তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র বেশি ঢাকায়

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে আর বাকি মাত্র ৩৭ দিন। আসন্ন এ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ঢাকায়। এমন পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সারা দেশের ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭ হাজার ৫৫৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঢাকায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সর্বাধিক। পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে এক লাখ ৭৬ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী ৩৭ দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। এ লক্ষ্যে দেশব্যাপী জোরদার করা হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান। একইসঙ্গে চালু রয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২। জনমনে আস্থা তৈরিতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান টহল বাড়ানো হয়েছে এবং চেকপোস্টের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।

পুলিশ জানায়, রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকা ভাগ করে সারা দেশের ভোটকেন্দ্রগুলোকে অতি ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। বিগত নির্বাচনে সহিংসতার পরিসংখ্যান ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে সাধারণ ভোটকেন্দ্র রয়েছে ১৭ হাজার ৩৫৯টি, অতি ঝুঁকিপূর্ণ আট হাজার ৭৪৬টি এবং ঝুঁকিপূর্ণ ১৬ হাজার ৩৫৯টি।

ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা থাকবে। ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল গণনা শেষ হওয়া পর্যন্ত প্রতিটি কেন্দ্রে পুলিশের বিশেষ টিম অস্ত্রসহ দায়িত্ব পালন করবে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে থাকবে বডি-ওর্ন ক্যামেরা। কেন্দ্র দখল, জালভোট ও সহিংসতা প্রতিরোধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, ভোটার সংখ্যা, আধিপত্য বিস্তার, থানার দূরত্ব, দুর্গমতা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও অবকাঠামো বিবেচনায় অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে রেড, ঝুঁকিপূর্ণগুলোকে ইয়েলো এবং সাধারণ কেন্দ্রগুলোকে গ্রিন মার্ক করা হয়েছে। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর সমন্বয়ে একাধিক বৈঠকে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের বিষয়ে ঐকমত্য হয়েছে।

ডিএমপির দুই হাজার ১৩১টি কেন্দ্রের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ৬৯৫টি ও ঝুঁকিপূর্ণ এক হাজার ১৩৩টি। চট্টগ্রাম মেট্রোপলিটনের ৬০৭ কেন্দ্রের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ৩১২টি। গাজীপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও রংপুর মেট্রোপলিটন এলাকাতেও উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্র ঝুঁকির তালিকায় রয়েছে। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে আট হাজার ৩১টি কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগেও একই চিত্র দেখা যাচ্ছে।

নিরপেক্ষতা নিশ্চিত করতে পুলিশের মাঠ-পর্যায়ের সদস্যদের জন্য আচরণবিধি ও নির্বাচন আইন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ও সহজে বহনযোগ্য অস্ত্র সরবরাহ করা হবে। নির্বাচনকালীন সময়ে এসপি ও ওসিদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থা এইচআরএসএসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রাজনৈতিক সহিংসতায় ১৩৩ জন নিহত ও সাত হাজার ৫১১ জন আহত হন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ৫৪টি সহিংসতায় তিন জন নিহত ও ৪৯৪ জন আহত হয়েছেন। আসকের হিসাবে, ২০২৫ সালে রাজনৈতিক সহিংসতায় নিহত হন ১০২ জন।

পুলিশ বলছে, এবারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং ঝুঁকিতে থাকা প্রার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইজিপি বাহারুল আলম মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেছেন, নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যেকোনও মূল্যে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে। কোনও বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আগামী ৩৭ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। এই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাংলা ট্রিবিউনকে বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে নির্বাচন কমিশন আগেই প্রস্তুত রয়েছে। প্রয়োজনে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা আরও বাড়ানো হবে।

নির্বাচনের চ্যালেঞ্জ ও প্রস্তুতি প্রসঙ্গে পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনামাফিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনমনে আস্থা ও স্বস্তি আনতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। নির্বাচনে নাশকতা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তি কিংবা গোষ্ঠীর বিষয়ে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। একইসঙ্গে দেশব্যাপী চলছে ডেভিল হান্ট ফেজ-২ কার্যক্রম। যার সুফল আমরা পাচ্ছি। দেশব্যাপী চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানও চলছে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে আমরা ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ এবং সাধারণ এই তিন পর্যায়ে ভোটকেন্দ্রগুলোকে ভাগ করেছি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণগুলোতে আমরা বডি-ওর্ন ক্যামেরাসহ পুলিশ নিয়োজিত থাকবে। যাতে কোনও ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এছাড়া নির্বাচনের আমাদের সব মিলিয়ে প্রায় এক লাখ ৭৬ হাজারের মতো পুলিশ ফোর্স নিয়োজিত থাকবে।

নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে তিনি বলেন, নির্বাচন এলে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পায়। অতীত অভিজ্ঞতার আলোকে এটা বলা যায়। তবে, এবার যেন এমন কিছু না হয় সেজন্য পুলিশ মাঠে খুবই সতর্ক রয়েছে। এছাড়া সেনাবাহিনী ও বিজিবি রয়েছে। আমরা চেষ্টা করছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স

১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের মহড়াটা দারুণভাবে সারছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দলের নিয়মিত তারকাদের বিশ্রাম দিয়ে একেবারে ভিন্ন একাদশ মাঠে নামিয়েও দাপুটে জয় তুলে নিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ফরাসিরা। ব্রাজিলকে হারানোর পর এই ম্যাচে পুরো একাদশ বদলে ফেলে ফ্রান্সের ‘স্কোয়াড ডেপথ’ বা রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করে দেখেন দেশম। ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। ২৯ মিনিটে দিসায়ের দুয়ে জাতীয় দলের জার্সিতে নিজের অভিষেক গোলের দেখা পান। এরপর ৪১ মিনিটে মার্কাস থুরামের বুলেট গতির হেডে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে কলম্বিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেন দুয়ে। অন্যদিকে, কলম্বিয়ার মহাতারকা হামেস রদ্রিগেজ ও লুইস দিয়াজ ফরাসি রক্ষণভাগের সামনে ছিলেন নিষ্প্রভ। ৭৭ মিনিটে জন

আরও পড়ুন
language Change