তারিখ লোড হচ্ছে...

ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে আদালতে গিয়ে আইভী বললেন নির্দোষ হয়েও আমি অপরাধী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী আম্মারসহ ছাত্রশিবিরের মারধরের শিকার দুই শিক্ষার্থীকে গ্রেফতার পরীমনির কাছে হারলেন সাকিব দুই ধরনের ব্যাংকই বর্তমানে বেশি ঝুঁকির মুখে রয়েছে : বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী পুলিশের অভিযানে গ্রেফতার ৩৯ হাজার, বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার কারাগারে বসে ভিডিও কলের দাবি ভুয়া অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীর কোটি টাকার সম্পদ: আয়ের উৎস কোথায়? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ কেশবপুরে প্রশাসনের মাদকবিরোধী অভিযান ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ ঢামেকে কোটি টাকা অনিয়মের তোলপাড়: ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের বৃক্ষের চারা বিতরণ দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: নলডাঙ্গায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ফায়ার সার্ভিসে ড্রাইভারের মৃত্যু নিয়ে পরিচালক (প্রশাসন)-এর বিরুদ্ধে প্রচারিত অভিযোগ তদন্তে ভিত্তিহ... সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের ঘোষণা মানুষের মাঝে আশার আলো জ্বালাচ্ছে আমরা বিএনপি পরিবার বরগুনার তালতলীতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ সাংবাদিকের পা কেটে নেওয়া ও ছেলেকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রাজউকের ৬০ কোটি টাকার জমি প্রতিবন্ধী মজিবরের দখলে: অসহায় রাজউক! হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন আটক রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি জনতা ব্যাংকে ছুটির দিনেও অফিস করানো নিয়ে ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে লালবাগ ২৪নং ওয়ার্ডে প্রতিবাদী মিছিল মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ জানাযা শেষে গণপিটুনিতে খুনির মৃত্যু, বাড়িতে আগুন স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল সাতক্ষীরায় সরকারি মৎস্য খামারের মাছ হরিলুট, ভাড়ার টাকা গায়েব,বাড়ি ভাড়া উত্তোলনের অভিযোগ  মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য বটিয়াঘাটায় ঘুমন্ত যুবককে হাত-পা বেঁধে বস্তাবন্দি করার অভিযোগ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে আমরাও শান্ত থাকব: ইরান অ্যাডভোকেট শান্ত হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গুলিস্তানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ: দুর্ভোগে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার মানুষ

মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চার লক্ষ্যে গঠিত হয়েছে ‘মোহাম্মদপুর প্রেস ক্লাব’।

গত ২০ আগস্ট, ২০২৫ তারিখে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২২ সদস্যের একটি কমিটি চূড়ান্ত করা হয় এবং ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধায় আনুষ্ঠানিক ভাবে এই কমিটি আত্মপ্রকাশ করেছে। এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো: মহিব্বুল্লাহ (তুষার) এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শান্তনু বিশ্বাস।

নতুন এই কমিটি গঠনে উপস্থিত সাংবাদিকরা তাদের পেশাগত ঐক্য এবং দায়িত্ববোধের ওপর জোর দেন। তারা বলেন, মোহাম্মদপুর প্রেস ক্লাব শুধুমাত্র একটি সংগঠন নয়, বরং এটি সাংবাদিকদের জন্য একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম হিসেবে কাজ করবে, যা তাদের অধিকার রক্ষা এবং সমাজের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সহায়তা করবে।

পূর্ণাঙ্গ কমিটির তালিকা:

সভাপতি মো: মহিব্বুল্লাহ (তুষার), সি: সহ-সভাপতি মো: সাজ্জাদ হোসেন হাওলাদার, সহ-সভাপতি শাহরিয়ার মাসুম, সাধারণ সম্পাদক শান্তনু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন (রাজীব), সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম (শিপন), সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক (মুন্না), দফতর সম্পাদক তানভীর হোসেন, কোষাধ্যক্ষ মো: বিল্লাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মো: মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম স্বাধীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নয়ন আলী, নারী বিষয়ক সম্পাদিকা সোনিয়া আক্তার, প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক আরমান হোসেন (শান্ত), কার্যকরী সদস্য লাল মিয়া, কার্যকরী সদস্য শ্রী উজ্জ্বল, কার্যকরী সদস্য আরাফাত হোসেন, কার্যকরী সদস্য নাজমুল হোসেন, সদস্য মো: মেহেদী হাসান (রাফী), সদস্য লিটন আফরোজ, সদস্য রিহাম উদ্দিন, সদস্য মো: মিজানুর রহমান।

মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

 

সিনিয়র সাংবাদিক ও মানবাধিকারকর্মি মোঃ শফিকুল বাশার বলেন, আমি মোহাম্মদপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির উত্তর উত্তর সফলতা কামনা করছি। সেই সাথে মোহাম্মদপুর প্রেসক্লাব এর সকল সদস্যদের প্রতি আহ্ববান থাকবে, নির্যাতিত, নিপিড়ীত গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়ীত্য পালন ও ভাগ্য উন্নয়নে সর্বদা একে অপরের পরিপূরক হয়ে পাশে থাকবে, এবং সৎ ও সততার পক্ষে কলম ধরবে অন্যায়, অনিয়ম, দূর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সদা জাগ্রত থাকবে।

কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শান্তনু বিশ্বাস বলেন, মোহাম্মদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের জন্য একটি মিলনস্থল হবে, যেখানে তারা নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবে এবং সমাধান খুঁজে নিতে পারবে। আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। নবগঠিত এই কমিটি সর্ব সম্মতিতে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটির নবনির্বাচিত সভাপতি মো: মহিব্বুল্লাহ (তুষার) বলেন, আমাদের এই নতুন যাত্রা সাংবাদিকদের পেশাগত ঐক্য এবং মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, একসাথে কাজ করার মাধ্যমে আমরা সাংবাদিকতার মানকে আরও উন্নত করতে পারব।আমি মনে করি মোহাম্মদপুর প্রেস ক্লাব ঐক্য বদ্ধ্য ভাবে প্রশাসনের সাথে সামঞ্জস্য রেখে মোহাম্মদপুর আদাবর শেরে-বাংলা নগরের সকল অন্যায়, অনিয়ম, দূর্নীতি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই বন্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ ।

মোহাম্মদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাবুর রহমান বলেন, ২৪ এর জুলাই আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করেছি এবং বিভিন্ন নির্যাতনের স্বীকার হয়েছি। মোহাম্মদপুর এরিয়ায় কাজ করতে গিয়ে কোনো সাংবাদিক সংগঠন বা সাংবাদিকদের সহযোগিতা না পেয়ে হতাশ হয়েছি। সেখান থেকেই মোহাম্মদপুরে সকল গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি সংগঠন করার চিন্তা করি এবং তারই প্রেক্ষিতে আজ মোহাম্মদপুর প্রেসক্লাব হয়েছে। তিনি আরও বলেন, মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির সকলে সাংবাদিকদের পাশে থাকবে এই কামনা করছি। আমার বিশ্বাস মোহাম্মদপুর প্রেসক্লাব মোহাম্মদপুরের সকল অন্যায়, অনিয়ম, দূর্নীতি, চাদাবাজি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বদা সোচ্চারভাবে কাজ করবে এবং জনগণের পাশে থেকে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

লেবাননে স্থল অভিযান চালাতে পারে ইসরায়েল

লেবাননে স্থল অভিযান চালাতে পারে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করার বিষয়ে আলোচনা করতে যাচ্ছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। আগামী বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠকে লেবাননে স্থল অভিযান চালানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এখন শুধু আকাশ হামলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি সেনা পাঠিয়ে স্থল অভিযান চালানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। এ বিষয়ে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা আলোচনা করছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করেননি। তবে তিনি সম্প্রতি ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে লেবানন সরকারের সঙ্গে চলমান আলোচনার ফল না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, হিজবুল্লাহ সঠিক আচরণ করছে না। তবে লেবানন সরকার সংগঠনটিকে নিরস্ত্র করতে কতটা সফল

আরও পড়ুন
language Change