তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪: অনিয়মের ‘হর্তাকর্তা’ ইকবাল ও নুরুল স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল বরগুনা জেলায় পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল রামিসা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন বিস্ফোরক ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে রামগড়ে ওপেন হাউজ ডে পালিত শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য: প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫ চায়না বিএনপিতে হাইব্রিড অনুপ্রবেশ আতঙ্ক ‎ইউপি চেয়ারম‍্যান যেনো দুর্নীতির কারখানা দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির গুলিস্তানে হাতাহাতি করা ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল আজ থেকে প্রাথমিকে টানা ১৫ দিনের ছুটি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে যাচ্ছেন যিনি ডিপিডিসির প্রকৌশলী মোহাম্মদ আতাউর কবির কাজে দুই লাখ টাকা ‘ঘুষ’ দাবী! না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বাবার খনন করা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন পশুর হাটে দুম্বা, দাম হাঁকা হচ্ছে ৪-৫ লাখ এমডির সেল্টারে জিইএমকোতে ১৫ কোটি টাকার স্ক্র্যাপ ৩ কোটিতে বিক্রি রামিসা হত্যা: ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়া যাবে আজ নিজ মাঠে হারলো সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন নদীবন্দর এলাকায় বজ্রসহ ঝড়ের আভাস শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল সিরাজগঞ্জ সুন্দরবনে অভিযানে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ২১ জেলে এবং অস্ত্র উদ্ধার ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ঈদযাত্রায় ট্রেনে সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

সিরিয়ায় কারফিউ, শহর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

সিরিয়ায় কারফিউ, শহর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় সরকারি সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে টানা তৃতীয় দিনের মতো তীব্র সংঘর্ষ চলছে। এতে শহরের বিভিন্ন এলাকা থেকে অন্তত ৪৬ হাজারের বেশি মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

বৃহস্পতিবার সিরীয় সেনাবাহিনীর অপারেশন কমান্ড আলেপ্পোর শেখ মাকসুদ, আশরাফিয়াহ ও বানি জায়েদ এলাকায় দুপুর দেড়টা থেকে কারফিউ জারি করে। একই সঙ্গে জানানো হয়, এসব এলাকায় এসডিএফের অবস্থান লক্ষ্য করে ‘নির্দিষ্ট সামরিক অভিযান’ চালানো হবে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের এসডিএফ অবস্থান থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেছে, পালিয়ে যাওয়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করছে। পাশাপাশি এসডিএফকে সতর্ক করে এলাকা ছাড়তে চাওয়া বেসামরিকদের ওপর হামলা না চালাতে বলা হয়েছে।

অন্যদিকে এসডিএফের মিডিয়া অফিস এই সংঘর্ষের মানবিক পরিণতির দায় সিরীয় সরকারের ওপর চাপিয়েছে এবং সতর্ক করে বলেছে, বর্তমান কৌশল অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

আল জাজিরার আলেপ্পো প্রতিনিধি রেসুল সারদার জানান, সামরিক অভিযান শুরুর আগেই বহু মানুষ এলাকা ছাড়ার চেষ্টা করছে। সরকার মসজিদ ও স্কুলে আশ্রয় নেওয়ার আহ্বান জানালেও সেগুলোতে পর্যাপ্ত সক্ষমতা নেই। অনেক পরিবার উত্তর দিকে আফরিন অঞ্চলের দিকে চলে যাচ্ছে। তিনি বলেন, সারা রাত গোলাবর্ষণ ও মেশিনগানের শব্দ শোনা গেছে। সংঘর্ষ এখনো চলছে, পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ নেই।

সামাজিকবিষয়ক অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অনেক পরিবার মানবিক করিডোর ব্যবহার করে হেঁটে শহর ছাড়ছে, সঙ্গে নিতে পারছে শুধু প্রয়োজনীয় সামান্য জিনিসপত্র। কিছু পরিবারকে বাসে করে সরিয়ে নেওয়া হয়েছে।

৩৮বছর বয়সী বাস্তুচ্যুত বাসিন্দা আহমেদ এএফপিকে বলেন, আমরা সংঘর্ষ থেকে পালিয়েছি। কোথায় যাব জানি না। ১৪ বছরের যুদ্ধ এটা কি যথেষ্ট নয়? আরেক বাসিন্দা আম্মার রাজি বলেন, আমার ছয় সন্তান। কঠিন পরিস্থিতির কারণে আমাদের চলে যেতে হয়েছে। ফিরতে পারব কি না জানি না।

মঙ্গলবার শুরু হওয়া এই সংঘর্ষে এখন পর্যন্ত ৯ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মার্চ মাসে এসডিএফকে সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করার যে চুক্তি হয়েছিল, তা বাস্তবায়নে ব্যর্থ হওয়ার পর এটিই দুই পক্ষের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ।

বুধবার সিরীয় সেনাবাহিনী শেখ মাকসুদ ও আশরাফিয়াহ এলাকায় এসডিএফের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ কারণে শহরের স্কুল, বিশ্ববিদ্যালয় ও সরকারি দপ্তর বন্ধ রাখা হয়েছে এবং আলেপ্পো বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। এসডিএফ সিরীয় সেনাবাহিনীর ব্যাপক সামরিক মোতায়েনকে ‘বিপজ্জনক উত্তেজনার ইঙ্গিত’ বলে উল্লেখ করেছে এবং বড় ধরনের যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

‎নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১

নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১

নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলাে মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার পদ্মা নদীর তীরবর্তী নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোহাগ মাহমুদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।‎‎লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, নাটোর র‌্যাব ক্যাম্পের ছয় সদস্যের একটি দল মোটরসাইকেলযোগে সিভিল পোশাকে নবীনগর এলাকায় মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করতে যায়। এ সময় স্থানীয় যুবক সোহাগ মাহমুদর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন র‌্যাব সদস্যদের পথরোধ করে তাদের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। পরে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায় তারা।‎‎সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের সঙ্গেও তর্কে জড়ায়। এ সময় র‌্যাবের ওপর হামলার নেতৃত্ব দেওয়া সোহাগ মাহমুদকে আটক করে পুলিশ। সেই সঙ্গে আহত ৫ র‌্যাব

আরও পড়ুন
language Change