তারিখ লোড হচ্ছে...

মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতা  বুলুকে পূর্বের পদে পূর্ণবহাল'এর দাবিতে প্রতিবাদ সভা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৩৪ শতাংশ ঋণই খেলাপি তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম ডিএসসিসির পিডি রাজীব খাদেমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগ রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে গৃহকর্মী কুমু বেগমকে নির্যাতনের অভি... সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে  বিজিবি, শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা... কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করলেন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী মেঘালয়ের পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে সোমেশ্বরী নদী তীরবর্তী মানুষ দুর্গত মানুষের পাশে সরকার, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার কাঁথা,বালিশ নিয়ে বিএনপি,র কার্য়ালয়ে আশ্রয় নিলেন-স্বেচ্ছাসেবকদল নেতা বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন আইপিও প্রক্রিয়া সহজ হবে, পাবলিক ইস্যু রুলস বদলাচ্ছে শিগগিরই সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বর্ষণের আভাস সিলেট-চট্টগ্রামে ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি: বন্যার শঙ্কা ১৬ আগস্ট কটিয়াদী যাচ্ছেন প্রধানমন্ত্রী মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে ইসলামিক রিপাবলিক জাপান: ট্রাম্প বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-মরক্কো সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট রাজধানীর শীর্ষ সন্ত্রাসী ফারুককে গ্রেফতার করলো পুলিশ প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ হচ্ছে না আজ ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বরিশাল বিআরটিসিতে জুলফিকারকে ঘিরে অভিযোগের ঝড় জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে: যুবদল ভালো কাজের স্বীকৃতি: কেএমপিতে ট্রাফিক পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, কোবাখালীতে ত্রাণ বিতরণ সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয়ের পর অতিরিক্ত উল্লাসে জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ঢাকায় নামছে ৪০০ ইলেকট্রিক বাস মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা এল নিনোর নতুন চক্রে কৃষিতে বড় ঝুঁকি, সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় যেসব অঞ্চল জলবায়ু পরিবর্তনে নাতিশীতোষ্ণ অঞ্চলের জীববৈচিত্র্য বেশি ঝুঁকিতে: গবেষণা

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় দাঁড়িয়ে থাকা প্লেনে আঁছড়ে পড়ল বিমান

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় দাঁড়িয়ে থাকা প্লেনে আঁছড়ে পড়ল বিমান
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির মন্টানায় অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্ক করা বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে ওই ছোট বিমানটি বিধ্বস্ত হয়। অবশ্য এই ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে পার্ক করে রাখা বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তাসংস্থা এপির বরাত দিয়ে মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কালিস্পেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিও এবং মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, চার যাত্রীবাহী এক ইঞ্জিনের বিমানটি সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে কালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে ক্র্যাশ করে এবং কয়েকটি পার্ক করা বিমানে ধাক্কা দিলে একাধিক বিমানে আগুন লেগে যায়। পরে আগুন ঘাসে ঢাকা এলাকাতেও ছড়িয়ে পড়ে, তবে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়।

প্রায় ৩০ হাজার মানুষের শহর কালিস্পেলের দক্ষিণে এই ছোট বিমানবন্দরটি অবস্থিত।

কালিস্পেল ফায়ার চিফ জে হাগেন জানান, প্রত্যক্ষদর্শীরা বলেছেন— বিমানটি রানওয়ের শেষ প্রান্তে জরুরি অবতরণ করে আরেকটি বিমানে ধাক্কা মারে। তবে বিমানটি থামার পর যাত্রীরা নিজেরাই বের হয়ে আসতে সক্ষম হন। দুজন সামান্য আহত হন এবং ঘটনাস্থলেই চিকিৎসা নেন।

কাছের একটি সরাইখানার ব্যবস্থাপক রন ড্যানিয়েলসন বলেন, তিনি দুর্ঘটনার দৃশ্য দেখেছেন। দুর্ঘটনার পর ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। তার ভাষায়, “শব্দটা ছিল ঠিক যেন কেউ আপনার মাথা বেজ ড্রামের ভেতর ঢুকিয়ে জোরে আঘাত করেছে।”

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তথ্য অনুযায়ী, ফ্লাইটটি ওয়াশিংটনের পুলম্যান থেকে ছেড়েছিল। এফএএ জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল ২০১১ সালে নির্মিত সোকাটা টিবিএম ৭০০ টার্বোপ্রপ। এর মালিক পুলম্যানের ‘মিটার স্কাই এলএলসি’। কোম্পানির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মৌলভীবাজার থানার অভিযানে চোরাই ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার, একজন আটক

মৌলভীবাজার থানার অভিযানে চোরাই ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার, একজন আটক

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার সদর থানার পুলিশের অভিযানে চোরাই ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জ থেকে আব্দুল কাইয়ুম নামে এক জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত ৪ আগস্ট দিবাগত রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের করিমনগরের ভূমি অফিস সংলগ্ন জনৈক সামসুল ইসলামের গ্যারেজ থেকে তালা ভেঙে মোট ৪টি সিএনজি চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। সিএনজি মালিকদের অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) হিরণ কুমার বিশ্বাস, উপপরিদর্শক (এসআই) জয়ন্ত সরকার, সহকারী উপপরিদর্শক (এএসআই) রানা মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর রহমানসহ একটি দল তদন্ত শুরু করে। তদন্তকারী দল গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে ৫ আগস্ট রাতে সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৪টি সিএনজি অটোরিকশার পাশাপাশি আরও ২টি সিএনজি অটোরিকশা উদ্ধার এবং

আরও পড়ুন
language Change