তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কালীগঞ্জে দুই হোটেল মালিককে জরিমানা ঝিনাইগাতীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে আলোচনা সভা সুন্দরবনে গুলি করে শিকারিকে হত্যার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ খাগড়াছড়ি প্রথমবারের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলী খেলা চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট গলাচিপায়ার প্রধানমন্ত্রীর বরাবরের স্মরক লিপি সংবাদ সম্মেলন রাজস্ব না বাড়লে বাণিজ্য চুক্তিই হবে অর্থনীতির বোঝা টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব যুক্তরাষ্ট্রের পতাকায় মধ্যপ্রাচ্যের মানচিত্র ঢেকে দিলেন ট্রাম্প নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা, চলছে ব্লকেড কর্মসূচি ৯৫ বারের মতো পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন রামগড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু সন্ধ্যার মধ্যে যে সকল জেলায় ঝড়ের আভাস ২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির সিলেট টেস্টে ২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি ‎সুন্দরবনের সুমন বাহিনীর প্রধান অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন ‎রামগড়ের কৃতি সন্তান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ মুকাররমকে বাসায় ডেকে সাত টুকরা করলেন প্রেমিকা রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী‎ রাজশাহীতে সব রুটের বাস চলাচল বন্ধ আমির হামজাকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ চট্টগ্রাম নগরের প্রধান সড়কে আন্দোলনে নিষেধাজ্ঞা চাঁদ দেখার পর মিলবে ঈদের বিশেষ ট্রেনের টিকিট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে এনইসি’র সভা  সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, পলাতক স্বামী বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ৩৯৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ সুনামগঞ্জের নদীর তীর কাটার প্রতিবাদে মানববন্ধন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত নতুন করের প্রস্তাব এনবিআরের সামনে বাইকারদের বিক্ষোভ হাদি হত্যা: সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন মেঘনার ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরিফ বাহিনীর ২ সদস্য অস্ত্র সহ আটক লডাঙ্গায় জমি নিয়ে বিরোধ- চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ১ জন নিহত বিলভাতিয়া বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কেশবপুরে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাকমার বসতঘর পুড়ে ছাই ময়মনসিংহে সরকারি কর্মচারীদের ‘বেগম পাড়া’ শরণখোলায় আওয়ামিলীগ বাড়িতে চুরির চেষ্টা রামগড়ের বিসিবির সাধারন পরিষদের কাউন্সিলর মনোনীত মন্দিরের দেয়াল ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক নাটোরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক ঘরে বসেই নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ

ধসে পড়ছে সেতু, দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

ধসে পড়ছে সেতু, দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ
পাঠক সংখ্যা
638

সাতক্ষীরা সংবাদদাতাঃ সেতু আছে, কিন্তু চলাচলের উপযোগী নয়। কোথাও ভেঙে নদীতে পড়ে আছে, কোথাও আবার বাঁশ বেঁধে তৈরি করা হয়েছে অস্থায়ী সাঁকো। এমন দুর্বিষহ অবস্থার মধ্য দিয়েই চলাফেরা করতে হচ্ছে সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলার অন্তত ৩০টি গ্রামের হাজারো মানুষকে। কারণ মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু একের পর এক ধসে পড়েছে। নির্মাণকালীন সময়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মতামত না নেওয়া ও সিএস রেকর্ড অনুসরণ না করার ফলে কয়েক বছরের ব্যবধানে এসব সেতু পরিণত হয়েছে মরণ ফাঁদে। ভেঙে পড়া সেতুগুলো হলো বাকড়া, টিকেট, হিজলডাঙ্গা, চরগোবিন্দপুর, শিমুলবাড়িয়া, ডাড়ার খাল এবং এল্লারচর ব্রিজ। এসব ব্রিজ ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে নির্মিত হয়, যার প্রতিটির দৈর্ঘ্য ১০ থেকে ১৫ মিটারের মধ্যে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে এসব ব্রিজ নির্মাণ করা হয়েছিল এমন সময়ে, যখন মরিচ্চাপ ছিল মৃতপ্রায় সরু খাল। পরবর্তীতে ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ড নদী পুনঃখনন করে। ফলে নদী ফিরে পায় তার পুরোনো চেহারা-প্রস্থ বেড়ে দাঁড়ায় ৫০-৭০ মিটার পর্যন্ত, সাথে বাড়ে পানির গতি ও চাপ। ফলে নদীর দুই পাশের পাড় সরে গিয়ে জোয়ারের তোড়ে ভেঙে পড়ে ব্রিজগুলো। কোথাও সেতুর একপাশ ঝুলে আছে নদীর ওপরে, আবার কোথাও পুরোপুরি ধসে পড়েছে।

চরগোবিন্দপুর এলাকার বাসিন্দা শুকুর আলী সরদার বলেন, ব্রিজগুলো যখন বানানো হয়, তখন নদী ছিল একেবারে শুকনো। এখন জোয়ারভাটায় পানির তোড়ে সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে পড়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এই সেতু দিয়ে আগে অসংখ্য মানুষ সাতক্ষীরা মেডিকেলে যেত, বিশেষ করে অসুস্থ রোগীদের নিয়ে যাওয়া হতো দ্রুত। কিন্তু এখন সেতু ভেঙে যাওয়ায় এই পাশ দিয়ে আর যাওয়ার উপায় নেই। বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছে অনেক দূর, এতে রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া যাচ্ছে না। অনেক সময় বিপদের শঙ্কা থেকেই যাচ্ছে।

ডাড়ার খাল এলাকার মিজানুর রহমান বলেন, আমাদের মাছ ঘেরে উৎপাদিত হয়, কিন্তু এখন বাজারে নিতে পারি না। স্কুল-কলেজে সময়মতো পৌঁছাতে পারছে না ছেলেমেয়েরা।

দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে জেলা সদরে যেতে যেখানে ৪ থেকে ১০ কিলোমিটার পথ ছিল, এখন সেই দূরত্ব বেড়ে দাঁড়িয়েছে ২০ কিলোমিটারেও বেশি। এতে সময় ও অর্থ ব্যয় দুই-ই বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, এতো বড় নদীর ওপর মাত্র ১৫-২০ মিটারের সেতু বানানো হয়েছিল। তখন আমাদের মতামত নেওয়া হয়নি, এনওসিও নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন নদী খননের পর প্রাকৃতিক স্রোতের বিপরীতে ছোট সেতুগুলো টিকতে পারছে না।

তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন নদীতে কোনো স্থাপনা নির্মাণ করতে হলে অবশ্যই আমাদের অনুমতি নিতে হয়।

তবে এই একই নদীর ওপর তৈরি এলজিইডির আরেকটি সেতু এখনো অটুট। ২০২২ সালে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে নির্মিত এই সেতুটির দৈর্ঘ্য ৬০ মিটার। নদী খননের পরও এ সেতু রয়ে গেছে অক্ষত, যা প্রকৌশলগত পরিকল্পনার যথার্থতার দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, সেতু ধসের ঘটনাগুলো আমরা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়েব আহমেদ বলেন, ধসে পড়া সাতটি সেতুর মধ্যে চারটি নতুনভাবে এলজিইডির মাধ্যমে নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

এম ইদ্রিস আলী, সাতক্ষীরাঃ সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় এক বিকাশ এজেন্টের ওপর সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং অস্ত্রের মুখে তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত মো. ওলি আহম্মেদের ছেলে মো. মোকলেছুর রহমান (৩৫) পেশায় একজন বিকাশ এজেন্ট। রবিবার দুপুর আনুমানিক ২টার দিকে তিনি মোটরসাইকেল যোগে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে হামলা চালায়।দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাভর্তি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয়। হামলার সময় তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় এবং একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে

আরও পড়ুন
language Change