তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ তেল চুরি করে শত কোটি টাকার মালিক ডিএস মাহবুব, চাকরি যায় মিটারম্যান সবুজের বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা

বছর পেরোলেও গণমাধ্যমের সংস্কার হয়নি

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

গণ-অভ্যুত্থানের এক বছর হলেও গণমাধ্যমের সংস্কার ও সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। তারা বলেন, তথ্য মন্ত্রণালয় বারবার সাংবাদিকদের সঙ্গে ফাউল আচরণ করছে।

মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে ফ্যাসিবাদের দুঃশাসনের বর্ষপূর্তিতে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করছে। সাংবাদিক সমাজ তা সহ্য করবে না। গত সতেরো বছর ফ্যাসিবাদ বিরোধী সাংবাদিকরা সাহসী সাংবাদিকতা করছে। কিন্তু তাদের বঞ্চিত করে কথিত সাংবাদিকদের রুটি-রুজির ব্যবস্থা করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এটি সাংবাদিকরা মেনে নেবে না। আমরা যে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে হটিয়েছি তেমনি আমাদের এখনও ঐক্যবদ্ধ থাকতে হবে। যেসব মিডিয়াতে স্বৈরাচার দোসররা রয়েছে তাদের চিহ্নিত করতে হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের জন্য গঠিত হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অন্যায্য কাজকে আমরা মেনে নেবো না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তারা কাদের প্রমোট করছে জাতি জানে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সাংবাদিকরা যখন রাস্তায় নেমে পড়বে তখন কারও ঠাঁই হবে না।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, আজ আনন্দ ও বেদনার দিন। ফ্যাসিবাদের পতনে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। গণতন্ত্র সুরক্ষা ও ফ্যাসিবাদের বিচার করতে হবে। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এটাই ঠিক। আমি জানি না রাজনৈতিক দলগুলো কেন নীরব। ভারতীয় চ্যানেল কেন বন্ধ হচ্ছে না? কিছু কিছু উপদেষ্টার অপরিপক্বতা ও অজ্ঞতা দেশকে অস্থিতিশীল করে তুলছে। কোনো অন্তর্বর্তীকালীন সরকার এতদিন ছিলেন না। আমরা চাই দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত করতে সরকারের বোধোদয় হবে।

সাইবার সিকিউরিটির সমালোচনা করে বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরি বলেন, কালো আইন সাইবার সিকিউরিটি আজও বাতিল করা হয়নি, এটা দুঃখজনক, হাসিনার সময়ে গুম খুন হয়েছে, এখন মব চলছে। ১৭ বছর ধরে আমরা ভোট দিতে পারিনি। আমরা চাই নির্বাচিত সরকার। কিন্তু সংস্কারের মুলো ঝুলিয়ে এক বছর হলেও নির্বাচিত জনপ্রতিনিধি আমরা পাই নাই।

তিনি আরও বলেন, বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিস্ট আসতে দেওয়া হবে না। আর কোনো সাংবাদিকের প্রাণ হারাতে দেবো না। আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হলে সাংবাদিক সমাজ মেনে নেবে না। খুনি হাসিনা রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ১৭ বছর রাজপথে ছিলাম। আমাদের আর রাস্তায় নামাবেন না। তাহলে হাসিনার পরিণতি হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম,বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সাংবাদিক নেতা আরফানুল আইন, মুরসালীন নোমানী, আবু সাহেহ আকন, নিজাম উদ্দিন উদ্দিন দরবেশ, আব্দুল্লাহ মজুমদার, খন্দকার আলমগীর হোসেন, কবি রফিক মাহমুদ প্রমুখ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চোরাকারবারিরা রুট পরিবর্তন করেও বিজিবির কাছে মাদকসহ আটক-১

চোরাকারবারিরা রুট পরিবর্তন করেও বিজিবির কাছে মাদকসহ আটক-১

মাহিদুল ইসলাম ফরহাদঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা জুড়ে মাদক চোরাকারবারীদের চোরাচালান প্রচেষ্টা ভালভাবেই প্রতিহত করে আসছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা। এ সকল চোরাকারবারীরা উপজেলার শাহাবাজপুর এবং বিনোদপুর ইউনিয়নের সীমান্তে মাদক চোরাচালান পরিচালনা করলেও বিজিবি’র চোখ ফাঁকি দিতে সম্প্রতি এদের সহযোগীরা দাইপুকুরিয়া ইউনিয়নের সীমান্ত এলাকা বেছে নেয়। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। ৩০ ডিসেম্বর ভোর পৌনে ৫ ঘটিকায় বিলভাতিয়া বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯০/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জনৈক মাদক চোরাকারবারী মোঃ নুরুল হক (৪০) কে ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো প্লাস সিরাপসহ বিলভাতিয়া সীমান্ত হতে আটক করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে। এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম

আরও পড়ুন
language Change