তারিখ লোড হচ্ছে...

ঝিনাইগাতীর গারো পাহাড় ধ্বংসের পথে: প্রশাসনের অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের রাজনীতিতে ব্যক্তি-বন্দনার অসুস্থ সংস্কৃতি হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেফতার জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক ভোলাহাটে ১৪'শ জন ও ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা, সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের  উদ্বোধন  ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু ১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বরিশাল বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পের নামে হচ্ছে লুটপাট চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা শিশু ধর্ষণ ও হত্যার বিচারে কঠোর অবস্থানে সরকার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে চাপে কৃষি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার বরগুনায় টানা বৃষ্টিতে গৃহবন্দী শ্রমজীবী মানুষ সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু শিশু মাহফুজ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক জোন ৬/১- এর ইমারত পরিদর্শক সুমন আহমেদ নৌ পরিবহন অধিদপ্তরকে দুর্নীতির স্বর্গরাজ্যে করেছে মহাপরিচালক ও গিয়াস সিন্ডিকেট দীর্ঘদিনের পলাতক, ৯ ওয়ারেন্টের বোঝা কাঁধে-শেষ রক্ষা হলো না ফখরুলের ৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে সেবাগ্রহীতা রিটায়ার্ড জাজেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী ঢাকায় অনুষ্ঠিত মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার ম্যান্টেন্যান্স ড্রেজিং প্রকল্প: নাব্যতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত কেশবপুরে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ মাদকের পক্ষে তদবির করলে দলের নেতাদেরও গ্রেফতার করা হবে: খোকন পানছড়িতে ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ৭ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড কিন্ডারগার্টেন সহ স্কুল কলেজের নামে চলছে নিজেদের আখের গোছানো রাঙ্গুনিয়ায় গাছ পড়ে ছাত্রদল নেতার ১৮ দিন পর মৃত্যু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস রাঙামাটিতে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড়ধস মোকাবিলায় প্রশাসনের সতর্কতা জারি, খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন

থার্টি ফার্স্ট নাইটে শিশু গুলিবিদ্ধ

থার্টি ফার্স্ট নাইটে শিশু গুলিবিদ্ধ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

থার্টি ফার্স্ট নাইটের উচ্ছ্বাসের মধ্যেই রাজবাড়ী শহরে ঘটে গেল ভয়াবহ এক হৃদয়বিদারক ঘটনা। বিবাদমান দুপক্ষের সংঘর্ষে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছে মাত্র ১২ বছরের এক শিশু।

বুধবার ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ শিশুটির নাম সিফাত। সে ওই এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলামের যমজ ছেলেদের একজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালুমহল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গুলি ছোড়া হলে একটি গুলি শিশু সিফাতের পেটের উপরের অংশে, বক্ষপিঞ্জরের নিচে বিদ্ধ হয়। এতে শিশুটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় শিশুটির মা দ্রুত তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. নুরুল আজম শিশুটিকে তাৎক্ষণিক পরীক্ষা করেন এবং সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকারকে ডেকে নেন।

চিকিৎসকরা জানান, শিশুটি গানশট ইনজুরড অ্যাবডোমেন ও হাইপোভলিউমিক শকে আক্রান্ত ছিল। গুলির আঘাতে খাদ্যনালির একটি অংশ পারফরেশন হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। দ্রুত রিসাসিটেশন ও চিকিৎসা কার্যক্রম শুরু করা হলে দীর্ঘ চেষ্টায় শিশুটির জ্ঞান ফেরে এবং তার ভাইটাল সাইনস স্থিতিশীল হয়।

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিশুটির মা বলেন, বালুমহল নিয়ে সংঘর্ষের সময় আমাদের বাড়ির আশপাশে ভাঙচুর ও গোলাগুলি হচ্ছিল। হঠাৎ করেই আমার সন্তানের পেটে গুলি লাগে। সদর হাসপাতালের ডাক্তাররা যদি সময়মতো চিকিৎসা শুরু না করতেন, তাহলে হয়ত আমার সন্তানকে ফিরে পেতাম না।

শিশুটির বাবা মো. শফিকুল ইসলাম জানান, চিকিৎসা সম্পন্ন হওয়ার পর চিকিৎসকদের দেওয়া মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে আমরা আইনি সহায়তা গ্রহণ করব।

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান কালবেলাকে জানান, ওদের দুই পক্ষের মধ্যে শত্রুতার জের আছে। এ ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য যায়। প্রতিপক্ষকে না পেয়ে তারা বিদ্বেষ সৃষ্টি করার জন্য গুলি করছে, শিশুটা কাছাকাছি কোথাও ছিল, গুলিবিদ্ধ হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আর আমাদের পুলিশি অভিযান অব্যাহত আছে। আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিলবাওকে কাঁদিয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

খেলা ডেস্কঃ স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। এই ম্যাচে বিলবাওকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে কাতালনরা। একটি করে গোল করেছেন গাভি ও লামিন ইয়ামাল। এতে টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা। বুধবার (৮ জানুয়ারি) সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে শুরুতে বিলবাওকে চেপে ধরা বার্সেলোনা। পঞ্চম মিনিটে জুল কুন্দের পাস বক্সে পেয়ে উড়িয়ে মারেন রাফিনিয়া। তিন মিনিট পর এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ফ্রি-কিক ব্যর্থ করে দেন গোলরক্ষক উনাই সিমোন। তবে ১৭তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেয় গাভি। পেদ্রির পাস বক্সে খুঁজে পায় আলেহান্দ্রো বাল্দেকে। এই ডিফেন্ডারের কাট-ব্যাকে ছয় গজ বক্সের বাইরে থেকে প্রথম স্পর্শে বল জালে পাঠান স্প্যানিশ তারকা। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে তার প্রথম গোল এটি। ২৪তম মিনিটে রাফিনিয়ার প্রচেষ্টা ফেরানোর

আরও পড়ুন
language Change