তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

রামগড় ৪৩ বিজিবির ১২তম বিওপি ছোট ফরিংগা বিওপি উদ্বোধন

রামগড় ৪৩ বিজিবির ১২তম বিওপি ছোট ফরিংগা বিওপি উদ্বোধন
পাঠক সংখ্যা
638

নুর আলম শরীফ, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি:

১৭৯৫ সালে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধের জন্য রামগড় এলাকায় ৪৪৮ জন সৈনিক নিয়ে তৎকালীন রামগড় লোকাল ব্যাটালিয়ন”গঠিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। বর্তমানে জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রত্যেক বিজিবি সদস্য সীমান্তবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, মানবপাচার রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধকল্পে ২৪/৭ সর্বোচ্চ প্রচেষ্টা করছে। সীমান্তে নিরাপত্তা আরও সুদৃঢ় করার লক্ষ্যে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর ১২তম বিওপি হিসেবে “ছোট ফরিংগা” বিওপি এর শুভ উদ্বোধন করা হয়।

রবিবার (০৫ অক্টোবর) সকালে বিওপিটি উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম রিজিয়নের, রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, পিএসসি।

প্রধান অতিথি বলেন, সীমান্তে অর্পিত পবিত্র দায়িত্বসমূহ এ এলাকায় আগের চেয়ে অনেক বেশি সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারবে। বিওপিটি সীমান্তে সুরক্ষার পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ, চোরাচালানসহ সকল ধরণের সীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজিবি সূত্রে জানায়, চট্টগ্রাম জেলার মীররসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ০৯নং ওয়ার্ড এবং ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী প্রায় ০৫ কিলো মিটার এলাকা নিকটস্থ বিওপি সমূহ হতে কিছুটা দূরবর্তী ছিল। ছোট ফরিংগা বিওপিটি উদ্বোধন এর ফলে এই দূরত্ব লাঘব হবে এবং এলাকার সার্বিক নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধ সহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধ করা রামগড় ৪৩ বিজিবির জন্য সহজ হবে।

ছোট ফরিংগা বিওপিটি উদ্বোধনের মাধ্যমে বিজিবির সক্ষমতা, বিশেষ করে রামগড় ৪৩ বিজিবির আভিযানিক দক্ষতা আরও বৃদ্ধি পাবে। সীমান্তে অর্পিত পবিত্র দায়িত্ব সমূহ আগের থেকে অনেক বেশি সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারবে। এই বিওপিটি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ, চোরাচালানসহ সকল ধরণের সীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিগত এক বছরে সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধকল্পে ছোট ফরিংগা বিওপিসহ সর্বমোট ১০টি নতুন বিওপি সংযোজনের ফলে সার্বিকভাবে বিজিবির আভিযানিক কার্যক্রমে আরও গতিশীলতা বৃদ্ধি পেয়েছে।

উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার, কর্নেল মোঃ মিজানুর রহমান, পিএসসি, জি, রামগড় জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি ও অন্যান্য সদস্যগণ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্টারঃ ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের ১১ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া আগামী পাঁচ দিন পর দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা,

আরও পড়ুন
language Change