তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন

জামায়াতের জোটে এনসিপি-সমস্যা

জামায়াতের জোটে এনসিপি-সমস্যা
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

এনসিপি, এলডিপি এবং এবি পার্টি শেষ সময়ে যুক্ত হওয়ায় জামায়াতে ইসলামীসহ আট দলের আসন সমঝোতায় টানাপোড়েন তৈরি হয়েছে। এই তিনটি দলকে ৪০ আসন ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। তবে আট দলের কে কতটি আসন ছাড়বে এ নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা।

জামায়াতের প্রস্তাব ছিল নতুন তিন শরিকের জন্য তারা ১৬, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ১৬ এবং বাকি ছয় দল আটটি করে আসন ছাড়বে। কিন্তু ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস নিজ নিজ ভাগ থেকে এত আসন ছাড়তে রাজি নয়। তাদের ভাষ্য, নতুন শরিকদের আসন ছাড়তে হবে জামায়াতের ভাগ থেকে। এই জটিলতার কারণে মনোনয়নপত্র দাখিলের পর আসন বণ্টনের সুরাহা হয়নি।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নির্বাচনী সমঝোতা সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে সমকালকে। আসন বণ্টনের আলোচনায় দলগুলোর প্রতিনিধিত্ব করা নেতারা জানিয়েছেন, এনসিপিকে ৩০, এলডিপিকে সাত এবং এবি পার্টিকে তিনটি আসন ছাড়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কোন কোন দল তাদের জন্য কতগুলো আসন ছাড়বে, তা চূড়ান্ত না হওয়ায় সমঝোতা হচ্ছে না। বরং দিন দিন জটিলতা বাড়ছে।

জোটের ভাঙাগড়ায় সমস্যার শুরু:-

গত মে মাসে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি এবং খেলাফত আন্দোলন মিলে নির্বাচনী মোর্চা গঠনের প্রচেষ্টা শুরু হয়। তবে এই উদ্যোগ থেকে বেরিয়ে জমিয়ত চলে যায় বিএনপি জোটে।

ইসলামপন্থিদের ভোট এক বাক্সে আনতে গত সেপ্টেম্বরে জামায়াত এতে যোগ দেয়। যুক্ত হয় জাগপা এবং বিডিপিও। ওই সময়ে এনসিপি, গণঅধিকার পরিষদ এবং এবি পার্টিও আলোচনায় যোগ হয়। তবে নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে অংশ নিতে রাজি না হয়ে চলে যায় ওই তিনটি দল।

গত নভেম্বরে জোট করে এনসিপি, এবি পার্টি এবং বিএনপির জোট ছেড়ে আসা রাষ্ট্র সংস্কার আন্দোলন। এনসিপির সঙ্গে জোটের আলোচনা করেও পিছিয়ে যায় গণঅধিকার। এ দলটি শেষ পর্যন্ত বিএনপির জোটে যায়। এনসিপি এবং এবি পার্টি গত ২২ ডিসেম্বর পর্যন্ত বিএনপির সঙ্গে আলোচনা চালায়। তা ব্যর্থ হওয়ায় গত ২৪ ডিসেম্বর থেকে জামায়াতের সঙ্গে আলোচনা শুরু করে। যা প্রকাশ্যে আসে ২৬ ডিসেম্বর। পরের দিন জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা দেয় এনসিপি। ৩০ আসনের সমঝোতা হলেও, জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের গঠিত এই দলটি আরও কয়েকটি আসন চায়। তারা ৪৪ আসনে প্রার্থী দিয়েছে।

কর্নেল (অব.) অলি আহমদ বীরবীক্রমের এলডিপি ১৩ বছর ছিল বিএনপির জোটে। দলটির মহাসচিব রেদওয়ান আহমদ ২৪ ডিসেম্বর বিএনপিতে যোগ দেন। এতে ক্ষুব্ধ অলি আহমদ ২৬ ডিসেম্বর জামায়াতের সঙ্গে আলোচনা শুরু করেন। পরের দিন জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। সাত আসনে সমঝোতা হলেও এলডিপি ২৪ আসনে প্রার্থী দিয়েছে।

এবি পার্টিকে তিনটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া জামায়াত দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর জন্য ফেনী-২ এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদের জন্য বরিশাল-৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী দেয়নি। তবে এবি পার্টি অন্তত ছয়টি আসন চায়। সে কারণে দুটি আসনে ছাড় নিশ্চিত হলেও, জামায়াতের জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

এনসিপি নাকি চরমোনাই কে গুরুত্বপূর্ণ নিয়ে বিরোধ:-

বিএনপির সঙ্গে ব্যর্থ আলোচনা পর জামায়াতকে এনসিপির শর্ত ছিল, জোটে তাদের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকার করতে হবে। এনসিপির একজন জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেন, জামায়াতের সঙ্গে আলোচনায় পরিষ্কার করে বলা হয়েছে, ইসলামী আন্দোলনের চেয়ে অন্তত একটি আসন বেশি দিতে হবে। নির্বাচনী সমঝোতায় এনসিপিকে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকার করতে হবে। তবে এতে ক্ষুব্ধ ইসলামী আন্দোলন। দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সাংবাদিকদের সামনেই প্রশ্ন রাখেন, সারাদেশে এনসিপির কত ভোট আছে? তাদের কী সাংগঠনিক শক্তি আছে?

আসন বণ্টন আলোচনায় থাকা জামায়াতের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, দলীয় জরিপ অনুযায়ী, সারাদেশে এনসিপির ৬ শতাংশ জনসমর্থন রয়েছে। জুলাই চেতনার কারণেও নতুন দলটির গুরুত্ব রয়েছে। তাই এনসিপির প্রার্থী সংকট এবং সাংগঠনিক দুর্বলতার পরও দলটিকে জামায়াত আগ্রহ করে জোটে নিয়েছে। এনসিপির জোটসঙ্গী হিসেবে এবি পার্টিকেও নিতে হয়েছে। বিএনপি ছেড়ে আসা এলডিপির প্রধান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাই দলটিকে হাতছাড়া করা হয়নি। লেবার পার্টি, ১২ দলীয় জোটসহ আরও অনেকে বিএনপির কাছ থেকে আসন না পেয়ে জোটে আসতে চেয়েছিল, তাদের জামায়াত নেয়নি।

জামায়াতের এই নেতা বলেন, আট দলের শীর্ষ নেতাদের বৈঠকে এনসিপি, এলডিপি এবং এবি পার্টিকে নির্বাচনী সমঝোতায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। জামায়াত একা সিদ্ধান্ত নেয়নি। ফলে আসন সবাইকে ছাড়তে হবে। এনসিপির জ্যেষ্ঠ নেতারা জানান, জামায়াতের সঙ্গে আলোচনায় ৩০ আসনে সমঝোতা হয়েছে। জোটেরই অন্য কোনো দল যদি প্রার্থী রাখে এসব আসনে, তাহলে জামায়াতকে এর দায়িত্ব নিতে হবে।

আসন সুরাহা আটকে আছে:-

এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, খেলাফত মজলিস, বিডিপির জন্য ২৪টি আসনে প্রার্থী দেয়নি জামায়াত। তবে ইসলামী আন্দোলনের জন্য কোনো আসন খালি রাখেনি। আবার ইসলামী আন্দোলন যেসব আসন জামায়াতকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, সেখানেও মনোনয়ন জমা দিয়েছেন হাতপাখার প্রার্থীরা। জামায়াত ২৭৬ আসনে প্রার্থী দিয়েছে। ইসলামী আন্দোলন প্রার্থী দিয়েছে ২৬৮ আসনে। এনসিপি, এবি, এলডিপিকে জামায়াতের ছেড়ে দেওয়া আসনেও রয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থী।

জামায়াত এখন পর্যন্ত হাতপাখাকে ৩১ আসন ছাড়তে সম্মত হলেও দলটি জোটে থাকতে অন্তত ৭৫ আসনে নির্বাচন করতে চায়। মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতকে ১৩টি আসন ছাড়তে রাজি হয়েছে জামায়াত। তবে তারা অন্তত ২২টি আসন চায়। এনসিপির মতো নতুন দলকে বেশি গুরুত্ব দিয়ে ৩০ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তারাও ক্ষুব্ধ। জামায়াতের হিসাব অনুযায়ী, ২৪৮ আসনে সমঝোতা হয়েছে। বাকি ৫২ আসনে জরিপ করে প্রার্থী ঠিক করার প্রস্তাব করেছে। ২৪৮ আসনের ১৭১টি জামায়াত নিজে লড়তে চায়। বাকি ৭৭টি শরিকদের ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছে। জরিপের জন্য রাখা ৫২ আসনেরও অর্ধেকে জামায়াত দলীয় প্রার্থী দিতে চায়। তবে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত এই প্রস্তাব মানেনি।

জামায়াতের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, চরমোনাইর পীরের ভাগে ৫০টি আসন রাখা হয়েছিল। কিন্তু এনসিপি, এলডিপি, এবি যোগ দেওয়ায় তাদের ১৬ আসন ছাড়তে বলা হয়েছে। জামায়াতও নিজের ভাগ থেকে ১৬টি ছাড়বে। কিন্তু ৪০টি আসন জামায়াতের একার পক্ষে ছাড়া অসম্ভব। বাংলাদেশ খেলাফতের একজন নেতা বলেন, তারা অন্তত ২৫ আসন চেয়েছিলেন। এনসিপি, এলডিপি, এবির জন্য তিনটি আসন ছাড়তে চান। কিন্তু জামায়াত ১৩টি থেকে কমিয়ে ১১ আসন দিতে চাইছে– এ প্রস্তাব মানা অসম্ভব। এনসিপি জোটে আসায় পুরোনো মিত্রদের অবজ্ঞা করা হচ্ছে, যা জোট ভাঙার কারণ হতে পারে।

কী বলছেন নেতারা:-

জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফতের নেতারা অবশ্য প্রকাশ্যে সবাই বলছেন, আসন বণ্টনে সমস্যা নেই। আলোচনা চলমান রয়েছে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের আগে সব ঠিক হয়ে যাবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল হালিম সমকালকে বলেছেন, নতুন শরিকদের সবাই মিলে ছাড় দিয়ে সমঝোতা হয়ে যাবে। সবাই আন্তরিক রয়েছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, আলোচনার পর কোনো সমস্যাই থাকবে না। ফয়জুল করীম বলেছেন, কোনো দল যদি এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তাহলে সমস্যা। সবাই মিলে এগোলে সমস্যা নেই।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসারের শুভ জন্মদিন

স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন উদ্যোক্তা, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সদর ইউনিয়নের যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাউসার হোসাইন এর ৪২ তম শুভ জন্মদিন। দাউদকান্দি সদর উপজেলার গরিব-দুঃখী অসহায় হতদরিদ্র সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ রাজনৈতিক ব্যক্তি কাউসার হোসাইন দীর্ঘদিন ধরে মানবিক মানুষ হিসেবে সুনাম অর্জন করে আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আদর্শ মেনে রাজনীতিক জীবন পরিচালনা করে আসছেন, বিগত সরকার আমলে রাজনৈতিকভাবে বিভিন্ন চড়াও উওরাও পাড়ি দিয়ে, ছাত্র জীবন থেকে দাউদকান্দি উপজেলায় ছাত্র রাজনীতিতে বিশেষ অবদান রাখায়, বিগত দিনের ছাত্রদলের বিভিন্ন পদ পদবী সহ বর্তমানে দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, এবং দাউদকান্দি সদর ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করে চলেছেন। তিনি শুধু ছাত্র রাজনীতিতে সীমাবদ্ধ থাকেন নি, তিনি

আরও পড়ুন
language Change