তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলকে ফুলেল সংবর্ধনা তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব ‎দেড়মাসেও সন্ধান মিলেনি ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার ৮ম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ রামিসা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা হত্যা মামলায় নারীসহ চারজন গ্রেফতার সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট-সুমন বাহিনীর আত্মসমর্পণ সোনামসজিদে বিজিবি’র অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নদীর বাঁধ তলিয়ে বসতবাড়িতে পানি প্রবেশ করছে ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি দেশে যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: শামসুজ্জামান দুদু নতুন রূপে আসছে বাংলাদেশি পাসপোর্ট ২৭ বছর ধরে ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস নেওয়া শিক্ষক আর নেই প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন নাঈমুল ইসলাম ফরিদপুরী‎ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম নতুন কুঁড়ি স্পোর্টস রক্তদান ও রক্তযোগান সম্পন্ন :স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) কেশবপুরে কবি ও নাট্যকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি ২৪ ঘণ্টায় হরমুজ পাড়ি দিল ২৬ জাহাজ কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন ও পরিবহন সংরক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ধর্ষণ ও হত্যার উৎসবে মেতে উঠেছে দেশ,‎নিরব প্রশাসন ও সরকার পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস কমিশন বাণিজ্য ও টেন্ডার নিয়ন্ত্রণে আশরাফুজ্জামান সিন্ডিকেটের অভিযোগ রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল ঢাকায় রয়েছে আজ যেসব কর্মসূচি বিজ্ঞাপন বাণিজ্যের ৫ কোটি টাকা নিয়ে উধাও স্বপ্ন'র মিলু! বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ ৩ দফা কমার পর বাড়ল সোনার দাম কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ ঈদের ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা​ বরিশাল গণপূর্তের প্রকৌশলী মানিক লাল দাসের কোটি টাকার টেন্ডার বাণিজ্য সাংবাদিক তুহিন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণে নতুন গতি;আলামত জব্দের সাক্ষ্যগ্রহণ সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ট্রলারসহ ১২ জেলে অপহরণ বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব, বন্ধুকে গলা কেটে হত্যা করলো আরেক বন্ধু ‎ধানমন্ডিতে হত্যা মামলার আসামির প্রকাশ্যে চলচলে জনসাধারণের ক্ষোভ‎ দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর বরগুনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উদ্বোধন হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু সিরাজগঞ্জে ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ওমরাহ কবে শুরু জানাল সৌদি সরকার অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকীর বিরুদ্ধে হীনষড়যন্ত্র ও হত্যার হুমকিতে নিন্দা প্রকাশ জীবন এত কঠিন হবে প্রত্যাশা করিনি চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার​ তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

রংপুরে দুইজনকে পিটিয়ে হত্যা

রংপুরে দুইজনকে পিটিয়ে হত্যা
পাঠক সংখ্যা
638

রংপুর জেলা প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে সনাতন ধর্মাবলম্বী দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেছে সংস্থাটি।

সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে আসক এ দাবি জানায়।

গণমাধ্যমের বরাতে জানা যায়, গত ৯ আগস্ট উপজেলার ঘনিরামপুর এলাকার রুপলাল দাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার প্রদীপ দাসকে (৩৫) ভ্যান চোর সন্দেহে স্থানীয়রা পিটিয়ে হত্যা করেন। সম্পর্কে তারা ভাগনি জামাই ও শ্বশুর।

রুপলাল দাস জুতা সেলাইয়ের কাজ করতেন এবং প্রদীপ দাস ভ্যানচালক ছিলেন। রুপলালের মেয়ের বিয়ের দিন ঠিক করার জন্য প্রদীপ দাস ভ্যান চালিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে বটতলা এলাকায় স্থানীয়রা তাদের থামিয়ে সন্দেহজনকভাবে পিটিয়ে হত্যা করে।

এ হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইন ও সালিশ কেন্দ্র বলছে, আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যা করা দেশের আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের আইনগত সুরক্ষা ও জীবন রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে, যা এখানে ভঙ্গ হয়েছে।

আসক বিবৃতিতে জানায়, এ ধরনের গণপিটুনির ঘটনা দেশে ধারাবাহিকভাবে ঘটছে, যা জনগণের মধ্যে গভীর নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। শুধু ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কমপক্ষে ১১১ জন মব সন্ত্রাসের শিকার হয়েছেন এবং নিহত হয়েছেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। পাশাপাশি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে তারা আহ্বান জানিয়েছে, সংঘবদ্ধ প্ররোচনামূলক কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া যাবে না, তাদের শনাক্ত করে কঠোরভাবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। কারণ এ ধরনের ঘটনা মানবাধিকারের ভিত্তিকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ছাত্রদল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ছাত্রদল নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিহত ছাত্রদল নেতা সোহরাব মিয়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (১১ জুলাই) দুপুরে চাতলপাড় ইউনিয়নের কাঠাঁলকান্দি গ্রামের আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক লোক অংশগ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন, মামলার বাদী মোজাহিদ হোসেন, বড় ভাই জজ মিয়া, মনু মিয়া, মুসলিম মিয়া সুজন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, কোনো ধরনের উসকানি ছাড়াই তুচ্ছ ঘটনায় পরিকল্পিতভাবে সোহরাবকে খুন করে প্রতিপক্ষ। এমনকি খুনের পর মিথ্যা লুটপাটের ঘটনা সাজিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন বক্তারা। তারা দ্রুত হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত ৫ জুলাই আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা সোহরাব মিয়া নিহত হন। তিনি চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সম্পাদক ছিলেন।

আরও পড়ুন
language Change