তারিখ লোড হচ্ছে...

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল

চট্টগ্রামে সাংবাদিক কাদের গনি চৌধুরীসহ ১০ তরুণ আলোচনায়

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

সংস্কার, জুলাই সনদ, জুলাই গণহত্যার বিচার ও নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখনো কয়েকটি দলের ‘শর্তসাপেক্ষ’ থেকে মুক্ত না হলেও ইতিমধ্যে নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাই ও ঘোষণা করেছে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি রাজনৈতিক দল।

বিএনপির প্রার্থী বাছাইয়ে দৃশ্যমান আনুষ্ঠানিক কোনো তৎপরতা শুরু না হলেও ভেতরে ভেতরে হোমওয়ার্ক সেরে নিচ্ছেন শীর্ষ নেতৃত্ব। অক্টোবরে তা দৃশ্যমান হতে শুরু করবে বলে জানা গেছে।

আগামী নির্বাচনে প্রার্থী বিষয়ে জেন-জির মনোভাবকে গুরুত্ব দেওয়া হচ্ছে বাছাইয়ের মানদণ্ডে। এক্ষেত্রে ক্যারিশমেটিক ও ইতিবাচক উদ্যমী তরুণদের দিয়ে চমক দিতে পারেন বিএনপির হাইকমান্ড।

এ ছাড়া এলাকায় জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা, দলীয় সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি আনুগত্য, বিগত ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা, নেতা-কর্মীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক- এসব প্রথাগত মানদণ্ড তো বিবেচনায় থাকছেই।

তারই আলোকে দেশের বিভিন্ন আসনে বিএনপির অনেক মনোনয়নপ্রত্যাশীর বিষয়ে দলীয় শীর্ষ পর্যায় থেকে ইতিবাচক মনোভাব উঠে আসছে নানাভাবে। তারা এলাকায় এমনকি জাতীয় ও পেশাগত পর্যায়ে কাজ করছেন জোরেশোরে। তাদের মধ্যে অনেকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে এবং গণমাধ্যম ও সমাজমাধ্যমে বেশ আলোচনায় এসেছেন ইতিমধ্যে।

বিভিন্ন মাধ্যমে চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে আটটি আসনের সম্ভাব্য ও আলোচনায় আসা তরুণ প্রার্থীর নাম এসেছে ঢাকাটাইমসের হাতে। তাদের মধ্যে প্রথম দিকে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী (চট্টগ্রাম-২)। বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথ ও গণমাধ্যমে সমান সক্রিয় ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের এই অন্যতম শীর্ষ নেতা।

এ ছাড়া সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ বিবেচনায়ও এগিয়ে রাখছে সুবক্তা কাদের গনি চৌধুরীকে। আগামী নির্বাচনে কাদের গনি চৌধুরী চট্টগ্রাম-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ধানের শীষ প্রতীক পাবেন, এমনটাই আঁচ পাওয়া যাচ্ছে কেন্দ্রে।

মহানগর ও জেলার বিভিন্ন আসনে আরও যাদের নাম প্রাথমিক বিবেচনায় ওপরে দিকে আছে বলে জানা যাচ্ছে, তাদের বেশির ভাগই তরুণ। নিজেদের যোগ্যতার পাশাপাশি বাবার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবেও মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন তারা। তাদের প্রত্যেকের বাবা স্থানীয় ও জাতীয় পর্যায়ে সুপরিচিত মুখ।

চট্টগ্রাম-৫ আসনে আছেন সাবেক মন্ত্রী মীর নাসিরের ছেলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এই আসনে আরেক মনোনয়নপ্রত্যাশী বিএনপির সাবেক এমপি ওয়াহিদ উদ্দিনের মেয়ে ব্যারিস্টার ফারজানা। চট্টগ্রাম-৭ আসনে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী আছেন শীর্ষে।

চট্টগ্রাম-১০ আসনে সাবেক ভাইস চেয়ারম্যান ও মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১১ আসনে স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু আছেন আলোচনার কেন্দ্রে। ইসরাফিল বিএনপির পররাষ্ট্র উপকমিটির সদস্য।

এ ছাড়া চট্টগ্রামে তরুণ প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১২ আসনে আছেন দীর্ঘদিন আয়নাঘরে নির্যাতিত সৈয়দ সাদাত আহমেদ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সাবেক সদস্য দলের চেয়ারপারসনের স্পেশাল সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) একজন সক্রিয় সদস্য ছিলেন।

চট্টগ্রাম-১৬ আসনে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং চট্টগ্রাম-৩ আসনে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফি উদ্দিন ফয়সাল ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন আছেন সম্ভাব্য তালিকায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পিরিয়ডে পেট ব্যথা কমাবে ৪ ভেষজ চা

ডেস্ক রিপোর্ট: শতাব্দীর পর শতাব্দী ধরে নারীরা পিরিয়ডের ব্যথা কমাতে ভেষজ চা ব্যবহার করে আসছেন। এই ব্যথার কষ্ট কেবল ভুক্তভোগীরাই জানেন। তাই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য নানা উপায় বেছে নেওয়া হয়। সবচেয়ে ভালো হয় যদি প্রাকৃতিক উপায়ে ব্যথা দূর করা যায়। বিভিন্ন ধরনের ভেষজ চা এক্ষেত্রে সহায়ক হতে পারে। পিরিয়ডের সময় পেট ব্যথা কমাতে কাজ করে এই ৪ ভেষজ চা- পুদিনা চা পুদিনা চায়ে মেন্থল রয়েছে, এটি একটি প্রাকৃতিক পেশী শিথিলকারী উপাদান। এই শীতলকারী যৌগটি জরায়ুর সংকোচন প্রশমিত করতে এবং ক্র্যাম্প কমাতে সাহায্য করে। ২০১৯ সালের একটি গবেষণায় দেখা গেছে যে, পেপারমিন্ট অয়েলের মেন্থল পেশীর খিঁচুনি মসৃণ করে এবং এর ফলে পেটের ক্র্যাম্প কমাতে সাহায্য করে। দারুচিনি চা বেশিরভাগ নারীই ঋতুস্রাবের সময় মিষ্টি কিছু খেতে চান। দারুচিনি চা সেই

আরও পড়ুন
language Change