তারিখ লোড হচ্ছে...

জলবায়ু পরিবর্তনে চাপে কৃষি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার বরগুনায় টানা বৃষ্টিতে গৃহবন্দী শ্রমজীবী মানুষ সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু শিশু মাহফুজ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক জোন ৬/১- এর ইমারত পরিদর্শক সুমন আহমেদ নৌ পরিবহন অধিদপ্তরকে দুর্নীতির স্বর্গরাজ্যে করেছে মহাপরিচালক ও গিয়াস সিন্ডিকেট দীর্ঘদিনের পলাতক, ৯ ওয়ারেন্টের বোঝা কাঁধে-শেষ রক্ষা হলো না ফখরুলের ৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে সেবাগ্রহীতা রিটায়ার্ড জাজেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী ঢাকায় অনুষ্ঠিত মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার ম্যান্টেন্যান্স ড্রেজিং প্রকল্প: নাব্যতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত কেশবপুরে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ মাদকের পক্ষে তদবির করলে দলের নেতাদেরও গ্রেফতার করা হবে: খোকন পানছড়িতে ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ৭ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড কিন্ডারগার্টেন সহ স্কুল কলেজের নামে চলছে নিজেদের আখের গোছানো রাঙ্গুনিয়ায় গাছ পড়ে ছাত্রদল নেতার ১৮ দিন পর মৃত্যু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস রাঙামাটিতে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড়ধস মোকাবিলায় প্রশাসনের সতর্কতা জারি, খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৫৩৫, গৃহহীন ১৮ হাজার বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন ৬ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ অধিবেশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকেই বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে শক্তিশালী ‘এল নিনো’ বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী, মরদেহ উদ্ধার রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামীর মৃত্যুদণ্ড নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড অতিথি ডটকমের ফাঁদে ফেলতে তরুণদের অভিনব প্রলোভন ডিএফও মারুফের বিরুদ্ধে সুফল প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ রাজধানীতে হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেফতার বিআইডব্লিউটিএ ৮০ কোটি টাকার টেন্ডারে কবিরস সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য ভোলাহাটে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পালিত হচ্ছে র‍্যালি, আলোচনা সভা, ও চারা বিতরণ

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিতের দাবী

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিতের দাবী
পাঠক সংখ্যা
638

মৌলভীবাজার সংবাদদাতা:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা হালনাগাদের দাবি জানিয়েছেন সমিতির সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন। ১০ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগে তিনি দাবি করেন, একটি রাজনৈতিক দলের সক্রিয় সমর্থকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা হালনাগাদ না করে নির্বাচন অনুষ্ঠান করার চেষ্টা করা হচ্ছে। এতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

লিখিত অভিযোগ মোহাম্মদ তাজ উদ্দিন উল্লেখ করেন, ঘোষিত নির্বাচন কমিশনের ১, ২, ৫, ৬ ও ৭ ক্রমিক নম্বরের সদস্যরা প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত। ২০১৭ সালের ২৪ মে তিন বছর মেয়াদি সর্বশেষ নির্বাচনে সভাপতি ও সেক্রেটারি তৎকালীন কৃষিমন্ত্রীর প্রত্যক্ষ সমর্থনে নিয়মিত মেয়াদ শেষ হওয়ার পরও ২০২৫ সাল পর্যন্ত নির্বাচন ছাড়াই অবৈধভাবে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৭ সালের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৯৯০ জন, যা বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে মাত্র ১ হাজার ১৩৩ জনে। ৮ বছরে বেড়েছে মাত্র ১৪৩ জন। অথচ যথাযথভাবে হালনাগাদ করা হলে বর্তমানে ভোটার সংখ্যা কমপক্ষে আড়াই হাজার থেকে তিন হাজার হওয়ার কথা। এটি বর্তমান ভোটার তালিকার অসম্পূর্ণতা ও পক্ষপাতমূলক প্রণয়নের প্রমাণ। বর্তমান জাতীয় রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ও উত্তেজনাপূর্ণ হওয়ায় ভোটার তালিকা হালনাগাদ ছাড়া এই সময়ে ব্যবসায়ী সমিতির নির্বাচন আয়োজন করলে ব্যবসায়ী সমাজে বিভাজন ও অস্থিরতা দেখা দিতে পারে। এ অবস্থায় তিনি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদকৃত ভোটার তালিকা প্রণয়ন না হওয়া পর্যš Íনির্বাচন স্থগিত রাখার দাবি জানান তিনি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, ‘ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে একটি আবেদন পেয়েছি। সবাইকে নিয়ে বসে বিষয়টি সমঝোতার চেষ্টা করা হবে।’

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন দীর্ঘ ৮ বছর অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি এ সংগঠনের নির্বাচন আয়োজনের জন্য সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ৭ আগস্ট সিরাজুল ইসলাম চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার এবং প্রফেসর রফি আহমদ চৌধুরী, মো. নূরুল আলম সিদ্দিকী, মো. ইয়াকুব আলী, আশরাফুল ইসলাম কামরুল, এডভোকেট মো. আলাউদ্দিন ও অয়ন চৌধুরীকে নির্বাচন কমিশনার মনোনীত করে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন ২০২৫ পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করেন। ৭ সদস্য বিশিষ্ট এ কমিশনের প্রধান সিরাজুল ইসলাম চৌধুরী, কমিশনার প্রফেসর রফি আহমদ চৌধুরী, আশরাফুল ইসলাম কামরুল, এডভোকেট মো. আলাউদ্দিন ও অয়ন চৌধুরীকে একটি রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক দাবি করে তাদের বাদ দিয়ে একটি নতুন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি মোহাম্মদ তাজ উদ্দিনের।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

উত্তরা আধুনিক হাসপাতালে ‘ও নেগেটিভ’ রক্ত প্রয়োজন

উত্তরা আধুনিক হাসপাতালে ‘ও নেগেটিভ’ রক্ত প্রয়োজন

ডেস্ক রিপোর্ট: ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় উত্তরা আধুনিক হাসপাতালে জরুরি ভিত্তিতে ‘ও নেগেটিভ’ রক্ত খোঁজা হচ্ছে সাধারণ মানুষ রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসছেন। তবে ও নেগেটিভ রক্ত মিলছে না। স্বেচ্ছাসেবক সিফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এখানে (উত্তরা আধুনিক হাসপাতালে) ও নেগেটিভ ব্লাড লাগবে। অন্যান্য গ্রুপের ব্লাড পাওয়া গেছে। ও নেগেটিভ পাওয়া যাচ্ছে না। উত্তরা আধুনিক হাসপাতাল ছাড়াও কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের নেওয়া হয়েছে। তাদের বেশির ভাগই দগ্ধ বলে জানাচ্ছেন চিকিৎসকরা। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

আরও পড়ুন
language Change