিত্তিক বিভিন্ন খাত থেকে নিত্যদিন চাঁদা তুলছে। এসব খাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-অস্থায়ী কাঁচাবাজার, অস্থায়ী খাবার দোকান, বিভিন্ন ধরনের নিষিদ্ধ যানবাহন, রাস্তা ও ফুটপাত দখলে নিয়ে বসানো দোকানপাট। ঈদ সামনে রেখে এলাকাভিত্তিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে অনেক জায়গায় চাঁদাবাজ চক্রের সদস্যরা মুখোমুখি অবস্থান করছে। গোয়েন্দাদের কাছেও এমন তথ্য রয়েছে। আরও জানা গেছে, প্রতিদিন ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত চলে শান্তিনগর ভোরের বাজার।

শান্তিনগর মোড় থেকে মালিবাগ মোড় যেতে মূল সড়কের একাংশ ও ফুটপাত দখল করে বসে কাঁচাবাজার। এই বাজারে মাছ, মাংস, ডিম থেকে শুরু করে সব ধরনের শাকসবজি পাওয়া যায়। দুই ঘণ্টার এই বাজারে কয়েক লাখ টাকার বেচাকেনা হয়। এ বাজারে পণ্যের পসরা সাজিয়ে বসতে প্রতি দোকানদারকে নির্দিষ্ট অঙ্কের টাকা চাঁদা দিতে হয়। এই বাজার থেকে প্রতিদিন মোটা টাকা চাঁদা তোলা হয়। চাঁদার টাকা কতিপয় পুলিশ সদস্য ও স্থানীয় কয়েক ব্যক্তির মধ্যে ভাগাভাগি হয়। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রাবাড়ী থানার সামনে ও পেছনে মহাসড়ক দখল করে কাঁচাবাজার বসে প্রতিদিন। আছে অবৈধ লেগুনা, ট্রাক ও পিকআপ স্ট্যান্ড। এখান থেকে দৈনিক কয়েক লাখ টাকা চাঁদা তোলা হয়।

এছাড়া যাত্রাবাড়ী মাছ, ফল ও কাঁচাবাজারে ট্রাক-পিকআপে মাছ নিয়ে এলেই বেপারিদের গুনতে হচ্ছে ১৫০ থেকে ৩০০ টাকা। বিভিন্ন নামে-বেনামে এসব চাঁদা আদায় করা হয়। যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে অবৈধ দোকান ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত শনির আখড়া, জিয়া স্বরনী সড়ক,রায়েরবাগ, মাতুয়াইল, তুষারধারা, সাদ্দাম মার্কেট, মহাসড়কের ওপর ফুটপাত দখল করে অবৈধ সিএনজি, ইজিবাইক ও অটোরিকশা, প্রাইভেট কার স্ট্যান্ড এবং সড়কের দুইপাশে দোকান বসিয়ে চলছে বেপরায়া চাঁদাবাজি। সংশ্লিষ্টদের অভিযোগ-কতিপয় পুলিশ সদস্যের যোগসাজশে স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা নামধারীরা এখান থেকে চাঁদা তোলে।

সরেজমিন জানা যায়, যাত্রাবাড়ী থানার সামনে ও পেছনে হিউম্যান হলার ও লেগুনা পরিবহণ স্ট্যান্ড রয়েছে। মহাসড়কে লেগুনা পরিবহণ নিষিদ্ধ হলেও ২ শতাধিক লেগুনা মহাসড়ক দাপিয়ে বেড়ায়। প্রতি লেগুনা পরিবহণ থেকে জিপির নামে দৈনিক ৫৫০ টাকা, লাইনম্যানের নামে ২০ টাকা করে আদায় করা হয়। যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে সুফিয়া প্লাজা পর্যন্ত সড়ক ও ফুটপাতে ৩০টি দোকান বসিয়ে প্রতি দোকান থেকে দৈনিক ১৫০ থেকে ২৫০ টাকা করে আদায় করেন জনৈক সোনামিয়া। ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুম মোল্লার কথা বলে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে শতাধিক তরকারি, মাছ কাটার বডি, বরফের দোকানসহ হরেকরকমের দোকান বসানো হয়েছে। এসব দোকান থেকে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা করে আদায় করেন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নামধারী কয়েক নেতা। এছাড়া যাত্রাবাড়ী টিএন্ডটি অফিসের সামনে বাস কাউন্টার, সিএনজি স্ট্যান্ড ও দোকান থেকে দৈনিক ২-৩শ টাকা করে চাঁদা তোলা হয়।

এছাড়া কুতুবখালী বউবাজারের সামনে ট্রাক থামলে ২০০ টাকা চাঁদা নেয় ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুম মোল্লার ভাগ্নে জামাই। তাছাড়া কুতুবখালী বউবাজারের সামনে দিয়ে রিকশা বা ভ্যানগাড়িতে করে মালামাল নিয়ে যেতে ১০-২০ টাকা করে চাঁদা আদায় করেন স্বেচ্ছাসেবক লীগ নামধারী নেতা শাহাদাত হোসেনের লোকজন। আরও জানা গেছে, শনির আখড়া ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে দনিয়া কলেজ থেকে শনির আখড়া ব্রিজের পশ্চিমপাশের ঢাল পর্যন্ত চা, কপি, ফাস্টফুডসহ বিভিন্ন পণ্যসামগ্রীর শতাধিক দোকান রয়েছে। ৫ হাজার থেকে ১০ হাজার টাকা করে নিয়ে প্রতিটি দোকান বসানো হয়েছে।

আর প্রতিটি দোকান থেকে প্রতিদিন ১৫০ থেকে ২৫০ টাকা করে চাঁদা আদায় করেন যুবলীগের নামধারী কয়েক নেতা। রায়েরবাগ ফুটওভার ব্রিজের উত্তরপাশে ফল, ফুচকা, চা, বাদাম, ডাবসহ হরেকরকমের প্রায় ৮০টি দোকান রয়েছে। প্রতিটি দোকান বসাতে অগ্রিম নেওয়া হয়েছে ৫ থেকে ১৫ হাজার টাকা। দৈনিক ২-৩শ টাকা করে চাঁদা আদায় করেন যুব ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় দুই নেতা। এই চাঁদার টাকায় ভাগ পান স্থানীয় ট্রাফিক ও থানা পুলিশের কয়েকজন সদস্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যাত্রাবাড়ী ক্ষতিগ্রস্ত পাইকারি দোকান মালিক সমিতির সহসভাপতি মোমিন মোল্লা ও সাধারণ সম্পাদক শামীম কবির ভুঁইয়া প্রায় একই ধরনের তথ্য তুলে ধরে বলেন, যাত্রাবাড়ীর বেপরোয়া চাঁদাবাজি প্রতিরোধ করা দরকার।

রাত ১১টার সময় ১০-১২ জনের একটি দল হাতে লাটি নিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে যার কাছে যেমন পারছে চাঁদা আদায় করছে। এভাবে ভোর পর্যন্ত চলতে থাকে। এছাড়া যাত্রাবাড়ী আড়তে ট্রাক, পিকআপ, ভ্যানগাড়িসহ যে কোনো গাড়ি এলেই চাঁদা দিতে হচ্ছে। এতে করে একদিকে মালামালের মূল্য বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বেপারিরা যাত্রাবাড়ীর মাছের ও কাঁচাবাজার এবং ফলের আড়ত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সরেজমিন দেখা গেছে, ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা-রামপুরা সড়কের দুপাশ দখল করে অবৈধভাবে বসানো হয়েছে শত শত স্থায়ী-অস্থায়ী দোকানপাট। ডেমরার হাজীনগর, সারুলিয়া বাজার, বড়ভাঙ্গা, ডগাইর বাজার, ফার্মের মোড়, কোনাপাড়া, মাতুয়াইল, বাদশা মিয়া রোড, বাঁশেরপুল, রানীমহল, গলাকাটা, আমুলিয়া, ঠুলঠুলিয়া, ধিৎপুরা, তাম্বুরাবাদ, মেন্দিপুর, পাইটি, শূন্যা টেংরা ও ডেমরা বাজার এলাকাসহ সর্বত্রই অবৈধ দোকানপাট বসানো হয়েছে। প্রায় প্রতিটি এলাকায় যানবাহন স্ট্যান্ড ও বাজার বসানো হয়েছে অবৈধভাবে।

এলাকাবাসীর অভিযোগ, সড়কের পাশে স্থাপন করা এসব দোকানপাট থেকে প্রতিনিয়ত পুলিশের কতিপয় সদস্য ২ থেকে ৪শ টাকা আদায় করে। প্রতিটি অস্থায়ী দোকান ও ভ্যানগাড়ি থেকে দৈনিক ৫০ থেকে ১৫০ টাকা চাঁদা তোলা হয়। এখানকার চা, পান, সিগারেটের দোকানদারও চাঁদাবাজি থেকে রেহাই পায় না। এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হলেও দু-একদিনের মধ্যে টাকার বিনিময়ে আবারও বসে যায়। এসব দোকান থেকে চাঁদাবাজির বিষয়টি ‘ওপেন সিক্রেট’। এছাড়া এলাকায় ইজিবাইক নামানো বাবদ ৫ থেকে ১০ হাজার টাকা চাঁদা গুনতে হয়। প্রতিটি ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা বাবদ ৫০০ টাকা দিতে হয় প্রতিদিন। চাঁদাবাজির বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডেমরা জোন) বলেন, অভ্যন্তরীণ সড়কগুলোতে অবৈধ দখল ও অব্যবস্থাপনা এখন বাস্তবতা।

এক্ষেত্রে রাজনৈতিক মহলের সজাগ দৃষ্টি প্রয়োজন। তবে চাঁদাবাজির সঙ্গে পুলিশের জড়িত থাকার বিষয়টি অনেক সময় লাইনম্যানরা বলে বেড়ায়। তারপরও চাঁদাবাজির সঙ্গে কতিপয় অসাধু পুলিশ, রাজনীতিক ও প্রভাবশালী মহলের সমন্বয় থাকতে পারে। যদি কোনো পুলিশের সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সরেজমিন দেখা গেছে, বাবুবাজার সেতুর নিচে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে আওয়ামী হকার্স লীগ কোতোয়ালি থানা শাখার কার্যালয়। ওই অফিসে বসে এলাকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন সংগঠনটির সভাপতি পিন্সু হাজি ও সাধারণ সম্পাদক আনসার ভূঁইয়া। দুজনে মামাতো-ফুপাতো ভাই। এদের মদদে বাদামতলী ফলের আড়তে ফল নিতে আসা পরিবহণ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এছাড়া বাবুবাজার সেতুর নিচে আওয়ামী হকার্স লীগের অফিসের পেছনের সরকারি জায়গার একটি অংশ দখল করে আরেকটি চাঁদাবাজচক্র সেখানে দোকান বসিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পাইকারি ফলের বাজারকে টার্গেট করে গড়ে উঠেছে পেশাদার চাঁদাবাজচক্র। বাদামতলীর সীমানায় গাড়ির চাকা ঘুরতে হলে বাবুবাজার ব্রিজের নিচে তাদের সিন্ডিকেটকে চাঁদা দিতেই হয়। বাবুবাজার এলাকার একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, চাঁদাবাজরা খুবই ভয়ংকর। ফয়েজ, মোস্তফা, জুয়েল, মাসুম, বাবুসহ বেশ কয়েকজন এই চক্রের সক্রিয় সদস্য। আর সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত আনসার ভূঁইয়ার নেতৃত্বে চাঁদা তোলে মজিবর, জামাল, আলেকসহ আরও কয়েকজন। জানতে চাইলে পিন্সু হাজি ও আনসার ভূঁইয়ার প্রায় একই ধরনের তথ্য দিয়ে বলেন, কিছুদিন ধরে তারা বাবুবাজার ব্রিজের নিচে অফিস নিয়ে বসেছেন।

মোটা অঙ্কের চাঁদাবাজির কথা অস্বীকার করলেও এখানে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন দুজনেই। কোতোয়ালি থানার ওসি বলেন, চাঁদাবাজির ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। সরেজমিন দেখা যায়, ব্যস্ততম মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের গলি, দৈনিক বাংলার মোড়, দিলকুশা রোড, আইডিয়াল স্কুলের সামনে শত শত অবৈধ দোকানপাট। এসব দোকানপাট থেকে নিয়মিত চাঁদা তোলা হচ্ছে। এসব দোকানপাটের কারণে তীব্র যানজটে আটকে যায় রাজধানী।

 

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অঙ্গীকার

ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অঙ্গীকার

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন চেক গ্রহীতার সঙ্গে খোলামেলা আলাপ করেন এবং সেবা প্রদান প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা হয়রানি হয়েছে কি না তা সরাসরি জানতে চান। চেক গ্রহীতা জানান, তিনি কোনো ধরনের তদবির, অর্থ লেনদেন কিংবা হয়রানির শিকার হননি। সেবা পেতে কোনো অসুবিধা হয়নি বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ভূমি অধিগ্রহণের প্রতিটি কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবার মাধ্যমে সম্পন্ন করা হবে। এ প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানির সুযোগ নেই। সেবাগ্রহীতাদের নির্বিঘ্নে ও দ্রুত সেবা প্রদানে জেলা প্রশাসন বদ্ধপরিকর। তিনি চেক গ্রহীতার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের কল্যাণ কামনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)

আরও পড়ুন
language Change