তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের স্বঘোষিত সভাপতি জুলফিকার মতিনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নংঃবি-১৯৪০ এর স্বঘোষিত সভাপতি জুলফিকার মতিন ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে তেজগাঁও থানায় সাধারণ ডায়রী পরবর্তী নির্দিষ্ট অভিযোগ দাখিল হয়েছে। সোমবার ১২ মে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র উপ-ব্যবস্থাপক (নিরাপত্তা) মোঃ শরিফুল ইসলাম তেজগাঁও থানায় এই অভিযোগ করেন। থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, তিতাস গ্যাসের জাতীয়তাবাদী শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে এক পক্ষের মৌখিক সভাপতি খন্দকার জুলফিকার মতিন দুই বছর আগে অবসরপ্রাপ্ত হন। প্রায় সময়ে বহিরাগত লোকজন এনে তিনি শিল্প সংযোগের তদবির, অবৈধ লাইন কেটে এনে দ্রুত সংযোগ প্রদান, আউটসোর্সিং নিয়োগ সহ সকল ধরনের অবৈধ সুবিধা গ্রহণের জন্য তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায়ই খারাপ আচরণ ও হুমকি প্রদর্শন করে থাকেন। তার এসব কাজে সহযোগিতা করে আসছিলেন, তিতাস গ্যাসের সিনিয়র সুপারভাইজার মোঃ জাহাঙ্গীর হোসেন (কোডনং-০৮৯১১), সিনিয়র অফিস সহকারি মোঃ আলমগীর (কোড নং-০৮৭৬৬), সিনিয়র ইলেকট্রিশিয়ান আনোয়ার হোসেন (কোড নং-০৯১১৩), গাড়িচালক ইয়াসিন আলী (কোড নং-০৯২৬৯), গাড়ি চালক ছাইফুল ইসলাম (কোড নং ০৯৮৮৩), সিনিয়র পিসি অপারেটর রাসেল আহমেদ (কোড নং-০৯৬৫৫), গাড়ি চালক লিটন সিকদার (কোড নং-০৯৯১৯) সহ অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা বহিরাগত কিছু লোকজন। এদের কথা মত অবৈধ কাজে সহযোগিতা না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহ নানা ধরনের কুৎসা রটনা করে পত্রিকায় ছবি দিয়ে মিথ্যা রটনা রটিয়ে কর্মকর্তাদের বদনাম করার চেষ্টা করে থাকে। এরূপ ঘটনার অংশ হিসেবে গত ৮ মে ২০২৫ তারিখে খন্দকার জুলফিকার মতিনের অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে অন্তঃ দলীয় কোন্দলের প্রেক্ষিতে ইউনিয়নের রুমে জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্য গ্রুপের সদস্যগণ তালাবদ্ধ করে দেয়। তিতাস গ্যাস অফিসে নির্বাচিত কোনো শ্রমিক প্রতিনিধি নেই। জুলফিকার মতিন গ্রুপের লোকজন প্রায় সারা দিনই সন্ধ্যার পরে বিভিন্ন বহিরাগত লোকজন সহ সন্ত্রাসী নিয়ে ইউনিয়ন রুমে আড্ডা মারেন, যা তিতাস গ্যাস প্রতিষ্ঠানের জন্য হুমকি স্বরূপ। বর্তমানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মনে করে দুই গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক জমা প্রদানের মাধ্যমে এবং নির্বাচিত প্রতিনিধি (সিবিএ) গঠন হলে তবেই দায়িত্বপ্রাপ্ত সিবিএ প্রতিনিধির কাছে ইউনিয়ন রুমের চাবি বুঝিয়ে দেয়া হবে। অন্যথায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এবং ইউনিয়ন রুমের চাবিটি বৃহত্তর স্বার্থে যথাযথ কর্তৃপক্ষের নিকট রক্ষিত আছে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, সোমবার ১২ মে তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (প্রশাসন) আতিয়া বিলকিসের কক্ষে কেন্দ্রীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম খন্দকার জুলফিকার মতিন ও তার সাঙ্গপাঙ্গদের উপস্থিতিতে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধমকি দেয়। সামগ্রিক বিষয় বিবেচনা করে তিতাস গ্যাস প্রধান কার্যালয় ইউনিয়ন অফিসের রুমে তালা দেয়াকে কেন্দ্র করে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে উদ্ভব না ঘটে সে লক্ষ্যে তেজগাঁও মডেল থানায় এই অভিযোগ দায়ের করা হয় বলে জানান তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যৌতুকের টাকার জন্য স্ত্রীকে অমানুষিক নির্যাতন

যৌতুকের টাকার জন্য স্ত্রীকে অমানুষিক নির্যাতন

হাফিজুর রহমান খানঃ বরগুনায় যৌতুকের টাকার দাবিতে স্ত্রীকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী মো. খোকন হাওলাদারের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় নির্যাতিত স্ত্রী ফিরোজা বেগম বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সদর উপজেলার বুড়িরচড় ইউনিয়নের ছোট লবনঘোলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৫ সালে পশ্চিম বুড়িরচড় গ্রামের বারেক মৃধার মেয়ে ফিরোজা বেগমের সঙ্গে ছোট লবনঘোলা গ্রামের আবদুল রব হাওলাদারের ছেলে খোকন হাওলাদারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অভিযোগ রয়েছে, ২০১০ সালে খোকন হাওলাদার পরিরখাল মাইঠা গ্রামে রুবি নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেন। এরপর থেকেই খোকন প্রথম স্ত্রী ফিরোজার কাছে বিভিন্ন সময় যৌতুকের টাকা দাবি

আরও পড়ুন
language Change