তারিখ লোড হচ্ছে...

খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

প্রাণিসম্পদ অধিদপ্তরের নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণি-সম্পদ উন্নয়ন প্রকল্পে ছাগল/ভেড়া ক্রয়ের টাকা হরিলুট করা হচ্ছে মর্মে প্রান্তিক পর্যায়ের খামারীদের কাছ থেকে অভিযোগ পাওয়াগেছে। ৫/৬ হাজার টাকা দরে ছাগল/ভেড়া কিনে সেগুলোর দাম নেওয়া হচ্ছে প্রতিটি ১২ হাজার ৩ শত টাকা। প্রতিটি ছাগল/ভেড়ায় প্রায় ৬ হাজার টাকা আত্মসাত করে সংশ্লিষ্ট প্রকল্পের পিডি ডা: আব্দুর রহিম, ঠিকাদারী প্রতিষ্ঠান তুষার এন্টারপ্রাইজ ও অধিদপ্তরের ডিজি ড. আবু সুফিয়ান ভাগাভাগি করে নিচ্ছেন এমন অভিযোগ তোলা হয়েছে।
প্রকল্পের আওতায় নির্দিষ্ট ৭ টি জেলায় সিলেকটেড গরীব জনসাধারনের মাঝে বিনামূল্যে মুরগী- হাঁস,ছাগল-ভেড়া , গরু বিতরনের সংস্থান রয়েছে। এজন্য প্রকল্পে অনুমোদিত ডিপিপিতে ১৬.৪৪০ টি ছাগল কেনার লক্ষে প্রতিটি ১১,২০০/ টাকা হিসাবে মোট ১৮,৪১,২৮,০০০/- টাকার সংস্থান রয়েছে। কিন্তু প্রকল্প পরিচালক ডিপিপির বত্যয় ঘটিয়ে প্রভাব খাটিয়ে প্রতিটি ছাগল ১২,৩০০/ টাকা ধরে মোট ২০,২২,১২,০০০/- টাকার অর্থাৎ প্রায় ১,৮০,০০,০০০/- টাকা বেশী মূল্েয এপিপি অনুমোদন করাইয়া নেয় এবং মেকিং গেম হিসাবে ঠিকাদারের সাথে আঁতাত করে কোন প্রকার প্রতিযোগিতা ছাড়াই মেসার্স তুষার এন্টার প্রাইজকে কার্যাদেশ দেয়। সে অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান জুন-মাসে বিল নেয়ার উদ্দেশ্যে কম ওজনের (৪-৫কেজি ওজনের) রুগ্ন অসুস্থ- ছাগল কোন প্রকার কোয়ারেনটাইন ছাড়াই সরবরাহ করে। যার বর্তমানে বাজার মুল্য সর্বচ্চ ৫-৬ হাজার টাকার বেশী নয়। যদিও ডিপিপিতে ৭-৮ কেজি ওজনের ছাগল কেনার কথা এবং দরপত্রের শর্তে সরবরাহ করার পূর্বে ঠিকাদারের নিজ খরচে কোয়ারেনটাইন করার কথা উল্লেখ ছিল। কিন্তু সেটি না করায় সরবরাহ কৃত ছাগলের প্রায় সবগুলোই মারা যায়।
একই ঠিকাদার মেসার্স তুষার এন্টার প্রাইজ ১১,৮০০/ টাকা মুল্যে মোট ১৪,২৩,৯৯,১৮২/ টাকার ভেড়া এবং প্রতি কেজি মুরগীর খাবার ৭৩/ টাকা হিসাবে মোট ১৬,৯০,২৬,২১৭/ টাকার কার্যাদেশ পেয়েছে। ঠিকাদার মুরগীর জন্য যে খাবার সরবরাহ করেছে তা এত নিম্ন মানের যে মুরগী সে খাবার খাচ্ছে না। খামারীরা বিষয়টি প্রকল্প কতৃপক্ষকে জানানোর পরেও পিডি ঠিকাদারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নি। দরপত্রে যে মানের খাবার দেয়ার কথা তার কোন উপকরনই নেই সরবরাহকৃত খাবারের মধো। সরবরাহকৃত ভেড়াগুলিও ৪/৫ কেজি ওজনের এবং বাজার মুল্য সর্বচ্চ ৫ হাজার টাকার বেশী নয়।
মেসার্স তুষার এন্টার প্রাইজ কর্তৃক সরবরাহকৃত ছাগলের বাজার মুল্য প্রতিটি ৬,০০০/, টাকা হিসাবে ১৬, ৪৪০ টির মুল্য ৯,৮৬,৪০,০০০/ টাকা অর্থাৎ এখানে ৯,৮২,২৯,০১৬/ টাকা বেশী, ভেড়ার জন্য প্রতিটি ৫,০০০/ টাকা হিসাবে ১২,৩৩০ টির মুল্য ৬,১৬,৫০,০০০/ এখানে বেশী দেয়া হয়েছে – ৮,০৭,৪৯,১৮২/ টাকা। আর মুরগীর খাবারের বর্তমান বাজার মুল্য ৩৮ টাকা কেজি হিসাবে মোট ২৩,১৫,৪২৭ কেজির মুল্য আসে ৮,৭৯,৮৬,২৪৯ টাকা। কিন্তু কার্যদেশ দেয়া হয়েছে ১৬,৯০,২৬,২১৭ টাকা। অর্থাৎ ৮,১০,৩৯,৯৬৭/ টাকা বেশী। তারপরেও নিম্ন মানের খাবার দেয়া হয়েছে। মেসার্স তুষার এন্টারপ্রাইজকে মোট ৩ টি প্যাকেজের জন্য বর্তমান বাজার মুল্য অপেক্ষা ২৬,০০,১৮,১৬৫/- টাকা বেশী মুল্েয কার্যাদেশ দেয়া হয়েছে।

নিম্ন মানের কম ওজনের কোয়়ারেন্টাইন বিহীন ছাগল / ভেড়া এবং নিম্ন মানের খাবার সরবরাহ করা হলেও পিডি আর্থিক সুবিধা গ্রহন করায় এ পর্যন্ত ঠিকাদারের বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা গ্রহন করেন নি।
অন্যদিকে বিষয়টি ডিজির নোটিশে থাকলেও ঠিকাদার ডিজির কাছের লোক হওয়ায় এবং পিডি আর্থিক সুবিধা প্রদান করায় ডিজি কোন ব্যবস্থা নেন নি। কথিত আছে বর্তমান ডিজি ড. সুফিয়ান ডিজির দায়িত্ব নেয়া কালে যে টাকা জনৈক সমন্বয়ককে দিয়েছিলেন তার একটা বড় অংক আলোচ্য ঠিকাদার দিয়েছিলেন।
এ বিষয়ে অধিদপ্তরের একাধিক কর্মকতা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান, পিডি ডা: আব্দুর রহিম বিএনপি প্রভাবশালী কর্মকতা হওয়ায় ডিজি, সচিব উপদেষ্টা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সাহস পান না।
এ বিষযে পিডির নম্বরে একাধিক বার কল দিলেও তিনি কল রিসিভ করেন নি। ডিজি ড. আবু সুফিয়ানের নিকট ডিপিপি বহির্ভুত অধিক মুল্েয এপিপি অনুমোদন করার কারণ এবং নিম্নমানের ছাগল সরবরাহ ও মারা যাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, নিয়মের বাইরে কিছুই করা হয়নি। আর সরবরাহকৃত ছাগল মারা যাওয়ার বিষয়ে় পিডি তাকে কিছুই জানান নি বা তিনি কিছুই জানেন না। আলোচ্য ছাগল/ভেড়া ক্রয়ে সরকারের ন্যনুতম ১০ কোটি টাকা গচ্চা যাচ্ছে আর লাভবান হচ্ছেন পিডি, ডিজি ও ঠিকাদার।
সুবিধাভোগি খামারী ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারিরা সংশ্লিষ্টরা ঠিকাদার ও পিডির বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়ার জোর দাবী তুলেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার: জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রপতি ও ৬টার দিকে প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর চৌকস একটি দল রাষ্ট্রীয় কায়দায় সালাম জানান। পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা প্রদর্শন বইতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন
language Change