তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

দুই দশক পর সুনামগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

দুই দশক পর সুনামগঞ্জে যাচ্ছেন তারেক রহমান
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

দীর্ঘ প্রায় দুই দশক পর সুনামগঞ্জে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে হাওরাঞ্চলের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ২২ জানুয়ারি সুনামগঞ্জ জেলা সদরে জনসভায় বক্তব্য দিতে পারেন তিনি।

দলীয় সূত্র জানায়, সফরের চূড়ান্ত কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও প্রস্তুতি অনেক দূর এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে সুনামগঞ্জ থেকেই শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনি প্রচারণা, যা জেলার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জে এসে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জনসভা করেছিলেন। ওই সফরে তিনি নৌপথে টেকেরঘাট ও জামালগঞ্জেও পৃথক সমাবেশে বক্তব্য দেন। এরপর দীর্ঘ সময় ধরে হাওরবাসীর কাছে সরাসরি উপস্থিতি ছিল না বিএনপির এই শীর্ষ নেতার।

দীর্ঘ বিরতির পর সম্ভাব্য এই আগমনের খবরে সুনামগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। জেলা সদরের পাশাপাশি শান্তিগঞ্জ, পাগলা কিংবা আশপাশের এলাকায়ও পথসভা বা জনসভার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক বলেন, তারেক রহমান তিন দশকেরও বেশি সময় ধরে হাওরাঞ্চলের মানুষের কাছে জনপ্রিয়। তার আগমন প্রায় চূড়ান্ত। ২২ অথবা ২৩ জানুয়ারি তিনি সুনামগঞ্জে জনসভায় বক্তব্য দিতে পারেন। জেলা বিএনপি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরো জানান, সুনামগঞ্জ সদর আসনের বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নুরসহ দলের স্থানীয় নেতৃত্ব সফর সফল করতে সাংগঠনিকভাবে কাজ শুরু করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তারেক রহমান সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনেও একটি জনসভায় যোগ দিতে পারেন এমন আলোচনা রয়েছে। সংশ্লিষ্ট আসনের প্রার্থীর শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় রেখে দলীয়ভাবে এমন পরিকল্পনা হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, সিলেটে মাজার জিয়ারতের পর সুনামগঞ্জেও জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি।বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেন, ২২ জানুয়ারি তারেক রহমানের সুনামগঞ্জ সফরের সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত কর্মসূচি এখনো ঘোষণা হয়নি। এদিকে সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন জানিয়েছেন, তারেক রহমানের সফরের বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য তাদের কাছে পৌঁছায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেহেরপুরে গাঁজা গাছসহ আটক ১ জন

মেহেরপুরে গাঁজা গাছসহ আটক ১ জন

মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামে একটি বসতবাড়ির পেছন থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বুলবুল হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মুজিবনগর থানা পুলিশের একটি টিম। এ সময় উপজেলার মোনাখালী গ্রামের বুলবুল হোসেনের (৩৫) বসতঘরের পেছনে টয়লেটের নিকট থেকে তিনটি গাজার গাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ১০ কেজি বলে জানাই পুলিশ। এ ঘটনায় আটক বুলবুল হোসেনকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
language Change