তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার

প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি

প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি
পাঠক সংখ্যা
638

বরিশাল ব্যুরোঃ

আমতলী উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে বিজয় দিবস উপলক্ষে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা চাঁদা আদায় করছেন এমন গুরুতর অভিযোগ উঠেছে। মো. জাকির হোসেন মোল্লা, বেসরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি কো-অর্ডিনেটরের বিরুদ্ধে।

শনিবার রাতে সেবা কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. সোহেল এ অভিযোগ করেন। তিনি দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলায় সমবায় অফিসের অধীনে বর্তমানে ৪৪টি নিবন্ধিত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি রয়েছে। পাশাপাশি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির আওতায় শতাধিক বেসরকারি সঞ্চয় ও ঋণদান প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগ অনুযায়ী, এসব প্রতিষ্ঠান থেকেই মো. জাকির হোসেন মোল্লা চলতি বছর বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদা আদায় করছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, কোনো সমিতি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রশাসনিক ঝামেলার ভয় দেখানো হচ্ছে। দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের নির্দেশনা বা অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, গত দুই বছর ধরেই তিনি একই কৌশলে চাঁদা আদায় করে আসছেন এবং সংগৃহীত অর্থ নিজেই আত্মসাৎ করছেন। এতে বিভিন্ন সঞ্চয় ও ঋণদান সমিতির কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এছাড়াও জানা গেছে, মো. জাকির হোসেন মোল্লা নিজেকে উপজেলা এনজিও ফোরামের সভাপতি পরিচয় দিয়ে চাঁদা আদায় করছেন। তবে অনুসন্ধানে জানা যায়, উপজেলা এনজিও ফোরামের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এনজিও ফোরামের নাম ব্যবহার করে তিনি বিভিন্ন অনিয়মে জড়িত এমন অভিযোগও উঠেছে।

সেবা কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. সোহেল বলেন, জাকির হোসেন মোল্লা উপজেলা প্রশাসনের নামে আমার কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি উপজেলা প্রশাসন ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভয় দেখান। গত বছরও তিনি আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছেন।

স্বদেশ সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি জয় চন্দ্র মাঝি বলেন, গত বছর আমার কাছ থেকে দুই হাজার টাকা নেওয়া হয়েছে। এ বছর আবারও দুই হাজার টাকা দাবি করা হলেও আমি তা দেইনি।

এ বিষয়ে অভিযুক্ত মো. জাকির হোসেন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে নিউজ করবা কর, কোনো সমস্যা নেই। এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আমতলী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. বাদল আকন বলেন, উপজেলায় সমবায় অফিসের নিবন্ধিত ৪৪টি সঞ্চয় ও ঋণদান সমিতি রয়েছে। কয়েকজন সমিতির প্রতিনিধি আমার কাছে অভিযোগ করেছেন যে, জাকির বিজয় দিবসের নামে চাঁদা আদায় করছেন। এ বিষয়ে সমবায় অফিস থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না বলেন, জাকির হোসেনকে কোনো এনজিও বা সমিতি থেকে চাঁদা আদায়ের অনুমতি দেওয়া হয়নি। যদি তিনি কোথাও চাঁদা আদায় করে থাকেন, তা তার ব্যক্তিগত উদ্যোগ ও দায়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের নামে এনজিও বা সঞ্চয়-ঋণদান সমিতি থেকে চাঁদা আদায়ের কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৫ কোটি টাকার সম্পদ লেনদেন ১৫৯ কোটি: দুদকের মামলা

৫ কোটি টাকার সম্পদ লেনদেন ১৫৯ কোটি: দুদকের মামলা

বিনোদন ডেস্ক: প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৫৯ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক এমপি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ জুলাই) মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম। মামলার এজাহার সূত্রে জানা যায় সাবেক এমপি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখেন। পাশাপাশি তিনি নিজ নামে খোলা ১৯টি ব্যাংক হিসাবে মোট ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা ও ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলন করেন, যা মিলিয়ে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন। এসব অভিযোগের ভিত্তিতে

আরও পড়ুন
language Change