তারিখ লোড হচ্ছে...

গণঅভূত্থানের দুই বছর: এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক! বিআইডব্লিউটিএতে ‘সুলতান সাম্রাজ্য’ এখনো সক্রিয়! হত্যা মামলা থেকে বাঁচতে ৫ কোটি টাকার মিশন বিপিসির আহম্মদুল্লাহর সম্পদের পাহাড় জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন

বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ

বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমানঃ

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক সীমান্তজুড়ে পরিচালিত রাতভর বিশেষ অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মদ জব্দ করা হয়েছে। শেরপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় টানা অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে বিজিবি।

৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, শেরপুরের নালিতাবাড়ীর শালবাগান ও বুরুঙ্গাবাজার সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল একটি চোরাকারবারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ৩ ও ৪ ডিসেম্বর পৃথক অভিযানে বিজিবির টহল দল দুটি মাহিন্দ্রা পিকআপসহ ৪৪০ বোতল ভারতীয় মদ আটক করে। আটককৃত মদ ও পিকআপের সিজার মূল্য ৬৬ লাখ ৬০ হাজার টাকা।

এরই ধারাবাহিকতায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহের ধোবাউড়ার শালকোনা এবং শেরপুরের শ্রীবর্দীর মারিংপাড়া সীমান্তেও চালানো হয় আরেকটি বিশেষ অভিযান। এসময় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনার চেষ্টা করা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে পন্ডস ফেসওয়াশ, নেভিয়া সফট ক্রিম, অলিভ অয়েল ও ডাভ সাবান। এসব কসমেটিকসের সিজার মূল্য ৯ লাখ ৭৪ হাজার ৮০ টাকা।

অন্যদিকে, কঠোর নজরদারির অংশ হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা ও ধোবাউড়ার চন্দ্রকোণা সীমান্ত দিয়ে ভারতীয় কমলা এবং বাংলাদেশী মাছ পাচারের চেষ্টা ব্যর্থ হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকার ভারতীয় কমলা ও মাছ জব্দ করা হয়।

সব মিলিয়ে তিনটি অভিযানে মোট ৭৭ লাখ ৬১ হাজার ৬৩০ টাকার ভারতীয় মদ, কসমেটিকস ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

লে. কর্নেল মেহেদী হাসান আরও জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় বিজিবি দিন-রাত কাজ করছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চবিতে শিক্ষার্থীদের জন্য আবার জোবাইক সেবা চালু

চবিতে শিক্ষার্থীদের জন্য আবার জোবাইক সেবা চালু

ডেস্ক রিপোর্টারঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১০টি ইলেকট্রিক বাইক নিয়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে অ্যাপভিত্তিক বাইসাইকেল সেবা জোবাইক। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় চাকসু ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এ উদ্ধোধন করেন। চাকসু ও প্রশাসন সূত্রে জানা যায়, এই সাইকেল সেবা আগামী ৪০দিন পরীক্ষামূলকভাবে চলবে। পরে ক্যাম্পাসে ১০০টি বাইসাইকেল আনবে জোবাইক কর্তৃপক্ষ। প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ক্যাম্পাস এলাকায় চলবে জোবাইক। আপাতত ক্যাম্পাসের জিরো পয়েন্ট, জীববিজ্ঞান অনুষদ, ২ নম্বর গেট ও চাকসুর সামনে পার্কিং পয়েন্ট থাকবে। ইবাইকে মিনিট প্রতি দেড় টাকা এবং প্যাডেল বাইকে মিনিট প্রতি ৮০ পয়সাসহ প্রতিবার আনলক করতে খরচ হবে প্রায় দেড় টাকা।উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, জোবাইক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি দারুণ সংযোজন। আমাদের শিক্ষার্থীরা এর মাধ্যমে অনেক বেশি

আরও পড়ুন
language Change