তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২

রংপুরে উৎসবমুখর বড়দিন

রংপুরে উৎসবমুখর বড়দিন
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ। যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশের অন্যান্য স্থানের মতো দিনটি রংপুরেও উদযাপিত হচ্ছে। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে নগরীর বাংলাদেশ ব্যাংক এলাকা, রাধাবল্লভসহ বিভিন্ন স্থানে অবস্থিত গির্জায় চলছে বিশেষ প্রার্থনাসহ ধর্মীয় নানা আয়োজন।

সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রংপুর নগরীর রাধাবল্লভ এলাকার ব্যাপ্টিস্ট চার্চে যিশু খ্রিস্টের জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় বিশেষ প্রার্থনায় যিশু খ্রিস্টের আদর্শ অনুসরণ, পাপমুক্তি এবং বিশ্বশান্তি কামনা করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় নেতারা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। বড়দিন উপলক্ষে নগরীর গির্জাগুলো রঙিন কাগজ, ব্যানার, ফুল ও বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়।

গির্জার ভেতর বসানো হয় আলোক ঝলমলে ক্রিসমাস ট্রি। ধর্মীয় গান, প্রার্থনা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। শান্তি, ক্ষমা ও ভালোবাসার বার্তা নিয়ে বড়দিনের উৎসব ভিন্ন মাত্রা যোগ করেছে রংপুর শহরে।
অনুষ্ঠান শেষে বড়দিন উপলক্ষে কেক কাটা হয় এবং শিশুদের মধ্যে চকোলেট ও উপহার বিতরণ করা হয়।

শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে গির্জা প্রাঙ্গণ হয়ে ওঠে আরো প্রাণবন্ত। পরিবার-পরিজন নিয়ে অনেকেই এই দিনে গির্জায় এসে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। খ্রিস্টান ধর্মাবলম্বীরা জানান, বড়দিন উপলক্ষে তারা শুধু ধর্মীয় আচারই পালন করেন না, বরং পারিবারিক মিলনমেলা, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। অনেক পরিবার বিশেষ খাবারের আয়োজন করে, যেখানে প্রতিবেশী ও বন্ধুদেরও আমন্ত্রণ জানানো হয়।

নগরীর বিভিন্ন গির্জায় নেওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গির্জা ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে বড়দিন উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে। বড়দিনের এই দিনে খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও শুভেচ্ছা জানাচ্ছেন। এতে রংপুরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দঘন পরিবেশে রংপুরে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন।

রংপুর অঞ্চলের ৪৫টি গির্জার প্রধান রেভারেন্ট সখ্যরীয় বৈরাগী বলেন, বড়দিন আমাদের কাছে শান্তি, ক্ষমা আর ভালোবাসার শিক্ষা দেয়। যিশু খ্রিস্ট আমাদের শিখিয়েছেন ক্ষমাশীল হতে এবং মানবতার কল্যাণে কাজ করতে। আমরা চাই, এই শান্তির বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ুক। সখ্যরীয় বৈরাগী আরো বলেন, বড়দিন শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার উৎসব। এই দিনটি মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে এবং পরস্পরের প্রতি সহনশীল হতে শেখায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভুয়া তথ্য মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট: মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি কার্যকর ব্যবস্থা তৈরি এবং নৈতিক মান বজায় রেখে গণমাধ্যম পরিচালনায় উৎসাহিত করতে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর বাংলাদেশের প্রধান ও প্রতিনিধি সুসান ভাইজ এবং ইউনেস্কোর ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড সেফটি অব জার্নালিস্টস সেকশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনচেলাহ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান। ইউনেস্কো ও ইউএনডিপির যৌথ উদ্যোগে প্রণীত অ্যান অ্যাসেসমেন্ট অব বাংলাদেশ’স মিডিয়া ল্যান্ডস্কেপ: ফোকাসিং অন ফ্রি, ইনডিপেনডেন্ট অ্যান্ড প্লুরালিস্টিক মিডিয়া— শীর্ষক একটি রিপোর্ট প্রকাশের প্রাক্কালে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিবেদনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, আমরা এই রিপোর্টটির জন্য

আরও পড়ুন
language Change