তারিখ লোড হচ্ছে...

খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

বিভিন্ন সমস্যায় জর্জরিত যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

বিভিন্ন সমস্যায় জর্জরিত যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ চতুর্মুখী সমস্যায় জর্জরিত।বিগত ১৯৯৮ সালে ৩৮ শতাংশ জমির উপড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু হয় এবং ২০০১ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে বর্তমানে এই প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত পাঠদান চলছে।

শুরু থেকে অদ্যাবধি নানা সময়ে শিক্ষক নিয়োগের কাম্য যোগ্যতা না থাকা, অবৈধ নিয়োগ ও বিধিবহির্ভূত এমপিওভুক্তির অভিযোগসহ আর্থিক বিধিবহির্ভূত হিসাব পরিচালনার মাধ্যমে অর্থআত্মসাত, শিক্ষকদের দলাদলি, বিদ্যালয়কে রাজনৈতিকরন, শিক্ষার্থী কমে যাওয়া সহ নানা অনিয়ম ও দুর্নীতির সন্ধান পাওয়া গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে সাবেক অধ্যক্ষ আবু ইউসুফ ও পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান হাওলাদার এর নামে অভিযোগের সত্যতা মিলছে।এছাড়াও প্রতিষ্ঠানটিতে আত্মীয় করনের মাধ্যমে নিয়োগ বাণিজ্যেরও অভিযোগ রয়েছে। যার কারনে প্রয়োজনের তুলনায় প্রায় চার গুণ শিক্ষক রয়েছে এই প্রতিষ্ঠানে।

যে কারণে এই বিষয়টি বর্তমানে গোদের উপর বিষফোঁড়ায় পরিণত হয়েছে। বর্তমানে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজে মোট শিক্ষার্থীর সংখ্যা ২১৪৩ জন। অন্যদিকে মোট শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১৬৯ জন। উচ্চ মাধ্যমিক স্তরে কোন এমপিও ভুক্ত শিক্ষক না থাকলেও প্রাথমিক স্তর ও মাধ্যমিক স্তরে ৩৫ জন এমপিও ভুক্ত শিক্ষক পাঠদান করছেন।

একটি সূত্র জানায়,২০১৮ সালে শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান হাওলাদার এর বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বিশেষ ক্লাসের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তদন্ত করে সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন-দুদক।পরে অতিরিক্ত ফি শিক্ষার্থীদের ফেরত দেয়া হয়।
এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক তদন্তে তার বিরুদ্ধে ৩ কোটি ১৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়।

সূত্রে আরো জানা যায়, করোনা ভাইরাস মহামারী চলা সময়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবু ইউসুফ প্রতিষ্ঠানের সাড়ে ছয় কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে ধরা পড়ে ডিআইএর তদন্তে। এ ঘটনায় তিনি ২০১৭ সালে চাকরিচ্যুত হন।এরপর প্রায় আট বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে প্রতিষ্ঠানটি।দিনে দিনে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী কমছে। অন্যদিকে শিক্ষকদের বেতন অনিয়মিত হচ্ছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শিক্ষকদের ১৩ মাসের বেতন বকেয়া রয়েছে। যা নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

এই প্রতিষ্ঠানে বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন, মরিয়ম বেগম।গত ২০০৪ সাল থেকে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। গত ২০০৮ সালে যাত্রাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তাকে বিএনপি ট্যাগ লাগিয়ে প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করা হয়। ২০১৩ সালে আদালতে দেয়া রায়ের মাধ্যমে তিনি পুনর্বহাল হন। ২০২০ সালে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান হাওলাদার এডহক কমিটির অগোচরে মনগড়া গভর্নিং কমিটি গঠন করে বিধি বহির্ভূতভাবে ব্যয় করায় অভিযুক্ত হন।

এছাড়াও সেই কমিটির মাধ্যমে মনিরুজ্জামান হাওলাদার সহকারি শিক্ষকের পদ থেকে সহকারি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। সেই বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তৎকালীন গভর্নিং বডির সভাপতি ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান হাওলাদার কে অব্যাহতি প্রদান করে মরিয়ম বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করে। এরপর মনিরুজ্জামান হাওলাদার এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে হেরে যান।

এছাড়াও বিধিবহির্ভূত এমপিও ভুক্তির বিষয়ে ১২ জন শিক্ষককে শিক্ষা মন্ত্রণালয়ধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক চিহ্নিত করা হয়।বিধি বহির্ভূত এমপিওভুক্ত শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে অব্যাহতি পাওয়া মনিরুজ্জামান হাওলাদার এবং তার এডহক কমিটির অগোচরে মনগড়া গভর্নিং বডির সদস্যগণ একজোট হয়ে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা কুৎসা রটানো সহ প্রতিষ্ঠানে বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা, অফিস আদালত সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে ভুল তথ্য সরবরাহ করে অপপ্রচার ও প্রোপাগান্ডা চালাচ্ছে। ক্ষুব্ধ হয়ে পক্ষটি মরিয়ম বেগমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) ও শিক্ষাসংশ্লিষ্ট দপ্তরগুলোয় আবেদন করেছে।

এসব অভিযোগের বিষয়ে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরিয়ম বেগম জানান,ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের স্কুল শাখার পশ্চিম ভবন, স্কুলের মার্কেট ভবন ও কলেজ ভবন সরকারি অধিগ্রহণের আওতায় পরে।

এ কারণে সরকার থেকে সেতু ভবনের মাধ্যমে পাঁচ কোটি ৯০ লক্ষ ১৭ হাজার২ শত ৬০ টাকা ক্ষতিপূরণ বাবদ পায় প্রতিষ্ঠানটি। সেই টাকা থেকে শিক্ষক কর্মচারীদের বকেয়া নয় মাসের বেতন ও দুটি উৎসব ভাতা প্রদান করা হয়। এছাড়াও ক্ষতিগ্রস্ত দুইটি ভবন সংস্কার ও মেরামতের কাজ করা হয়।

১৩ লক্ষ টাকা খরচ করা হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর পাঁচ বছরের বরখাস্ত সময়ের বকেয়া বেতন ভাতা বাবদ।সাবেক অধ্যক্ষ আবু ইউসুফের রেখে যাওয়া বকেয়া প্রিন্টিং বিল ১৩ লাখ টাকা এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামানের রেখে যাওয়া বকেয়া প্রিন্টিং বিল ৯ লাখ টাকা সহ অন্যান্য বকেয়া পরিশোধ করা হয়।

যেসব অভিযোগ করা হয়েছে, সেসব বিষয়ে ঢাকা জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারের কার্যালয় তদন্ত করেছে। কিন্তু অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। এখন মন্ত্রণালয়ের তদন্ত চলমান। তাঁর দাবি, আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় বেতন বকেয়া হয়েছে। আগে শিক্ষার্থী বেশি ছিল, তখন বেতন দিতে লাগত প্রায় ১৭ লাখ টাকা। আর এখন শিক্ষার্থী কমেছে। কিন্তু বেতন দিতে লাগছে ২৬ লাখ ৫৬ হাজার টাকা। এ জন্যই বকেয়া পড়ছে। আর এই বকেয়া পড়েছে অনেক আগে থেকেই।

স্থানীয়রা জানান একসময় প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী ছিল প্রায় ৫ হাজার ৮০০ জন। আর কমতে কমতে এখন হয়েছে প্রায় ২ হাজার ১০০। বর্তমানে শিক্ষক-কর্মচারী আছেন ১৬৯জন। এর মধ্যে ৩৫ জন এমপিওভুক্ত, মানে সরকার থেকে বেতনের মূল অংশ ও কিছু ভাতা পান। বাকি শিক্ষক-কর্মচারীদের বেতন প্রতিষ্ঠানের আয় থেকে দেওয়া হয়। মূলত প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়েই বেশি সমস্যা হচ্ছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ

সবুজ বাংলাদেশ  ডেস্ক:  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ। ২০০৩ সালের এই দিনকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে জাতিসংঘ। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা।’ দুদকের জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক মোহাম্মদ আকতারুল ইসলাম জানান, রাজধানীসহ দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং সব উপজেলায় বড় পরিসরে উদযাপন করা হবে দিবসটি। যার মধ্যে রয়েছে দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী, মানববন্ধন ও সেমিনার। দিবসটি উপলক্ষে রাজধানী কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করবে দুদক। এতে প্রধান অতিথি থাকবেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান। সভাপতিত্ব করবেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।   সবা:স:জু-২৬২/২৪

আরও পড়ুন
language Change