তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল

তীব্র স্রোতে ভেঙে পড়লো পাটুরিয়া লঞ্চঘাটের জেটি

তীব্র স্রোতে ভেঙে পড়লো পাটুরিয়া লঞ্চঘাটের জেটি
পাঠক সংখ্যা
638

মানিকগঞ্জ সংবাদদাতা:

মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া লঞ্চঘাটে পদ্মা নদীর তীব্র স্রোতে একটি জেটি ভেঙে পড়েছে। অপর জেটিও ঝুঁকিপূর্ণ অবস্থায়। এতে করে প্রতিদিন হাজারো যাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করতে হচ্ছে। পাটুরিয়া লঞ্চঘাট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন এই পথ ব্যবহার করে হাজার হাজার যাত্রী ও যানবাহন পদ্মা নদী পাড়ি দেন। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে এই সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না। এবারও যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় এমনটি হয়েছে।

পাটুরিয়া ঘাট এলাকার মো. লাভলু মিয়া বলেন, প্রতি বছর বর্ষা এলেই লঞ্চঘাটের এই অবস্থা হয়। মানুষের যাতায়াতে অনেক সমস্যা হয়। তবুও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। পাটুরিয়া ঘাটের পাশের গ্রাম নালীর বাসিন্দা সুজন মীর বলেন, আজ দেখলাম লঞ্চঘাটের একটি জেটি ভেঙে নদীতে পড়ে আছে। আরেকটি জেটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। যদি ওই জেটিটাও ভেঙে যায় মানুষ আর যাতায়াত করতে পারবে না। পাটুরিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্নালাল নন্দী বলেন, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে জেটির খুঁটির নিচের মাটি সরে যাচ্ছে। এতে করে দুটি জেটির মধ্যে একটি সম্পূর্ণ ভেঙে পড়ে। অপরর অবস্থাও নাজুক। এখনই ব্যবস্থা না নিলে সেটিও যে কোনো সময় ভেঙে পড়তে পারে।

বিআইডব্লিউটিএ’র আরিচা নদী বন্দরের উপ-পরিচালক মো. সেলিম শেখ বলেন ঘটনাটি আমরা জানার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। এরই মধ্যে আমাদের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। যেহেতু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ তাই যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিকল্প ব্যবস্থা হিসেবে লঞ্চঘাটকে আমরা আমাদের রিজার্ভ ২ নম্বর ফেরিঘাটে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন বর্ষা মৌসুম চলায় জেটিগুলো তাৎক্ষণিকভাবে মেরামত করা সম্ভব নয়। আপাতত সেগুলো উদ্ধার করে সংরক্ষণ করা হবে। বর্ষা শেষে উপযোগী পরিবেশ তৈরি হলে জেটিগুলো স্থায়ীভাবে মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাংবাদিক তালুকদার মাসউদ হত্যা সাত আসামীর রিমান্ড মঞ্জুর

  বরগুনা প্রতিনিধিঃ সাংবাদিক তালুকদার মাসউদ হত্যা মামলার সাত আসামীর রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে বুধবার বরগুনা অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মোঃ হারুন অর রশীদ আসামীদের রিমান্ড মঞ্জু করেণ। এছাড়াও একইদিনে আসামীদের জামিন আবেদনেরও শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো আদেশ দেয় আদালত। সাংবাদিক মাসউদ তালুকদার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা সদর থানার উপ পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন জানান, মামলায় জেল হাজতে থাকা সাত আসামীর পাঁচদিন করে রিমান্ড চেয়ে গত সোমবার আদালতে রিমান্ড আবেদন করলে আদালত বুধবার (আজ) শুনানীর তারিখ ধার্য্য করেছিল। শুনানী শেষে ৩নং আসামী দৈনিক সংবাদ প্রকাশ পত্রিকার বরগুনা প্রতিনিধি কাসেম হাওলাদার ও সময় টিভির বরগুনা প্রতিনিধি মামলার ৫নং আসামী সাইফুল ইসলাম মিরাজকে থানা হাজতে

আরও পড়ুন
language Change