তারিখ লোড হচ্ছে...

সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎

নালিতাবাড়ীতে ফাতেমা রানীর তীর্থোৎসব শুরু

পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বারোমারী ধর্মপল্লীতে আজ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যাথলিক খ্রিস্টানদের দু’দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব।

বৃহস্পতিবার ৩০ অক্টোবর বিকালে পবিত্র খ্রিস্টযাগের (উদ্বোধনী প্রার্থনা) মধ্য দিয়ে শুরু হবে তীর্থোৎবের আনুষ্ঠানিকতা। রাত আটটার দিকে তীর্থযাত্রার অন্যতম আকর্ষণ আলোক শোভাযাত্রা শুরু হবে।

শত শত তীর্থযাত্রী মোমবাতি জ্বালিয়ে ঈশ্বর ও মা মারিয়ার নাম জপ করতে করতে উঁচু-নিচু পাহাড়ী টিলার আড়াই কিলোমিটার পথ পরিভ্রমণ করবেন। পরে মা মারিয়ার ৪২ ফুট উচ্চতার মূর্তির সামনে স্থাপিত প্যান্ডেলে রাতভর চলবে পাপ স্বীকার, নিরাময় অনুষ্ঠান, সাক্রামেন্তের আরাধনা, নিশিজাগরণ ও প্রার্থনা।

পরদিন শুক্রবার ৩১ অক্টোবর সকালে ক্রুশের পথ পরিভ্রমণ ও মহাখ্রিস্টজাগের (সমাপনী প্রার্থনা) মধ্য দিয়ে দুপুরে শেষ হবে দু’দিনব্যাপী এ তীর্থোৎসব। এবারের তীর্থোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পোপের প্রতিনিধি বাংলাদেশে ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি। তীর্থ আনুষ্ঠানিকতার পৌরহিত্য করবেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেন পৌল কুবি।

 

আয়োজক কমিটির প্রধান রেভারেন্ড ফাদার তপন বনোয়ারি জানান, যুগে যুগে পথভ্রষ্ট সন্তানদের সুপথের সন্ধান দিতে নানা রূপে ঈশ্বর জননী মা মারিয়ার আবির্ভাব ঘটে। ১৯১৭ সালে পর্তুগালের ফাতেমা নগরে তেমনি এক মেষ বালিকার রূপে মা মারিয়ার আবির্ভাবের পর থেকেই ফাতেমা রানীর তীর্থোৎসবেব প্রচলন শুরু হয়েছে।

ময়মনসিংহ ধর্মপ্রদেশের আওতাধীন শেরপুরে নালিতাবাড়ীর বারোমরি ধর্মপল্লীতে ১৯৯৮ সালে ফাতেমা রানীর তীর্থস্থান হিসেবে ঘোষণা করা হয়।

পর্তুগালের ফাতেমা নগরীর আদলে ৪২ একর জমি জুড়ে স্থাপন করা হয় ফাতেমা রানীর এ তীর্থ স্থান। সেই থেকে প্রতি বছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার একটি মূল সুরের ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হয়ে আসছে দু’দিনব্যাপী ‘ফাতেমা রানীর তীর্থ উৎসব’।

এবারের মূল সূর হলো ‘আশার তীর্থযাত্রী ফাতেমা রানী মা মারিয়া বারোমারী’। এবারের বারোমারী ফাতেমা রানী মা মারিয়ার তীর্থোৎসব ২৫ বছরের জুবিলী উৎসব হিসেবে পালন হওয়ায় এর গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। এবারের তীর্থযাত্রায় দেশ-বিদেশের প্রায় ৩০-৪০ হাজার তীর্থযাত্রী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

এটি মুলত রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও সকল খ্রিষ্টভক্তরা ধর্মীয় বিশ্বাসে এখানে অংশগ্রহন করেন। যা ইতোমধ্যে রোমান ক্যাথলিকদের জন্য এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ তীর্থ উৎসব সমাবেশ বলে খ্যাতি পেয়েছে।

তীর্থৎসবকে ঘিরে ইতোমধ্যে বারোমারী ধর্মপল্লীতে তীর্থস্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চুনকাম, অলংকরণ, প্যান্ডেল, ছামিয়ানা-গেট নির্মাণ, পূণ্যার্থী ও অতিথিদের আবাসন ব্যবস্থা, গাড়ি পার্কিং এলাকাসহ বিভিন্ন বিষয়ের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গঠন করা হয়েছে বিভিন্ন উপকমিটি ও স্বেচ্ছাসেবক দল। চলছে নানা আয়োজনের মহড়া।

সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনীতিক এবং সুধীজনদের নিয়ে সভা করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আনুষ্ঠানিকতা ছাড়াই শিক্ষার্থীদের হাতে নতুন বই

আনুষ্ঠানিকতা ছাড়াই শিক্ষার্থীদের হাতে নতুন বই

মাহিদুল ইসলাম ফরহাদঃ চাঁপাইনবাবগঞ্জ শহরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্যান্য বছরের মতো এবারও ৩ দিনের রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে আনুষ্ঠানিকতা ছাড়াই বছরের প্রথম দিনে ক্লাসরুমেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক উপস্থিত থেকে ৫ বছর প্লাস থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শতভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন। ক্লাসরুমে নতুন বই বিতরণের সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হামিদ সনি, মরিয়ম নেসা, মোসাঃ তাহেরা খাতুন ও মোসাঃ সুলতানা খাতুন প্রমুখ। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করে। শিক্ষকদের পক্ষ থেকেও শিক্ষার্থীদের নতুন বছরে মনোযোগের সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানায়।

আরও পড়ুন
language Change