তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

 ডিপিডিসির ২২ হাজার কোটি টাকার পাচারের অভিযোগ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) অন্তত তিনটি প্রকল্পে প্রায় ২২ হাজার কোটি টাকার অনিয়ম ও অর্থপাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশের বিদ্যুৎ খাতে নজিরবিহীন দুর্নীতির এই অভিযোগে ঝড় উঠেছে ডিপিডিসিতে। জল্পনা-কল্পনার সঙ্গে সমালোচনাও চলছে সমানতালে। একই সঙ্গে এর সঙ্গে জড়িতরা চাকরি হারানো কিংবা শাস্তিমূলক ব্যবস্থার ভয়ে নাওয়া খাওয়া ভুলে গেছেন । ইতিমধ্যে প্রকল্পে নিয়োজিত বর্তমান ও সাবেক বেশকিছু কর্মকর্তা ও প্রকৌশলী দেশছাড়ার পায়তারা চালাচ্ছেন। ডিপিডিসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, এই কাজে অনুসন্ধান করছে তিন সদস্যের তদন্ত দল। গত ৫ মে দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে ডিপিডিসিকে ১৪ মে’র মধ্যে তিনটি প্রকল্পের সংশ্লিষ্ট সব দরপত্র, মূল্যায়ন প্রতিবেদন, বিল, চুক্তি ও চালানপত্র জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাহিদা মোতাবেক নথিপত্র সরবরাহের জন্য দুদকের কাছে সাত দিনের সময় চেয়েছে ডিপিডিসি কর্তৃপক্ষ। বুধবার (২১ মে) এই বর্ধিত সময়সীমা শেষ হওয়ার কথা।

প্রকল্প তিনটি হলো- ১. পিডিএসডি প্রকল্প (বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প) ২. স্মার্ট মিটার সহ উন্নত মিটারিং অবকাঠামো প্রকল্প ৩. জিটুজি প্রকল্প (বিদ্যুৎ ব্যবস্থা নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প)।

গত ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক অফিস আদেশে বলা হয়, জিটুজি প্রকল্পের প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী ফজিলাতুন্নেসা এবং অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সহায়তায় অনিয়মের মাধ্যমে জিটুজি ভিত্তিক বিভিন্ন অপ্রয়োজনীয় ও বাস্তবতাবর্জিত প্রকল্প গ্রহণ করে দরপত্রের শর্ত লঙ্ঘনপূর্বক ইউরোপের পরিবর্তে চীন হতে যন্ত্রপাতি ক্রয় করে ২২ হাজার কোটি টাকা লোপাট ও হুণ্ডির মাধ্যমে দুবাইয়ে পাচারের অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ এক বন্ধুর সহযোগিতায় ইউরোপের নামে দরপত্র দিয়ে চীন থেকে কমদামী যন্ত্রপাতি আমদানি করা হয়। প্রকল্পগুলোর মধ্যে কিছু বাস্তবতাবর্জিত ও অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে কেবল কমিশন আদায়ের উদ্দেশ্যে। দরপত্র প্রক্রিয়া মানা হয়নি, টার্নকি ভিত্তিতে কার্যাদেশ দেওয়া হলেও বাস্তবায়নে ছিল অসংখ্য ঘাটতি।

ডিপিডিসি সূত্রে জানা গেছে, বিগত স্বৈরাচার সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক প্রধানমন্ত্রীর দুই মুখ্য সচিব আহমেদ কায়কাউস ও আবুল কালাম আজাদ, ডিপিডিসির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক, জিটুজি প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক মাহবুবুর রহমানসহ একাধিক প্রভাবশালী প্রকৌশলী-কর্মকর্তা জিটুজি প্রকল্পের লুটপাটের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

ডিপিডিসির সাধারণ প্রকৌশলীরা বলছেন, এই প্রকল্পটি (জিটুজি) ডেসকোকে নেয়ার জন্য তৎকালীন বিদ্যুৎপ্রতিমন্ত্রী নসরুল হামিদ একাধিকবার চাপ প্রয়োগ করেছিলেন। কিন্তু ডেসকোর তৎকালীন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক সাড়া দেননি। পরবর্তীতে এই অপ্রয়োজনীয় প্রকল্পটি ডিপিডিসির ওপর চেপে বসে। তাঁরা বলছেন, জিটুজি প্রকল্পের বেশিরভাগ কাজই জনস্বার্থে – এমনটি কাগজ-কলমে দেখানো হয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের মত একটি গরিব দেশে এ ধরনের প্রকল্প উচ্চাভিলাষী, যা কেবল দেশের অর্থনীতিকে ঋণে জর্জরিত করেছে।

সাধারণ প্রকৌশলীদের অভিযোগ, মূলত প্রকল্পটি নেয়া হয়েছিল অবাধ লুটপাটের জন্য। সাবেক সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আমলা ও রাজনৈতিক প্রভাবশালীরা যেমন এই প্রকল্প থেকে টাকা লুটে নিয়েছে, তেমনি ফুলেফেঁপে উঠেছেন প্রকল্পে নিয়োজিত প্রকৌশলী-কর্মকর্তাদের একাংশ।

দুদক সূত্র জানায়, এই ঘটনায় বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তা ও প্রকৌশলীরা গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।

এ বিষয়ে ডিপিডিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আমরা মন্তব্য করতে পারি না।” বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে এটি হবে বিদ্যুৎ খাতের আরও একটি বড় দুর্নীতি। যা খুবই ন্যাক্কারজনক।

অভিযোগের বিষয়ে জিটুজি প্রকল্পের প্রকল্প পরিচালক ফজিলাতুন্নেসার বক্তব্য নিতে মঙ্গলবার (২০ মে) একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সরকারি হাসপাতালগুলোতে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু

অনলাইন ডেস্কঃ ১২টি জেলা সদর হাসপাতাল এবং ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো বৈকালিক স্বাস্থ্যসেবা। এতে নির্ধারিত সময়ের পর নির্দিষ্ট ফি নিয়ে রোগী দেখতে পারবেন চিকিৎসকরা। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সেবা উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নিজ এলাকা মানিকগঞ্জ সদর হাসপাতালের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে ১২টি জেলা সদর হাসপাতাল এবং ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা চালু করা হলো। পরবর্তী সময়ে সব হাসপাতালে এই সেবা চালু করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে এই সুযোগ পাবেন বিশাল সংখ্যক  চিকিৎসক। এসময়, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমসহ আরও অনেকে উপস্থিত

আরও পড়ুন
language Change