তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল

জবির বাসে অধিকাংশ শিক্ষার্থীর জায়গা হয়নি

জবির বাসে অধিকাংশ শিক্ষার্থীর জায়গা হয়নি
পাঠক সংখ্যা
638

 

জবি সংবাদদাতাঃ

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রী হল আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে দেশের সাতটি বিভাগীয় শহরের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৬টি বাস সার্ভিস প্রদান করে। তবে সেই বাসে জায়গা হয়নি অধিকাংশ শিক্ষার্থীর। এ ছাড়া অনেক বাস ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে ক্যাম্পাস ছেড়ে যায়।

এদিন সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে দেখা যায়, প্রতিটি বাসের প্রবেশমুখে শিক্ষার্থীদের দীর্ঘ সারি। প্রত্যেকটি বাসে আসনের তুলনায় অধিক শিক্ষার্থী যাত্রা করায় বহু শিক্ষার্থী ক্যাম্পাসে এসে বাসে উঠতে পারেনি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাসে সিট না পেয়ে ফিরে যায় অসংখ্য শিক্ষার্থী। এ ছাড়া কিছু শিক্ষার্থীকে ভার্সিটির বাসে জায়গা না পেয়ে নিজস্ব খরচে বাসের টিকিট কেটে বাড়ি যেতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে ৭টি বিভাগে ১৬টি বাস বরাদ্দ দেওয়া হয়। বাসগুলো রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন রুটে যাবে।

বাস না পাওয়া পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিন সুলতান বলেন, আমার বাড়ি রাজশাহী। আমাদের বিভাগীয় শহরের জন্য ২টি বাস (পদ্মা ও উত্তরণ-২) বরাদ্দ ছিল। আমাদের প্রায় অর্ধেক শিক্ষার্থী যেতে পারেনি। বাসের সিট বরাদ্দের ক্ষেত্রে মেয়েদের প্রাধান্য দেওয়া হয়েছে। সবাই যেহেতু আশা নিয়ে এসেছে, কিন্তু বেশির ভাগ শিক্ষার্থীর বাসে জায়গা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও কিছু বাস বরাদ্দ দিলে ভালো হতো।

নতুন বাস বরাদ্দে শিক্ষার্থীদের দাবির বিষয়ে পরিবহন পরিচালক ড. তারেক বিন আতিকের দৃষ্টি আকর্ষণ করা হলে সরাসরি নাকচ করে তিনি বলেন, বিভিন্ন রুটে মোট ১৬টি বাস বরাদ্দ দেওয়া হয়েছে। আর কোন বাস দেওয়ার সক্ষমতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। বাড়ি যেতে ইচ্ছুক সব শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবের জন্যই আমাদের প্রচেষ্টা ছিল।

এদিকে শিক্ষার্থীদের জন্য বাড়ি পৌঁছে দিতে নিজস্ব অর্থায়নে দূরপাল্লার বাসের ব্যবস্থা করেছে জবি শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। ছাত্রদলের পক্ষ থেকে রংপুর ও রাজশাহী বিভাগের জন্য ২টি বাস বরাদ্দের ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। অপর দিকে ছাত্রশিবিরের পক্ষ থেকে ৭টি বিভাগীয় শহরে ৭টি বাস বরাদ্দ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও জকসু ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাসে যেতে পারছে না এবং অতিরিক্ত যাত্রী নিয়ে বাসগুলো যাত্রা করতে বাধ্য হচ্ছে এসব বিবেচনায় আমরা বিভাগীয় শহরগুলোতে যাওয়ার জন্য বাস ম্যানেজ করেছি। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে বারবার যোগাযোগ করার পরও তারা আমাদের বাস সার্ভিসের অনুমতি দেয়নি।

এ বিষয়ে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, বাস দেওয়ার জন্য আমরা অনুমতি দেব না। একটি রাজনৈতিক সংগঠন, যারা জকসু নির্বাচনে প্যানেল দিয়েছে তাদের এমন উদ্যোগ আমরা অ্যালাউ করতে পারি না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গাজীপুরে পৈত্রিক জমি ফিরে পেতে জেলা রেজিস্ট্রারের দ্বারস্থ সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন

গাজীপুরে পৈত্রিক জমি ফিরে পেতে জেলা রেজিস্ট্রারের দ্বারস্থ সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন

নিজেস্ব প্রতিবেদকঃ গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন নয়ানীপাড়া এলাকার ৪১ নং ওয়ার্ডের বাসিন্দা ও ভুক্তভোগী সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি জালিয়াতির মাধ্যমে দখলের অপচেষ্টা এবং অবৈধভাবে দলিল সৃষ্টির অভিযোগ এনে গাজীপুর জেলা রেজিস্ট্রারের নিকট ৯/৪/২০২৬ ইং লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পৈত্রিক সূত্রে পাওয়া আর.এস ১১৮২ দাগ ও আর.এস ১৯৯ খতিয়ানের অন্তর্ভুক্ত ৩০ শতাংশ জমির তফসিল ব্যবহার করে টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক শ্রী নিরঞ্জন চন্দ্র দাস (দলিল সনদ নং-১৮৩) অবৈধ ঘুষ লেনদেনের মাধ্যমে মেজবাহ উদ্দিন মোল্লার নামে ২১ শতাংশ জমির একটি আম মোক্তারনামা দলিল (নং-১৫৬) ৫ জানুয়ারি ২০১৬ সালে আইন বহির্ভূতভাবে সম্পাদন করে দেন। ভুক্তভোগীর দাবি, ১৫৬ নং দলিলের বায়া দলিল ১১০৯২ নং দলিলের সঙ্গে জমির তফসিলের কোনো মিল নেই। এছাড়াও ১১০৯২

আরও পড়ুন
language Change