তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

বাঘ শুধু প্রাণী নয় আমাদের অহংকার: উপদেষ্টা রিজওয়ানা

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

বিশ্ব বাঘ দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন বাঘ শুধু একটি বন্যপ্রাণী নয় এটি বাংলাদেশের গর্ব ও জাতিসত্তার প্রতীক। বাঘ সংরক্ষণে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং চোরা শিকারিদের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগে আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে আয়োজিত এক আলোচনা সভায় সচিবালয় থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বন অধিদপ্তর।

উপদেষ্টা বলেন যেমন আমরা সুন্দরবন নিয়ে গর্ব করি তেমনি গর্ব করি রয়েল বেঙ্গল টাইগার নিয়েও। সাহস ভালোবাসা ও বীরত্বের প্রতীক হিসেবে আমরা বাঘকে দেখি। ক্রিকেটারদের টাইগার নামে ডাকাও সেই আবেগের বহিঃপ্রকাশ। সম্প্রতি অনুষ্ঠিত বাঘশুমারির তথ্য তুলে ধরে তিনি জানান ইতিবাচক কিছু উদ্যোগের ফলে সুন্দরবনে বাঘের সংখ্যা কিছুটা বেড়েছে যা আশাব্যঞ্জক। তবে হরিণ শিকারে নিয়ন্ত্রণ বারবার অগ্নিকাণ্ড রোধ এবং চোরা শিকার বন্ধে দীর্ঘমেয়াদি কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি।

রিজওয়ানা হাসান আরও বলেন বাঘের মৃত্যু ও পাচারের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। মানুষ বাঘ দ্বন্দ্ব বেড়েছে। এজন্য সুন্দরবন সংলগ্ন এলাকায় সামাজিক সুরক্ষা বলয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। কারা প্রকৃত চোরাকারবারি আর কারা বিকল্প জীবিকার সুযোগ পেলে তা বেছে নেবে এই পার্থক্য নির্ধারণ করতে হবে। তিনি বলেন আমাদের ঐতিহ্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে বাঘ টিকিয়ে রাখতে হবে। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। আলোচনায় অংশ নেন দেশ বিদেশের পরিবেশবিদ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। তাঁদের মধ্যে ছিলেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও দুবাই সাফারি পার্কের প্রাক্তন প্রিন্সিপাল ওয়াইল্ডলাইফ স্পেশালিস্ট ড. মোহাম্মদ আলী রেজা খান ওয়াইল্ডটিমের প্রধান নির্বাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম আইইউসিএন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এ আজিজ খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ এবং বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী। অনুষ্ঠানে সুন্দরবনে সংঘাতপ্রবণ বাঘ ব্যবস্থাপনা নির্দেশিকা এবং টাইগারস্ অব দ্য সুন্দরবন শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি সুন্দরবনভিত্তিক পটের গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আরিচা-কাজিরহাট রুটে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টারঃ আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯টা ২৫ মিনিটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা ১০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌপথে সকাল ৬টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশা কাটতে শুরু করলে ৯টা ২৫ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।   সবা:স:জু- ৬৫৬/২৫

আরও পড়ুন
language Change