তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর নড়াইলে ১২ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারনের অভিযোগ শ্রীমঙ্গলে মাছ শিকারের জালে ধরা পড়লো বিশালাকার অজগর ৪৪৪ বর্গকিলোমিটারের কুরাসাও বনাম ২০ কোটির বাংলাদেশ: ফুটবলের আয়নায় এক কঠিন বাস্তবতা এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার কৃষিঋণ বিতরণ মোংলায় বিএনপি নেতার নামে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ জিয়া শিশু কিশোর মেলা, জয়পুরহাট জেলা কমিটি ঘোষণা দীঘিনালায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি ১১ বছরের শিশুকে বিয়ে, লক্ষ্য জমি দখল! আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস নাটোরের নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃব... ‎পুষ্পধারা হাউজিংয়ের মনিরুজ্জামানের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাই কোর্টে চ্যালেঞ্জ মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের পণ্য দেখলেন প্রধানমন্ত্রী বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালকের নেতুত্বে লুটপাট ও দূর্নীতির মহাযজ্ঞ মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন কেরানীগঞ্জে গ্যাস সিন্ডিকেটের রফিক-শাহআলম চক্রের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা প্রতারণার মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি বিশ্ব রক্তদাতা দিবসে সিরাজগঞ্জে রক্তদান ও গ্রুপ নির্ণয় কর্মসূচি ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশ, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা ৮৯ মিনিটের গোলে নেদারল্যান্ডসের স্বপ্ন ভাঙল করলো জাপান ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা নতুন নিয়োগে নতুন অভিযোগ, ফায়ার সার্ভিসে কি সক্রিয় সেই পুরনো চক্র? দুদক-মন্ত্রণালয়ে অভিযোগের মুখে ময়মনসিংহ জেলা প্রশাসনের ৫ কর্মকর্তা সাতক্ষীরা তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিতর্কিত ব্যক্তির নাম, প্রধান শিক্ষকের বিরুদ্... সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী কাস্টমস কর্মকর্তা আলতাফের অ’বৈধ সম্পদের পাহাড় সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক ঝালকাঠিতে বসত বাড়িতে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার এমপি আমির হামজা আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জে যাচ্ছেন শিক্ষা উন্নয়নে লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর মহতী উদ্যোগ, মাদ্রাসায় দুই লক্ষ টাকার চেক প্রদান আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেসব্রিফিং নজরুল বর্ষ পালনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ঘোষণা

জামায়াতের সঙ্গে জোট করছে এনসিপি

জামায়াতের সঙ্গে জোট করছে এনসিপি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে গঠিত হয়েছিল গণতান্ত্রিক সংস্কার জোট। তবে নীতিগত সিদ্ধান্তের সমন্বয়হীনতা, আন্দোলনের কর্মসূচি না থাকা ও লিডারশিপের মতো গুরুত্বপূর্ণ আলোচনা না হওয়ায় জোট থেকে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনসিপি আসন সমঝোতা নিয়ে দরকষাকষি করছে জামায়াতে ইসলামীর সঙ্গে। এ ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কার জোটের অন্য শরিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলন আপত্তি জানালেও জোটের অন্য দল এবি পার্টির পূর্ণ সমর্থন রয়েছে। তাতেই জোটটির মধ্যে ফাটল ধরেছে।

এনসিপির কয়েকজন নেতা জানান, জামায়াতের সঙ্গে ৫০টি আসন নিয়ে দরকষাকষি হচ্ছে। তবে জামায়াতের পক্ষ থেকে এনসিপি সহ শরিকদের ২০ থেকে ২৫টি আসন দেওয়ার বিষয়ে প্রাথমিক সম্মতি জানানো হয়েছে। এ ক্ষেত্রে এনসিপির চাওয়ার ভিত্তিতে আসন ছাড়ের বিষয়ে দুই দলের কয়েকবার বৈঠক হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি উভয় দল। তবে রাষ্ট্র সংস্কারের পক্ষের দুই দলের মত এক হওয়ায় এনসিপি-জামায়াত জোট প্রক্রিয়াধীন রয়েছে বলে সূত্র জানিয়েছেন।

কিন্তু জামায়াতের থেকে প্রস্তাবিত ২০-২৫ আসনের বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, জামায়াতের সঙ্গে আসন সমঝোতা ও জোটের বিষয়ে আলোচনা এখনো প্রক্রিয়াধীন। চূড়ান্ত ফলাফল পেতে আরও দুই দিন অপেক্ষা করতে হবে। এদিকে জামায়াত-এনসিপি জোট নিয়ে আলোচনা-সমালোচনায় সরগরম রাজনৈতিক পাড়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা সমালোচনা করে লিখছেন, জামায়াতের সঙ্গে এনসিপির জোট হলে তরুণদের রাজনীতির কবর রচিত হবে।

সাবেক সমন্বয়ক আবদুল কাদের তাঁর ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের, নেতা-কর্মীদের আশা-আকাংক্ষা জলাঞ্জলি দিয়ে গুটিকয় নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এ জোটের ঘোষণা আসতে পারে। আর এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।

এদিকে এনসিপির জোট থেকে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, বাংলাদেশ যেভাবে বিভাজিত হচ্ছে তাতে সংস্কারমূলক নতুন একটি কাঠামো দাঁড় করাতে চেয়েছি। জামায়াত-বিএনপির বাইরে একটি স্বাধীন রাজনৈতিক শক্তি দাঁড় করাতে আমরা কাজ করছিলাম। তাতে সমর্থন জানিয়ে এনসিপি, এবি পার্টি আমাদের সঙ্গে জোটে যাওয়ার প্রস্তাব দেয়। আমরা জোটেও গিয়েছিলাম।

তবে এটি ঘোষণা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এখন পর্যন্ত জোটর কোনো ফাংশনও হয়নি। এর মধ্যে শুনতে পাচ্ছি এনসিপি জামায়াতের সঙ্গে আসন সমঝোতা করতে যাচ্ছে। এমন হলে আমরা কখনোই এ আসন সমঝোতার সঙ্গে থাকব না। তিনি আরও বলেন, চাইলে শুরু থেকেই আমরা বিএনপির সঙ্গে জোটে থাকতে পারতাম। কিন্তু আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক বলয় গড়ে উঠুক, যেটি দলের ঊর্ধ্বে গিয়ে মানুষের কথা বলবে। এ যাত্রায় যারা আমাদের সঙ্গে থাকবে আমরা তাদের নিয়ে এগিয়ে যাব। আর যদি কাউকে না পাই, তাহলে আমরা একাই হাঁটতে থাকব। অন্যদিকে জামায়াতের এক সূত্র জানান, এনসিপির সঙ্গে এখনো আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। তবে দুই দলের জোট হওয়া প্রক্রিয়াধীন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকা সক্ষমতার ঘাটতি: টিআইবি

পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকা সক্ষমতার ঘাটতি: টিআইবি

ডেস্ক রিপোর্ট: জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া চলমান উল্লেখ করে ট্রাইব্যুনালের বিচারকাজে ধীরগতি এবং কিছু কিছু বিভাগীয় পদক্ষেপের বাইরে বাস্তবে পুলিশের বিরুদ্ধে কোনো কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকা সরকারের সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করা হয়। টিআইবির পর্যবেক্ষণে বলা হয়, ছাত্র-জনতার ওপর হামলাকারী, হত্যার ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে সারা দেশে ২০২৫ সালের ১ জুন পর্যন্ত ১ হাজার ৬০২টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৬৩৮টি। ৭০ শতাংশ মামলার তদন্তে সন্তোষজনক অগ্রতি এবং ৬০-৭০টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। টিআইবির পর্যবেক্ষণে আরও বলা

আরও পড়ুন
language Change