তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নদী পারাপারে ভোগান্তি কমাতে জরুরী বৈঠক অনুষ্ঠিত শেরপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফাউন্ডেশনের কমিটি গঠন সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোলের দেখা পেলো নেইমার এক কোটি কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার গর্ভের শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট খামারিদের সুরক্ষা জন্য বিজিবিকে কঠোর নির্দেশনা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাগৃকের ২০ একর জমি পাঁচ কোম্পানির দখলে নলডাঙ্গায় রেল স্টেশনের ওভার ব্রিজের পিলারে ধাক্কা ১ শিশু মৃত্যু নাটোর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ ৩৬ টি কোম্পানীর প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নাটোরের পার্কে দুই বিদেশি নাগরিক হেনস্তার ঘটনায় দুইজনকে আটক নলডাঙ্গার খান রাইস প্রসেসিং প্ল্যান্টের খাঁটি চাল উত্তরবঙ্গে ব্যাপক সাড়া ফেলেছে‎‎ পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন স্নেহের প্রতিদান দখলবাজি বাবার জমি নিজের কব্জায় নিলেন মেয়ে! কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ সাফল্য জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে ভালো কিছু করা যেত রাজারবাগে পুনাক মেলা উদ্বোধন: কেএমপি স্টলে প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন আম কুড়ানোর তুচ্ছ ঘটনায় পাথরঘাটায় শিশুকে মারধরের অভিযোগ ভুয়া ওয়ারিশ সনদে নামজারি করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে একজন কারাদণ্ড সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত ৪ প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা: পুলিশ সপ্তাহ ২০২৬ জামিন পেলেন সাংবাদিক শাকিল ও ফারজানা রুপা শেনজেন দেশে প্রবেশ করতে ভ্রমণকারীদের সব ধরনের কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ এক মামলায় আপিল বিভাগে ব্যারিস্টার সুমনের জামিন বহাল সুন্দরবনে মুক্তিপন দিয়ে ফিরলেন কয়রার ১৩ মৌয়াল ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি সুন্দরবনে বাঘের আক্রমণে গুরুতর আহত মৌয়াল পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে বসছে ৩৬০০ পশুর হাট গাজীপুরে পৈত্রিক জমি ফিরে পেতে জেলা রেজিস্ট্রারের দ্বারস্থ সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন ভাণ্ডারিয়া থানার ওসির কাজে সন্তুষ্ট সাধারণ মানুষ ​প্রকৌশলী মকবুলের লালসার বলি: ভিটেমাটি হারাল এক সাংবাদিক পরিবার দুটি হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর কমিটি ঘোষণা নিয়ে সরগরম শত কোটি টাকার সম্পদ লাবলুর : নেপথ্যে অবৈধ অর্থ ও অদৃশ্য শক্তি ভুয়া কোস্টগার্ড না অন্য কিছু? যুবকের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন সাংবাদিককে হত্যার হুমকি: সোনাইমুড়ীতে রাজপথে প্রতিবাদ দুর্নীতির ছায়া? উদ্বোধনের আগেই বাসাইলের সড়কে ফাটল চা-রাজ্যে ভয়ংকর পরিস্থিতি, জলাধার থেকে মিলল ৩ লাশ আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: তারেক রহমান পুলিশের মানবিক আচরণ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ

আ.লীগ বাংলাদেশি জাতীয়তাবাদে কোনো পরিবর্তন আনতে সক্ষম হয়নি: মঈন খান

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ শাসন করার পরও বাংলাদেশি জাতীয়তাবাদে কোনো পরিবর্তন আনতে সক্ষম হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাস্তবতা, যে যুক্তিবাদ, তার যে দর্শন সে দর্শনকে আওয়ামী লীগও অস্বীকার করতে পারেনি।

শনিবার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনিস্টিউটের সেমিনার হলে আয়োজিত ‘শহীদ জিয়া ও বাংলাদেশি জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠ’ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ড. আব্দুল মঈন খান।

জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি শাহীন রেজা ও সঞ্চালনা করেন কবি ড. শহিদ আজাদ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি আল মুজাহিদি। এ সময় তিনি বলেন, যা আমরা আকড়ে রাখি তাতেই আমরা রূপান্তরিত হই। আলোকে আকড়ে ধরলে আলোকিত হওয়া যায়। আর অন্ধকার আকড়ে ধরলে অন্ধকারে পতিত হতে হয়। আমাদের যাত্রা আলোর দিকে। তিমির-অন্ধকার অতিক্রম করে আলোর দিকে আমাদের যাত্রা। স্বাধীনতার আবর্তনের মুহূর্তে, শহীদ প্রেসিডেন্ট জিয়া জাতি, জাতিসত্তা, জাতীয়তা সর্বোপরি লিবার্টি (স্বাধীনতা) এবং সভেরেন্টি (সার্বভৌমত্ব) ধরে রাখতে জাতিকে ডাক দিয়েছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাঙালি জাতীয়তাবাদের সমালোচনা করে ড. আব্দুল মঈন খান আরও বলেন, এদেশে চাকমা, মারমা, সাঁওতাল, হাজং, মুরং, খাসিয়া, রাজবংশী, কোল, ভিল, মুন্ডা, কোচ, লুসাই এবং এরকম সব মিলিয়ে প্রায় ৫০ টি উপজাতি রয়েছে। তাহলে আমরা এই দেশে বাস করে আমাদের জাতীয়তাবাদকে যদি বাঙালি জাতীয়তাবাদ বলি সেটা কেমন হবে? সেটা কি ঠিক হবে?

তিনি বলেন, সেজন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সমাধান দিয়েছিলেন অত্যন্ত চমৎকারভাবে, সুন্দরভাবে। তিনি (জিয়াউর রহমান) বলেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ একটি পুষ্পমাল্যের মত। যে পুষ্পমাল্যে বাঙালি একটি ফুল এবং সে ফুলটি হয়তো আকারে বড় কিন্তু সেই পুষ্পমাল্যের মধ্যে আরও যে ফুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই বিভিন্ন উপজাতি। তার সমাহারে যে জাতি সৃষ্টি হয়েছে এবং যে জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছে তার নাম তিনি করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ।

জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন উল্লেখ করে মঈন খান বলেন, আওয়ামী লীগ জাতীয় সংসদের ভিতরে মাত্র ১১ মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছিল। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশের কোটি কোটি মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।

জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করার সময় প্রধান আলোচক অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, এ শতকের মধ্যেই বৃহত্তর ভারত একাধিক জাতি-রাষ্ট্রে-খণ্ডে বিখণ্ড হয়ে যাবে। তবে ভারতবাসী কোনোভাবেই বৃহত্তর ভারতের মায়া ত্যাগ করতে পারবে না।

আমারা যতদিন না পর্যন্ত নিজেদের পরিচয় নিয়ে গর্ববোধ করতে পারব ততদিন পর্যন্ত আমাদের সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে থাকবে। বাংলা ভাষার সাথে বাঙালি মুসলামানের যে সম্পর্ক তার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। আমরা জানি যে বাংলা ভাষা অতি সরল মধুর। কিন্তু এটাও যে কতটা তেজোদ্দীপ্ত হতে পারে তা আমরা বুঝতে পারি যখন প্যারেড গ্রাউন্ডে সেনা কমান্ড দেখি। এটারও কিন্তু প্রবর্তক ছিলেন জিয়াউর রহমান।

এসময় অতিথিরা ‘চেতনায় জাতীয়তাবাদ’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আ.লীগের জাতীয় কমিটির সদস্যসহ ৮ জন নেতাকর্মী গ্রেপ্তার

আ.লীগের জাতীয় কমিটির সদস্যসহ ৮ জন নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাতীয় কমিটির এক সদস্যসহ মোট আটজন নেতাকর্মীকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল প্রতিনিধি কে জানান, গারো পাহাড়ি এলাকা যেন সবজিতে ভরে গেছে। এটি খুবই ইতিবাচক লক্ষণ এবং পাহাড়ি মানুষের আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছে।

আরও পড়ুন
language Change