তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য শেরপুরে কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ শেরপুরে সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পারবেন চামড়া ব্যবসায়ীরা বুধবার দেশে ফিরতে পারে বৃষ্টির মরদেহ আবারও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে টাঙ্গাইলে ২ যুবক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বৃষ্টির দিনে মন ভালো করার উপায় নারী ফুটবলারদের যৌন হয়রানি দায়ে, পাঁচ বছর নিষিদ্ধ ফুটবল কর্মকর্তা পুলিশের ওপর হামলা চালিয়ে, আসামি ছিনতাই ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিলে কী ঘটবে, খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়া নাটোরে পরিবহন শ্রমিকদের মধ্যে মৃত্যুকালীন ভাতা বিতরণ চলতি বছরের শেষ দিকে শুরু স্থানীয় নির্বাচন সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ শ্যামনগরে অপহরণের ৩ দিন পর পশু চিকিৎসক উদ্ধার : আটক ৩ হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাব্বির সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ইউপি সদস্য লাঞ্ছিত কোরিয়ান ইপিজেডে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত পুলিশ সদস্য শিক্ষার্থীদের জন্য আসছে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস তিন শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে ঘোরালেন প্রধান শিক্ষক পথচারী নিহত, ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম কেরালায় মুসলিম তরুণীর বিজয়, নতুন দৃষ্টান্ত স্থাপন আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা ঐতিহাসিক শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু ঝিনাইগাতীতে ধান কাটার কৃষকদের সুন্দর দৃশ্য নারী মাদ্রাসার সুরক্ষা: প্রতিষ্ঠান নয় সাংবাদিক এস.এম. শামীমের ওপর হামলা: সাংবাদিক সমাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ : আসামির ১ দিনের রিমান্ডে আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীকে রেইনকোট দিলো ডিএনসিসি ২৯ দেশের ভিসা নিয়ে বাংলাদেশিদেরকে সতর্কবার্তা মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা-ঢাকা বিএনপিতে কোন পথে নতুন নেতৃত্ব লক্ষ্মীপুরে হামলা চালিয়ে প্রবাসীকে রক্তাক্ত পুলিশের পোশাক নিয়ে নতুন সিদ্ধান্ত, কেমন হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে আপত্তি জানালেন মৌসুমী-ওমর সানী কোটি টাকার যন্ত্রপাতি আত্মসাতের অভিযোগ

বিএনপির দুই বিদ্রোহী সহ তিনজনের মনোনয়ন বাতিল

‎ইসিতে চলছে আপিল আবেদন
পাঠক সংখ্যা
638

নওগাঁ সংবাদদাতাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া আরেক প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন। মনোনয়নপত্র বাতিল হয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাহমুদুস সালেহীনের। মনোনয়নপত্র বাতিল হওয়া অপর প্রার্থী হলেন, স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দেওয়া সোহরাব হোসেন। এ ছাড়া ওই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আবদুল হক শাহর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আকবর আলী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী ছালেক চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নুরুল ইসলাম বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও তাঁর সপক্ষে রাজনৈতিক দলের মনোনয়নপত্র জমা দেননি। এ জন্য তাঁর মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া মাহমুদুস সালেহীন তাঁর মনোনয়নপত্রে নিজেই নিজের নাম প্রস্তাব করেছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকা জমা দিতে হয়। কিন্তু তিনি সেই তালিকা জমা দেননি। এই দুই কারণে তাঁর মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

অন্যদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনের হলফনামায় তিন জায়গায় তথ্যের গরমিল পাওয়া গেছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের যে তালিকা জমা দিয়েছেন তাতে গরমিল পাওয়া গেছে। ওই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আবদুল হক শাহ হলফনামায় মামলার তথ্য গোপন রাখায় তাঁর মনোনয়নপত্রটি দুই ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে যথাযথ নথিপত্র জমা দিতে পারলে তাঁর মনোনয়নপত্রটি গৃহীত হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিএমইউতে প্রেসক্রিপশনে অননুমোদিত ওষুধ লিখলে শাস্তির বিধান রেখে নীতিমালা প্রণয়নের সুপারিশ

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চিকিৎসকদের ব্যবস্থাপত্রে অনিবন্ধিত এবং অননুমোদিত ওষুধ লিখলে শাস্তির বিধান রেখে নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের কাছে দেওয়া এক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। বিএমইউ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহু চিকিৎসক তাদের ব্যবস্থাপত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) কর্তৃক অননুমোদিত ও অনিবন্ধিত ওষুধ লিখে আসছেন। ফলে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। এ সমস্যা নিরসনে মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হেনা চৌধুরীকে প্রধান করে সম্প্রতি একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে সদস্য হিসেবে আছেন ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ডা. ইলোরা শারমিন, উপ-রেজিসন্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ। কমিটির সদস্য সচিব সহকারী পরিচালক (আইন) অ্যাডভোকেট তানিয়া আক্তার। প্রতিবেদনে বলা হয়েছে,

আরও পড়ুন
language Change