তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সুন্দরবনে গুলি করে শিকারিকে হত্যার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ খাগড়াছড়ি প্রথমবারের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলী খেলা চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট গলাচিপায়ার প্রধানমন্ত্রীর বরাবরের স্মরক লিপি সংবাদ সম্মেলন রাজস্ব না বাড়লে বাণিজ্য চুক্তিই হবে অর্থনীতির বোঝা টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব যুক্তরাষ্ট্রের পতাকায় মধ্যপ্রাচ্যের মানচিত্র ঢেকে দিলেন ট্রাম্প নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা, চলছে ব্লকেড কর্মসূচি ৯৫ বারের মতো পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন রামগড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু সন্ধ্যার মধ্যে যে সকল জেলায় ঝড়ের আভাস ২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির সিলেট টেস্টে ২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি ‎সুন্দরবনের সুমন বাহিনীর প্রধান অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন ‎রামগড়ের কৃতি সন্তান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ মুকাররমকে বাসায় ডেকে সাত টুকরা করলেন প্রেমিকা রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী‎ রাজশাহীতে সব রুটের বাস চলাচল বন্ধ আমির হামজাকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ চট্টগ্রাম নগরের প্রধান সড়কে আন্দোলনে নিষেধাজ্ঞা চাঁদ দেখার পর মিলবে ঈদের বিশেষ ট্রেনের টিকিট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে এনইসি’র সভা  সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, পলাতক স্বামী বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ৩৯৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ সুনামগঞ্জের নদীর তীর কাটার প্রতিবাদে মানববন্ধন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত নতুন করের প্রস্তাব এনবিআরের সামনে বাইকারদের বিক্ষোভ হাদি হত্যা: সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন মেঘনার ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরিফ বাহিনীর ২ সদস্য অস্ত্র সহ আটক লডাঙ্গায় জমি নিয়ে বিরোধ- চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ১ জন নিহত বিলভাতিয়া বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কেশবপুরে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাকমার বসতঘর পুড়ে ছাই ময়মনসিংহে সরকারি কর্মচারীদের ‘বেগম পাড়া’ শরণখোলায় আওয়ামিলীগ বাড়িতে চুরির চেষ্টা রামগড়ের বিসিবির সাধারন পরিষদের কাউন্সিলর মনোনীত মন্দিরের দেয়াল ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক নাটোরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক ঘরে বসেই নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ কো-অর্ডিনেটর শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এক নিবেদিতপ্রাণ - মুশফিকুর সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পদ্মা অয়েল পিএলসির চেকার ফারুকুল ইসলাম ফাহাদ সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখবে কে?

পদ্মা অয়েল পিএলসির চেকার ফারুকুল ইসলাম ফাহাদ ও সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখবে কে?
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ
দেশের অন্যতম জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি আজ দুর্নীতি ও অনিয়মে ডুবে আছে বলে অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ একাধিক কর্মচারীর পক্ষ থেকে। বিশেষ করে ঢাকা অফিস, গোদনাইল ডিপো, ও ঢাকা এভিয়েশন ইউনিট–এ দুর্নীতির কেন্দ্রবিন্দুতে আছেন পদ্মা অয়েলের চেকার ফারুকুল ইসলাম ফাহাদ এবং ডিজিএম এম এম মজিবুর রহমান।

জ্বালানি তেল চোরাচালানের অভিযোগে বারবার অভিযুক্ত গোঁদনাইল ও এভিয়েশন ডিপোর সিন্ডিকেট কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন পদ্মা অয়েলের ডিজিএম এম এম মজিবুর রহমান। অভ্যন্তরীণ সূত্রে দাবি করা হচ্ছে, তিনি শুধু সিন্ডিকেটকে নেতৃত্বই দিচ্ছেন না, বরং রাজনীতির ছত্রছায়ায় থেকে তা রক্ষা ও পরিচালনাও করছেন।

সুনির্দিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাসে ফারুকুল ইসলাম ফাহাদ কাওরান বাজারে অবস্থিত ঢাকা অফিসে মাত্র ৮ দিন অফিস করলেও দৈনিক হাজিরা তালিকায় তাঁর উপস্থিতি দেখানো হয়েছে ২১ দিন। অফিস গেট লিস্ট ও হাজিরা বহি বিশ্লেষণ করলে এ অভিযোগের যথেষ্ট ভিত্তি পাওয়া যায়। অফিস না করেও হাজিরা বহিতে প্রতিদিন সই থাকার পেছনে অ্যাডমিন অফিসার রনির সহায়তা রয়েছে। এই সিন্ডিকেটের সঙ্গে সংশ্লিষ্টরা বছরের পর বছর ধরে ডিপো থেকে লক্ষ লক্ষ টাকার তেল চুরি করে আসছে।

পদ্মা অয়েলের একজন জ্যেষ্ঠ কর্মচারী জানান, “চেকার ফাহাদ ঠিক মত অফিস না করেও নিয়মিত বেতন তুলছেন। অফিসে না থেকেও হাজিরা বহিতে সই আছে, যেন কেউ প্রভাব খাটিয়ে সুরক্ষা দিচ্ছে।”

ফারুকুল ইসলাম ফাহাদ ছাত্র জনতা হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তাঁকে ঢাকা এভিয়েশন ও গোদনাইল ডিপোতে পুনর্বহাল করা হয়েছে। অভিযোগ আছে আওয়ামী লীগের দোসর হওয়ার সুবাদে, ডিজিএম এম এম মজিবুর রহমান এবং অ্যাডমিন অফিসার রাহাত হাসান রনি সরাসরি এই পূর্ণবাসন প্রক্রিয়ায় জড়িত।

এ সমস্ত অভিযোগ শুধু ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও রাজনৈতিক প্রভাবের প্রমাণ বহন করে। প্রতিষ্ঠানের ভেতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী:
অভিযুক্ত ফারুকুল ইসলাম ফাহাদ রাজনৈতিক প্রভাবশালী নেতাদের, বিশেষ করে শামীম ওসমানের ক্যাডার গ্রুপের, ছত্রছায়ায় আছেন।

প্রতিষ্ঠানটির একাধিক অভ্যন্তরীণ সূত্র এবং সিনিয়র কর্মচারী এই প্রতিবেদকের কাছে সরাসরি তথ্য ও নথিপত্র হস্তান্তর করেছেন। একাধিক কর্মকর্তা-কর্মচারীরা বলেন “আমরা চাই, পদ্মা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজুর রহমান দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুন। ফারুকুল ইসলাম ফাহাদ, এম এম মজিবুর রহমান ও রনির মতো কর্মকর্তাদের শাস্তি না হলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও দেশের জ্বালানি নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে।”

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও চট্টগ্রাম

রাইসুল ইসলাম এমন সময়ে আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে আলাপ করছি, যখন আজারবাইজানের বাকুতে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন- কপ২৯। বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অনেকেই সেখানে অংশগ্রহণ করেছেন। আমরা জানি, বাংলাদেশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণে ভূমিকা না রাখলেও আমরা জলবায়ু পরিবর্তনের সরাসরি শিকার। উন্নত বিশ্ব এবং শিল্পোন্নত দেশগুলোর গ্রিনহাউস গ্যাস নিঃসরণের কারণে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বই হুমকিতে। বাংলাদেশ তার ঝুঁকি বিবেচনায় নিয়েই জলবায়ু পরিবর্তন অভিযোজনে নজর দিয়েছে। তবে বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম বেশি ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম। সমুদ্র-তীরবর্তী শহর ও বন্দরনগরী হিসেবে খ্যাত চট্টগ্রাম। কিন্তু জলবায়ু পরিবর্তন এই শহরের জন্য চরম বিপদ ডেকে আনছে। প্রাকৃতিক দুর্যোগের তীব্রতায় চট্টগ্রামের উপকূলীয় এলাকা বিপর্যস্ত। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ পৃথিবীর পাঁচটি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের অন্যতম, যেখানে উপকূলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। উপকূলীয়

আরও পড়ুন
language Change