তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ খাগড়াছড়ি প্রথমবারের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলী খেলা চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট গলাচিপায়ার প্রধানমন্ত্রীর বরাবরের স্মরক লিপি সংবাদ সম্মেলন রাজস্ব না বাড়লে বাণিজ্য চুক্তিই হবে অর্থনীতির বোঝা টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব যুক্তরাষ্ট্রের পতাকায় মধ্যপ্রাচ্যের মানচিত্র ঢেকে দিলেন ট্রাম্প নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা, চলছে ব্লকেড কর্মসূচি ৯৫ বারের মতো পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন রামগড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু সন্ধ্যার মধ্যে যে সকল জেলায় ঝড়ের আভাস ২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির সিলেট টেস্টে ২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি ‎সুন্দরবনের সুমন বাহিনীর প্রধান অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন ‎রামগড়ের কৃতি সন্তান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ মুকাররমকে বাসায় ডেকে সাত টুকরা করলেন প্রেমিকা রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী‎ রাজশাহীতে সব রুটের বাস চলাচল বন্ধ আমির হামজাকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ চট্টগ্রাম নগরের প্রধান সড়কে আন্দোলনে নিষেধাজ্ঞা চাঁদ দেখার পর মিলবে ঈদের বিশেষ ট্রেনের টিকিট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে এনইসি’র সভা  সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, পলাতক স্বামী বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ৩৯৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ সুনামগঞ্জের নদীর তীর কাটার প্রতিবাদে মানববন্ধন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত নতুন করের প্রস্তাব এনবিআরের সামনে বাইকারদের বিক্ষোভ হাদি হত্যা: সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন মেঘনার ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরিফ বাহিনীর ২ সদস্য অস্ত্র সহ আটক লডাঙ্গায় জমি নিয়ে বিরোধ- চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ১ জন নিহত বিলভাতিয়া বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কেশবপুরে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাকমার বসতঘর পুড়ে ছাই ময়মনসিংহে সরকারি কর্মচারীদের ‘বেগম পাড়া’ শরণখোলায় আওয়ামিলীগ বাড়িতে চুরির চেষ্টা রামগড়ের বিসিবির সাধারন পরিষদের কাউন্সিলর মনোনীত মন্দিরের দেয়াল ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক নাটোরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক ঘরে বসেই নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ কো-অর্ডিনেটর শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এক নিবেদিতপ্রাণ - মুশফিকুর সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির আভাস ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেরপুরে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

শেরপুরে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমানঃ

শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বড় ধরনের রদবদল পরিলক্ষিত হয়েছে। ঋণখেলাপী, দ্বৈত নাগরিকত্ব এবং দাখিলকৃত নথিপত্রে নানা ধরনের অসঙ্গতি ধরা পড়ায় বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

শেরপুর-১ (সদর) আসন

এই আসনে ঋণখেলাপী ও নথিপত্রে তথ্যের গরমিল থাকায় তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির মাহমুদুল হক মনি, ইলিয়াস উদ্দিন এবং খেলাফতে মজলিসের শফিকুল ইসলাম। যাচাই-বাছাইকালে তাদের ব্যাংকের পাওনা পরিশোধ না করা এবং হলফনামায় তথ্যের অসামঞ্জস্যতা ধরা পড়ায় নির্বাচনী বিধিমালা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিপরীতে, সব ধরনের আইনি প্রক্রিয়া ও তথ্য যাচাইয়ে উত্তীর্ণ হয়ে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ, জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম এবং এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়ার আবেদনপত্র সঠিক পাওয়ায় তাদের বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন

শেরপুর-২ আসনে দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া) ত্যাগের যথাযথ প্রমাণপত্র দাখিল না করা পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত রেখেছেন জেলা রিটার্নিং অফিসার। সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিলেই তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া দলীয় মনোনয়নপত্রের মূল কপি না থাকায় ইলিয়াস উদ্দিন এবং ঋণখেলাপীসহ নথিপত্রে নানা অসঙ্গতি থাকায় জাতীয় পার্টির রফিকুল ইসলাম বেলালের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েসের মনোনয়নপত্র বৈধ ঘোষণাট করেছে প্রশাসন।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন

শেরপুর-৩ সংসদীয় আসন (১৪৫) থেকে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু তালেব মুহাম্মদ সাই এর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে। মনোনয়নপত্র বাতিলের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনার আলোকে প্রতিটি প্রার্থীর তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে। যাদের নথিপত্রে ঘাটতি ছিল বা যারা আইনগত শর্ত পূরণ করতে পারেননি, তাদের আবেদন বাতিল বা স্থগিত করা হয়েছে। তবে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করার সুযোগ পাবেন।

এই ঘোষণার পর শেরপুরের নির্বাচনী এলাকাগুলোতে রাজনৈতিক উত্তাপ ও কৌতূহল আরও বেড়েছে। বিশেষ করে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল ও স্থগিতের বিষয়টি সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে আলোচনার মূল কেন্দ্রে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, আইনি লড়াই বা আপিলের মাধ্যমে প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পান কি না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৪ পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৪ পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলা আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই মামলা আমলে নিয়ে পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই মামলায় পাঁচজন আসামি। তাঁদের মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চার আসামি পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। হাবিবুর ছাড়া ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে পরোয়ানা

আরও পড়ুন
language Change