তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১৬ মাসে ৫২২ শিশু হত্যা, নিরাপত্তাহীনতায় শৈশব জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলকে ফুলেল সংবর্ধনা তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব ‎দেড়মাসেও সন্ধান মিলেনি ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার ৮ম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ রামিসা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা হত্যা মামলায় নারীসহ চারজন গ্রেফতার সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট-সুমন বাহিনীর আত্মসমর্পণ সোনামসজিদে বিজিবি’র অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নদীর বাঁধ তলিয়ে বসতবাড়িতে পানি প্রবেশ করছে ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি দেশে যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: শামসুজ্জামান দুদু নতুন রূপে আসছে বাংলাদেশি পাসপোর্ট ২৭ বছর ধরে ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস নেওয়া শিক্ষক আর নেই প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন নাঈমুল ইসলাম ফরিদপুরী‎ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম নতুন কুঁড়ি স্পোর্টস রক্তদান ও রক্তযোগান সম্পন্ন :স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) কেশবপুরে কবি ও নাট্যকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি ২৪ ঘণ্টায় হরমুজ পাড়ি দিল ২৬ জাহাজ কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন ও পরিবহন সংরক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ধর্ষণ ও হত্যার উৎসবে মেতে উঠেছে দেশ,‎নিরব প্রশাসন ও সরকার পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস কমিশন বাণিজ্য ও টেন্ডার নিয়ন্ত্রণে আশরাফুজ্জামান সিন্ডিকেটের অভিযোগ রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল ঢাকায় রয়েছে আজ যেসব কর্মসূচি বিজ্ঞাপন বাণিজ্যের ৫ কোটি টাকা নিয়ে উধাও স্বপ্ন'র মিলু! বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ ৩ দফা কমার পর বাড়ল সোনার দাম কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ ঈদের ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা​ বরিশাল গণপূর্তের প্রকৌশলী মানিক লাল দাসের কোটি টাকার টেন্ডার বাণিজ্য সাংবাদিক তুহিন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণে নতুন গতি;আলামত জব্দের সাক্ষ্যগ্রহণ সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ট্রলারসহ ১২ জেলে অপহরণ বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব, বন্ধুকে গলা কেটে হত্যা করলো আরেক বন্ধু ‎ধানমন্ডিতে হত্যা মামলার আসামির প্রকাশ্যে চলচলে জনসাধারণের ক্ষোভ‎ দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর বরগুনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উদ্বোধন হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু সিরাজগঞ্জে ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ওমরাহ কবে শুরু জানাল সৌদি সরকার অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকীর বিরুদ্ধে হীনষড়যন্ত্র ও হত্যার হুমকিতে নিন্দা প্রকাশ জীবন এত কঠিন হবে প্রত্যাশা করিনি

একজন চতুর্থ শ্রেণির কর্মচারীর বিশাল সাম্রাজ্য

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

নিজের দুর্নীতি ঢাকতে এভাবেই জোরপুর্বক টাকা দিয়ে সংবাদ প্রচার না করার অনুরোধ করেন, ভূমি অফিসের সার্ভেয়ার মনির হোসেন।

বেতন মাত্র ৩০ হাজার টাকার কম হলেও গড়ে তুলেছেন রাজধানীর বহুতল ভবনে সাতটি ফ্ল্যাট, ২০ কাঠার অধিক জমিসহ ২০ টি দোকানের মার্কেট। দুর্নীতির মাধ্যমে অর্জিত এসব সম্পদ শুধু নিজের নয় স্ত্রী, শ্যালক ও ভায়রাসহ শ্বশুরবাড়ির লোকজনের নামে গড়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপের ছোঁয়ায় এত সম্পদের মালিক বনে গেছেন তিনি। একজন সার্ভেয়ার জাতীয় বেতন স্কেলের ১৪ তম গ্রেডের কর্মচারী। যার বেতন সর্বোচ্চ ৩০ হাজার টাকা। যদি ২০ বছর চাকরি করেন তারপরও বেতন-বোনাস মিলিয়ে ৭০ লাখও হবে না। তবে এত সম্পদ কীভাবে হল তার?

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার মনির হোসেন। গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার কৃষ্ণপুরে। আগে ঢাকা জেলা প্রশাসনের কার্যালয়ের এল এ শাখায় কর্মরত ছিলেন। সেখানে দুর্নীতির অভিযোগে তাকে স্ট্যান্ রিলিজ করে ময়মনসিংহ জেলায়। কিন্তু অবৈধ অর্থ ও ক্ষমতার জোরে আবারও ঢাকায় বদলি হয়ে আসেন তিনি। পরেই অনিয়ম দুর্নীতিতে মেতে ওঠেন আবারো।

দুর্নীতির শীর্ষে থাকা সার্ভেয়ার মনিরের মুখোমুখি হতে নবাবগঞ্জ ভূমি অফিসে যায় দেশ টিভি। এসময় তার সাথে কথা বলতে অপেক্ষা করতে হয় বেশ কিছুক্ষণ। একপর্যায়ে দেখা মিললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এমনকি ভিডিও করতেও বাঁধা দেন তিনি।

ক্যামেরা বাহিরে রেখেই কথা হয় মনিরের সঙ্গে। রাজধানীর শান্তিবাগ এলাকায় রোজ গার্ডেন ভবনে একাধিক ফ্ল্যাট। ড্যামরার হাজি মিয়া রোডে গ্রিন কটেজ-১ ও গ্রিন কটেজ ২-এ তিনটি ফ্ল্যাট, একই এলাকায় দেড় কোটি টাকা মুল্যের পাঁচ কাঠায় প্লট, সাত কাঠা জমিতে নির্মিত ২০টি দোকান এবং একই এলাকায় গ্রিন কটেজ-৪ ভবনে একাধিক ফ্লাটের প্রশ্ন করতেই এ সবকিছুই অস্বীকার করেন তিনি।

এসময় নিজের দুর্নীতি ঢাকতে, এভাবেই জোরপূর্বক টাকা দিয়ে সংবাদ প্রচার না করার অনুরোধ করেন মনির হোসেন।

ক্যামেরার সামনে অনেকে কথা বলতে রাজি না হলেও ক্যামেরার পেছনে কথা বলছেন মন খুলে।

২০২৩ সালের ১৫ মে দুদকের মুখোমুখি হয়েছিলেন সার্ভেয়ার মনির। এর পর সোচ্চার হয়ে, রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় থেকে নিজের নামের সম্পদ গুলো আত্মীয়দের নামে রেখেছেন তিনি। সেই সঙ্গে নিজের জমিতেও প্রভাবশালীর নামে লাগিয়েছেন সাইনবোর্ড ।

একপর্যায়ে, ড্যামরা থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া সালাউদ্দিন সুমন ফোন দিয়ে, নিউজটি না করার অনুরোধ করেন। এবং বসেই সব সমস্যার সমাধানের কথা জানান তিনি।

দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন সার্ভেয়ার মনির। তবুও চাকরিতে এখনো সক্রিয় রয়েছেন তিনি। তবে তার এই সম্পদের দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান অনেকে।

 

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দাম কত নামলো

যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দাম কত নামলো

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইরান শর্ত সাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এ খবরে বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে এবং শেয়ারবাজারে সূচকের উত্থান হয়েছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা হয়েছে। বুধবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম কমে দাঁড়ায় প্রায় ৯৪.৭৬ ডলার, যা একদিনে প্রায় ১৩ শতাংশের বেশি কমেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম নেমে আসে প্রায় ৯৫.৭৯ ডলারে, যা প্রায় ১৫ শতাংশের বেশি পতন। এই দরপতনের মূল কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার আশাবাদ বাজারে স্বস্তি তৈরি করেছে। বিশ্বের মোট তেলের প্রায় ২০শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তাই

আরও পড়ুন
language Change