তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক

শৈত্যপ্রবাহের মাঝেও কমতে পারে তাপমাত্রা

শৈত্যপ্রবাহের মাঝেও কমতে পারে তাপমাত্রা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

পৌষের তৃতীয় সপ্তাহে দিনভর থাকছে কুয়াশা, সূর্যের দেখা মেলা ভার, এমন পরিস্থিতির মধ্যে তাপমাত্রা আরও কমার আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। সেইসঙ্গে দেশের ১২ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের ব্যাপ্তি মঙ্গলবার আরও বাড়তে পারে।

সোমবার সন্ধ্যায় আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার আরও কিছু জেলায় এ শৈত্যপ্রবাহ বিস্তৃত হতে পারে।

তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সারা দেশের তাপমাত্রা কমতে পারে। কিছুটা কমার পর সামান্য বাড়তে পারে। জানুয়ারি আমাদের দেশের শীতলতম মাস, পুরো মাস জুড়েই শীত অনুভূত হবে। রাজধানীসহ সারা দেশেই এখন জেঁকে বসেছে শীত।

আবহাওয়াবিদ জেবুন্নেসা বলেন, কুয়াশা বেশি থাকায় সূর্যের তাপ প্রবেশ করতে পারছে না। এর ফলে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে।

সোমবার আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ পাঁচ দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সোম ও মঙ্গলবার ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

স্টাফ রিপোর্টার:  সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে শিমুল মিয়া আবির (২৮) নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ। সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন। শুক্রবার রাত ৯টার দিকে আশুলিয়ার ভাদাইলের দক্ষিণ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিমুল মিয়া আবির যশোর জেলার অভয়নগর থানার লেবুগাতি এলাকার মো. মনসুর সরদারের ছেলে। তিনি জামগড়া স্টার লিং ক্রিয়েশন নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ। স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে নতুন ইপিজেডের পেছনে ভাদাইলের দক্ষিণ পশ্চিমপাড়া এলাকার বালুর মাঠে ছিলেন শিমুল মিয়া। হঠাৎ কয়েক জন এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় শিমুল

আরও পড়ুন
language Change