তারিখ লোড হচ্ছে...

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

উত্তরায় কোটি টাকা ছিনতাই

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার।।
দিনের বেলাতেই রাজধানীর উত্তরায় নগদ ডিস্ট্রিবিউটর প্রতিনিধিদের কাছ থেকে এক কোটি 8 লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টার দিকে ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ছিনতাই কাজে ব্যবহার করেছে কালো রঙের মাইক্রোবাস। এসময় তারা সবাই র‌্যাবের কালো জ্যাকেট পরিহিত ছিল এবং পেছনে ‘র‌্যাব’ লেখা ছিল।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, সকালে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাস প্রথমে তাদের গতিরোধ করে। এর মধ্যে কয়েক ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দেয়। এসময় টাকার ব্যাগ নিয়ে একজন দৌড়ে পালাতে গেলে তাকে ধাওয়া দিয়ে ধরে কালো মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে দুর্বৃত্তরা নগদ প্রতিনিধিদের কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাদেরকে উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে ঘটনাস্থল ত্যাগ করে। ছিনতাই হওয়া অর্থের পরিমাণ কোটি টাকার বেশি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে মাঠে অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে।

নগদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী প্রতিদিনের কালেকশন নির্ধারিত ব্যাংকে জমা দিতে প্রতিনিধিদল রওনা দিয়েছিল। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের প্রতিনিধিদের গাড়িতে তুলে নেওয়া হয়। পরে তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কালো রঙের একটি মাইক্রোবাসে কয়েকজনকে জোরপূর্বক তোলার চেষ্টা করছেন। এদের মধ্যে একজন ভুক্তভোগী তার সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে অন্যত্র দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে তার পিছু নেয় চারজন। তারা তাকে ধরে টাকার ব্যাগসহ কালো গাড়িতে তুলে নেয়। এরপর গাড়ির দরজা আটকে ঘটনাস্থল ত্যাগ করে।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা অপরাধী শনাক্তে কাজ করছি। প্রাথমিকভাবে মনে হয়েছে সেখানে র‌্যাবের কেউ ছিল না; অপরাধ ঘটনাতে তারা র‌্যাব লেখা জ্যাকেট ব্যবহার করেছে।’ উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি। ঘটনাস্থলে আছি। পুলিশ কাজ করছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ওমরাহ করলেন ১ কোটি ১৭ লাখ মুসলিম

ডেস্ক রিপোর্ট: এক মাসে ওমরাহ পালন করেছেন ১ কোটি ১৭ লাখেরও বেশি মুসলিম। হিজরি বর্ষের রবিউস সানি মাসে এই সংখক মুসলিম ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাধারণ কর্তৃপক্ষের যৌথ পরিসংখ্যান অনুযায়ী, এটি সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ সংখ্যা, যা সৌদি সরকারের উন্নত সেবা ও আধুনিক সুবিধার ফল হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, এই বিপুল সংখ্যক ওমরাহযাত্রীর মধ্যে দেড় মিলিয়নের (১৫ লাখের) বেশি মুসল্লি এসেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশ থেকে।মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল টুল ও সমন্বিত লজিস্টিক সেবার কারণে এখন ওমরাহ যাত্রা আগের চেয়ে অনেক সহজ ও আরামদায়ক হয়েছে। বিদেশি মুসল্লিরা অনলাইনে আবেদন, বুকিং ও যাত্রা-সংক্রান্ত কার্যক্রম সহজেই সম্পন্ন করতে পারছেন, ফলে শান্তিদায়ক পরিবেশে সহজেই ইবাদত করতে পারছেন।

আরও পড়ুন
language Change