তারিখ লোড হচ্ছে...

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

আয়োজকরা লুটে নিচ্ছেন লাখ লাখ টাকা কুমিল্লায় বাণিজ্য মেলায় লটারি জুয়া

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

 

একটি বাণিজ্য মেলার নামে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে লটারি ও টিকিট বিক্রির মাধ্যমে কৌশলে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে কুমিল্লা জেলায়। লাকসাম রোডে অবস্থিত কুটির শিল্প মেলার অন্তরালে চলছে এ জুয়ার আয়োজন। স্থানীয়দের ভাষ্যমতে, এটি যেন একপ্রকার ক্যাসিনোই, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে।

বাণিজ্য মেলার অন্তরালে লটারি নামে চলছে একপ্রকার সুপরিকল্পিত প্রতারণা। টিকিট কিনে মানুষ আশায় থাকে কিছু একটা জিতবে, কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই কেউ কিছু পায় না। এইভাবে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আয়োজকরা। অথচ এই আয়োজন চলছে প্রশাসনের চোখের সামনেই, কোনো রকম অনুমোদনের তথ্য না থাকলেও।

আইন অনুযায়ী, প্রকাশ্যে জুয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বাংলাদেশ দণ্ডবিধির ২৯৪ (ক) ধারা অনুযায়ী প্রকাশ্যে বা ব্যক্তিগত স্থানে জুয়া খেলা শাস্তিযোগ্য অপরাধ। তাহলে প্রশ্ন উঠে—এই মেলার লটারি আসর কীভাবে বৈধভাবে পরিচালিত হচ্ছে?

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার বিভিন্ন উপজেলা ও বাজারে মাইকিং করে এই লটারি প্রচার করা হচ্ছে। ‘প্রতিদিন গাড়ি-বাইক-বাড়ি জেতার সুযোগ’, এমন লোভনীয় প্রচারে সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে টিকিট কিনে প্রতারিত হচ্ছেন। অনেকেই অভিযোগ করেছেন, মেলায় গিয়ে দেখেন তাঁদের জেতার কোনো সুযোগই নেই—সবই পূর্ব নির্ধারিত ও ফাঁকি।

মেলায় আগত দর্শনার্থীদের একজন ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, “এটা তো ক্যাসিনোর থেকেও ভয়ংকর। এখানে এমনভাবে মানুষকে ঠকানো হচ্ছে যে বুঝতেই পারছে না সে প্রতারিত হচ্ছে।
আরেকজন বলেন, “এটা একটা ফাঁদ। টিকিট কিনে পরে দেখি, কিছুই জেতা যায় না। হাজার হাজার মানুষ প্রতিদিন এভাবে টাকা হারাচ্ছে।

জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এমন একটি আয়োজন কীভাবে দীর্ঘদিন ধরে চলে, যদি প্রশাসন সত্যিই নিরপেক্ষ থাকে? কোথায় তাদের নজরদারি, কোথায় লাইসেন্স যাচাই, কোথায় নিয়মিত তদারকি?

অনেকেই সন্দেহ প্রকাশ করছেন, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতা বা নীরব সম্মতি না থাকলে এত বড় পরিসরে জুয়া ও লটারি চালানো সম্ভব নয়।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা প্রকাশ্যে কিছু না বললেও অনেকেই মনে করেন, ক্ষমতাসীন দলের কতিপয় প্রভাবশালী ব্যক্তি এই মেলার আয়োজনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারেন। তাদের আশীর্বাদ ছাড়া এত বিশাল মেলা ও লটারির আয়োজন কীভাবে সম্ভব?

সাধারণ মানুষের আহ্বান—এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। জুয়ার মতো সামাজিক অপরাধের ছলে সাধারণ জনগণের টাকা হাতিয়ে নেওয়ার কাজ বন্ধ করতে হবে। মেলার আড়ালে চলা এই জুয়ার আসর ভেঙে দিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ।

একটি শিল্প-সংস্কৃতিমূলক মেলাকে জুয়া ও প্রতারণার আসরে পরিণত করা অত্যন্ত নিন্দনীয়। এভাবে জনগণের আস্থা ও অর্থ উভয়কেই অপচয় করা হচ্ছে। কুমিল্লাবাসী এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন—তারা চান এই প্রতারণার বিরুদ্ধে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতির অভিযোগ

ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি’র অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর দাগনভূঁঞা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক অনিয়ম, ঘুষ, দুর্নীতি, কমিশন বাণিজ্যর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ঘুষ ব্যাতীত কোন ফাইল, তাঁর টেবিলে উঠে না, ফলে সাধারণ মানুষ তথা সেবাপ্রার্থীদের, নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। এতে সংশ্লিষ্টদের মনে প্রশ্ন দেখা দেয়, দেখার কি কেউ নাই? সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার হল: govt is of the people, by the people, for the people. অর্থ্যাৎ সরকার হল জনগণের, জনগণের দ্বারা, জনগণের জন্য। সেই কথা মণ-মননে ধারণ করে, প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন বলে, তিনি ইতিমধ্যে সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেছেন, দেশের জনগণ যে রাষ্ট্রের মালিক, তাঁরা সরকারী কোন দপ্তরে গেলে, সরকারী সেবা পেয়ে যাতে উপলব্ধি করতে পারে। সেখানে! দাগনভূঁইয়ার ইউএনও উপজেলার প্রধান কার্যনির্বাহী হলেও,

আরও পড়ুন
language Change