তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক

অবশেষে ভারতকে হারানোর স্বাদ পেল বাংলাদেশের মেয়েরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে সাবিনা-কৃষ্ণা-স্বপ্নারা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা।

পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারতের রক্ষণভাগের কঠিন পরীক্ষায় নিয়েছে তারা। ম্যাচের প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের সপ্তম মিনিটেই ভারতের জালে বল জড়ায় বাংলাদেশ। কিন্তু ফাউলের কারণে গোলটি বাতিল হয়।

তবে খানিক বাদে ম্যাচের ১১তম মিনিটে ভারতের জালে বল জড়ান সিরাজ জাহান স্বপ্না। সাবিনা খাতুনের লম্বা পাস ধরে কৃষ্ণা রানী সরকার বল ঠেলে দেন স্বপ্নাকে। স্বপ্নার বাঁ পায়ের প্লেসিং শটে গোল উল্লাসে মেতে উঠে বাংলাদেশ দল।

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা। থ্রো ইন থেকে আক্রমণে যায় বাংলাদেশ। বক্সের ভেতর বলের নিয়ন্ত্রণ রাখেন কৃষ্ণা। বাঁ প্রান্ত ধরে তার কোনাকুনি শট থামাতে ব্যর্থ হন ভারতীয় গোলরক্ষক। এর ফলে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাল-সবুজ জার্সিধারীরা।

দ্বিতীয়ার্ধে ভারতের উপর আরও চড়াও হয় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৫৩তম মিনিটে ভারতের জালে বল জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন স্বপ্না। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

প্রসঙ্গত, আগামী ১৬ সেপ্টেম্বর সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ভারত লড়বে স্বাগতিক নেপালের বিপক্ষে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ম্যাচে জয় পেয়েও বিবর্ণ সাকিব

ম্যাচে জয় পেয়েও বিবর্ণ সাকিব

ডেস্ক রিপোর্টঃ এমআই এমিরেটসের একাদশে টানা ৪ ম্যাচ পর ফিরলেন সাকিব আল হাসান। তবে ফেরাটা রাঙাতে পারেননি তিনি। জয় নিয়ে অবশ্য ঠিকই মাঠ ছেড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। আবুধাবি নাইট রাইডার্সকে ৩৫ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে এমআই এমিরেটস। জয়ের ম্যাচে ব্যাটে নামারই সুযোগ পাননি সাকিব। ৪ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তার সতীর্থরা। প্রথম ৪ ব্যাটারই পঁয়ত্রিশোর্ধ্ব ইনিংস খেললেও কেউই ফিফটি পাননি। সর্বোচ্চ ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন নিকোলাস পুরান। লক্ষ্য তাড়া করতে নামা নাইট রাইডার্সের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন সাকিব। শুরুটা ভালো হয় না তার। প্রথম বলেই তাকে ব্র্যান্ডন ম্যাকমুলেন। তবে শেষ ৫ বলে মাত্র ৩ রান দিয়ে ঘুরে দাঁড়ান। সবমিলিয়ে নিজের প্রথম ওভারে দেন ৯ রান। ফিরতি ওভারে দেন ১১ রান। ইনিংসের সপ্তম

আরও পড়ুন
language Change